বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কৃষ্ণের হৃদস্পন্দন শুনতে পেলেন ভক্তরা! মন্দিরে ছুটে এলেন ডাক্তার, স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষাও হল, তারপর?

পল্লবী ঘোষ | ২৭ জুলাই ২০২৫ ১০ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মন্দিরে তখন হাজার হাজার ভক্তের সমাগম। সুসজ্জিত রাধাকৃষ্ণের দুই মূর্তি, মন্দির ও মন্দির চত্বর। জাঁকজমক আয়োজন। পুরোহিতের উপস্থিতিতে শুরু হয় আরাধনা। এর কিছুক্ষণ পরেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। কয়েকজন ভক্ত দাবি করলেন, শ্রীকৃষ্ণের হৃদস্পন্দন তাঁরা শুনতে পেয়েছেন। 

 

এখানেই শেষ নয়। আসল ঘটনা ঘটল এরপরই। ভক্তদের দাবির জেরে মন্দিরে ডেকে আনা হল এক চিকিৎসককে। গলায় স্টেথোস্কোপ নিয়ে তরুণ চিকিৎসক হাজির ও হলেন। এরপর মূর্তির বুকে স্টেথোস্কোপ দিয়ে হৃদস্পন্দন পরীক্ষাও করলেন! আদৌ হৃদস্পন্দন শুনতে পেলেন কি তিনি? তা এখনও অধরা। কিন্তু ঘটনাটি শুধুমাত্র একটি জায়গায় সীমাবদ্ধ নেই‌। ঘটনাটি ঘিরে এখন জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতেও। 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়েছে। যা সচরাচর দেখা যায় না। এক মন্দিরে পুজো, আরাধনা চলাকালীন এক চিকিৎসক হাজির হয়েছেন। স্টেথোস্কোপ নিয়েই তিনি সোজা পৌঁছে যান রাধাকৃষ্ণের মূর্তির কাছে। না, পুজো দিতে যাননি তিনি। কোনও প্রার্থনা করার জন্যেও মূর্তির কাছে পৌঁছননি। তিনি গিয়েছিলেন রাধাকৃষ্ণের হৃদস্পন্দন পরীক্ষা করতে। 

 

আরও পড়ুন: আজ ১২ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আগামী সাতদিন কোন জেলায় কতটা দুর্যোগ? রইল আবহাওয়ার মেগা আপডেট

 

চিকিৎসককে মন্দিরে ডেকে এনেছিলেন কয়েকজন ভক্ত। তাঁদের দাবি, আরাধনার সময় তাঁরা শ্রীকৃষ্ণের হৃদস্পন্দন শুনতে পেয়েছেন। সেই সময় মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা চলছিল। ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়েছিল। কয়েক হাজার ভক্তের সমাগমে মুখর ছিল মন্দির চত্বর। আচমকা ভক্তদের এই দাবির পরে মন্দিরে আরও ভক্তের ভিড় উপচে পড়ে। 

 

কেউ ভগবানের উপস্থিতি টের পেয়ে কান্নায় ভেঙে পড়েন, কেউ বা মূর্ছা যান। সকলেই উত্তেজিত হয়ে পড়ে এই ঘটনায়। সত্যতা যাচাই করতে ডেকে আনা হয় এক তরুণ চিকিৎসককে। তিনি নিরুপায় হয়ে হাজির হন মন্দিরে। স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষানিরীক্ষা করেন রাধাকৃষ্ণের হৃদস্পন্দন। তবে শেষপর্যন্ত তিনি আদৌ কিছু শুনতে পেয়েছেন কিনা, তা জানা যায়নি। 

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই চিকিৎসক পরীক্ষা করার পর এক ভক্ত এসে স্টেথোস্কোপ দিয়ে রাধার হৃদস্পন্দন পরীক্ষা করতে শুরু করেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই একাংশের নেটিজেনরা হেসে লুটোপুটি খান। মজার মজার কমেন্টে ভরে গেছে পোস্টটি। 

 

একজন লিখেছেন, 'রাধাকৃষ্ণের মূর্তির পাশাপাশি ভক্তদের হৃদস্পন্দন ঠিকঠাক আছে কিনা, চিকিৎসকের তাও পরীক্ষা করা উচিত।' আবার একজন লিখেছেন, 'বিজ্ঞানের হাত ধরে সমাজ এগিয়ে চললেও, কিছু মানুষ এখনও পিছিয়ে রয়েছেন।' একজন লিখেছেন, 'কী প্রসাদ খেয়েছিলেন ভক্তরা, কে জানে! সকলের একসঙ্গে শরীর খারাপ হয়েছে!' আবার একজন লিখেছেন, 'চিকিৎসকের কোনও কান্ডজ্ঞান নেই। ভক্তদের অন্ধবিশ্বাস তিনিই তো দূর করতে পারতেন।' 

 

প্রসঙ্গত, এর আগেও ২০২১ সালে উত্তরপ্রদেশের আগ্রায় একধরনের ঘটনা ঘটেছিল। সেবার হাসপাতালে এক পুরোহিত কাঁদতে কাঁদতে হাজির হয়েছিলেন। হাতে ছিল গোপালের মূর্তি। কান্নায় ভেঙে পড়ে পুরোহিত জানিয়েছিলেন, গোপালের হাত ভেঙে গেছে। যেভাবেই তা ঠিক করে দেওয়া হোক। খানিকক্ষণ দ্বিধাগ্রস্ত থাকার পর শ্রী কৃষ্ণের নামে ঘটনাটি রেজিস্ট্রার করে ওই মূর্তিটির হাত ব্যান্ডেজ দিয়ে জোড়া লাগিয়ে দেন তাঁরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া