শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ১২ ঘণ্টায় শয্যাসঙ্গী ছিল হাজার পার, চ্যালেঞ্জ ছিল দু’ হাজারের, যৌনতায় স্বর্গসুখ পেয়েই আর ‘প্রেম-টেম’-এর সম্পর্ক চাইছেন না যুবতী?

রিয়া পাত্র | ২৭ জুলাই ২০২৫ ১২ : ০৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বনি ব্লু। জন্ম ১৯৯৯। স্টাফলফোর্ডের মেয়ে। একটা সময় পরে যথেষ্ট পরিচিত মুখ হয়ে ওঠেন প্রাপ্তবয়স্ক ভিডিও বানানোর কারণে। ওনলি ফ্যান নামক ওই প্ল্যাটফর্মে ভিডিও বানানোর আগে, বনি ওয়েবক্যাম মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। পরপর একাধিক কারণে শিরোণামে আসার পর বনি যা চ্যালেঞ্জ ছুঁড়ে বসেছিলেন, তাতে ওনলি ফ্যান নামক ওই প্ল্যাটফর্ম তাঁর অ্যাকাউন্টটিও পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে। এদিকে এসবের মাঝেই নাকি ঘরও ভেঙেছে যুবতীর। সবকিছু মিলিয়ে, দীর্ঘদিন যৌন আবেদন এবং অ্যাডাল্ট ভিডিও বানানোয় পটু বনি নাকি এখন আর স্বাভাবিক সম্পর্কেও আর লিপ্ত হতে চাইছেন না। শারীরিক, মানসিক কোনওভাবেই কোনও সম্পর্কে আবদ্ধ করতে চাইছেন না নিজেকে। 

বনি ব্লু-র সাম্প্রতিক একটি সাক্ষাৎকার ঘিরে ঠিক সেই কারণেই তোলপাড়। কারণ যৌনতা থেকে বিচ্ছেদ, একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। কী বলছেন? 

ইউএস উইকলি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্ট প্রস্তুতকারক বনি ব্লু সাক্ষাৎকারে জানিয়েছেন, স্বামী এবং ম্যানেজার অলি ডেভিডসনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর, আর নতুন করে কোনও সম্পর্কে জড়াতে চান না তিনি।

আরও পড়ুন: 'বাণিজ্য করব না কিন্তু...', ভারত-পাকিস্তানের মতোই আবার দু’ দেশের মাঝে নাক গলালেন ট্রাম্প! হুমকির ফলাফল কী

২০২৫ সালের একেবারে শুরুর দিকে হইচই পড়ে বনির এক দাবি নিয়ে। জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি ভিডিও। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে বনি দাবি করেন, তিনি ১২ঘণ্টায় বিছানায় সঙ্গ দিয়েছেন ১০৫৭জন পুরুষকে। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি ভিডিওতে বলা সংখ্যা সম্পর্কে নিশ্চিত করেন, অর্থাৎ তিনি যে সংখ্যক পুরুষের কথা বলেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে, তা সত্য। বনির ওই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই একপ্রকার হইচই পড়ে যায়। নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেন। একই সঙ্গে সমালোচনা-আলোচনার মাঝেই জানা যায় বনি ওই কাজের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে তুলেছেন । এর আগে, ২০০৪ সালে লিসা স্পার্কসের একদিনের শয্যাসঙ্গী ছিল ৯১৯।  ২০২৫-এ এসে সেই রেকর্ড ভাঙেন বনি।

মূলত ১৮-১৯ বছরের তরুণরাই বনির ‘টার্গেট অডিয়েন্স’। তিনি মনে করেন এই ধরনের প্রাপ্তবয়স্ক ভিডিও, সত্যি নয়, আবার শিক্ষামূলকও নয়। জানা গিয়েছে, প্রাপ্তবয়স্ক ভিডিও বানানোর আগে, তিনি চাকরিতে নিয়োগের কাজ করতেন। এর আগে নানা সময়ে, একাধিক ভিডিও শেয়ার করে বনি জানিয়েছেন, কীভাবে এই কাজ করেন, কত টাকা রোজগার করেন, কীভাবে তাঁর দিন গুজরান হয়, মেকআপ কেনেন কোথা থেকে, কত টাকা দিয়ে, সেসব শেয়ার করেছেন। 

তারপরেই বনি জানান, আর হাজার নয়, এবার যৌনতায় মাততে চান দু’ হাজার পুরুষের সঙ্গে। জানা যায়, তাঁর এই ঘোষণার পরেই ওনলি ফ্যানস প্ল্যাটফর্ম বনির অ্যাকাউন্ট পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে। গ্রহণযোগ্য ব্যবহার নীতি লঙ্ঘনের জন্য স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছিল
তাঁর অ্যাকাউন্টটি। একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, আচমকা নিষেধাজ্ঞার কারণে বেশ ক্ষতির মুখে পড়েন অ্যাডাল্ট কন্টেন্ট তারকা। যদিও তিনি এখন অন্যত্র ভিডিও বানান বলেও খবর। 

সম্প্রতি টাইমস ম্যাগাজিনকে দেওয়া  সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত প্রেম এবং ডেটিং থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। তাঁর কেরিয়ারের সঙ্গে প্রেম, মানসিক সম্পর্ক বজায় রাখার বিষয়টি বেশ কঠিন বলেই একটা সময় পরে বুঝতে পেরেছেন তিনি। 

ডেইলি স্টারের আরেকটি প্রতিবেদন অনুসারে, মাত্র ১৩ বছর বয়সে বনির সঙ্গে অলি ডেভিডসনের দেখা হয়। বেশ কয়েকবছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন তাঁরা। বিয়ে টেকেনি। যদিও বনি বারেবারেই জানিয়েছেন বিয়ে ভেঙে যাওয়ার পিছনে কাজ দায়ী নয়। তিনি এও জানিয়েছেন, তাঁর এবং তাঁর প্রাক্তন স্বামীর সম্পর্ক এখনও বেশ ঘনিষ্ঠ। প্রাক্তন, প্রাক্তন স্ত্রীর ‘বিহাইন্ড দ্য ক্যামেরা’ নানা কাজে বেশ সাহায্য করেন বলেও জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া