বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৭ জুলাই ২০২৫ ১২ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: রাতে একসঙ্গে খেতে বসেছিল। ভাত আর ডাল খেতে দিয়েছিল মা। তিন বোন গল্প করতে করতে ডিনার করছিল। খাওয়াদাওয়ার পরেই ঘটল বিপত্তি। একে একে তিন বোন গুরুতর অসুস্থ। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। দিন কয়েক পরেই তিন বোনের মৃত্যু হল।
প্রথমে পুলিশ সন্দেহ করেনি। খাবারে বিষক্রিয়ার জেরেই তিন বোনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা ছিল তাদের। তিনজনের মৃত্যু দুর্ঘটনা বলেই মামলা রুজু করা হয়েছিল। কিন্তু শনিবার রাতেই কাহিনি তে নয়া মোড়। ময়নাতদন্তের রিপোর্ট পৌঁছয় পুলিশের হাতে। জানা যায়, তাদের খাবারে বিষ মেশানো ছিল। বিষ মেশানো খাবার খেয়েই তিন বোনের একসঙ্গে মৃত্যু হয়েছে।
এই ঘটনার পরেই তিন নাবালিকার মায়ের কীর্তিও ফাঁস হল। তিন মেয়েকে তরুণীই খুন করেছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে। কিন্তু খুনের নেপথ্যে কী কারণ? তা জেনেই চমকে গেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। রবিবার পুলিশ জানিয়েছে, শাহাপুর এলাকার আসনোলি গ্রামের তালেপাড়ার বাসিন্দা সন্ধ্যা সন্দীপ বেরে নামের ২৭ বছর বয়সি তরুণী। স্বামীর সঙ্গে থাকত না দীর্ঘদিন। তিন মেয়েকে নিয়ে আলাদা থাকত সে। তিন মেয়ের বয়স, ১০, আট ও পাঁচ। তিন নাবালিকাকেই একসঙ্গে খুন করেছে সন্ধ্যা।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টের রটনাই কাল! আতঙ্কে হুড়োহুড়ি শুরু, মনসা মন্দিরে পদপিষ্টে মৃত্যুমিছিল জারি
ঘটনাটি ঘটেছে গত ২০ জুলাই। পুলিশ জানিয়েছে, রাতে তিন মেয়েকে ভরণ ভাত খেতে দিয়েছিল সন্ধ্যা। এটি ওই এলাকার বিশেষ একধরনের ভাত ও ডাল। মায়ের হাতের রান্না মজা করে খাচ্ছিল তিন বোন। কে জানত, মায়ের হাতের রান্নাই একে একে তিনজনের প্রাণ কেড়ে নেবে। সেই রাতে খাবার খাওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারা। ঘনঘন বমি, পেটে যন্ত্রণার মতো উপসর্গ দেখা দেয়।
প্রথমে সন্তানদের হাসপাতালে নিয়ে যায়নি সন্ধ্যা। কিন্তু প্রতিবেশীরা টের পেয়ে যাওয়ায়, তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দুই নাবালিকাকে মুম্বইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আরেক নাবালিকাকে নাসিকের হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বইয়ের হাসপাতালে গত ২৪ ও ২৫ জুলাই পরপর দু'দিনে দুই নাবালিকার মৃত্যু হয়। আরেকজন নাসিকের হাসপাতালে ২৪ জুলাই মারা যায়।
শনিবার রাতে পুলিশের কাছে পৌঁছয় অটোপসি রিপোর্ট। এরপরই ঘাতক মায়ের কীর্তি ফাঁস হয়। রিপোর্টে জানা যায়, বিষ মেশানো খাবার খেয়েই তিন নাবালিকার মৃত্যু হয়েছে। প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যাকে আটক করে পুলিশ। মাঝ রাতে তাঁকে দীর্ঘ জেরার পর গ্রেপ্তার করা হয়।
পুলিশি জেরায় সন্ধ্যা জানায়, তার স্বামী নিত্যদিন মদ্যপান করে। যা ঘিরে দাম্পত্য কলহ চরমে পৌঁছয়। স্বামীর আচরণে অতিষ্ঠ হয়ে সংসার ছেড়ে সে আলাদা থাকতে শুরু করে। সঙ্গে ছিল তিন সন্তান। কিন্তু সেভাবে তার কোনও উপার্জন ছিল না। আর্থিক অনটন ছিল। স্বামীর উপর রাগ করেই তিন সন্তানকে হঠাৎ বিষ খাইয়ে সে খুন করে। ঘাতক মায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?