বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চাকরির পরীক্ষায় জ্ঞান হারান, হাসপাতালে যাওয়ার পথে চলন্ত অ্যাম্বুল্যান্সেই গণধর্ষণ! তরুণীর বর্ণনায় শিউরে উঠল পুলিশ

পল্লবী ঘোষ | ২৬ জুলাই ২০২৫ ১৯ : ২৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চাকরির পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন। চাকরির পরীক্ষা চলাকালীন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন চাকরিপ্রার্থী এক তরুণী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ঘটে আরও ভয়াবহ ঘটনা। সেই চলন্ত অ্যাম্বুল্যান্সের মধ্যেই গণধর্ষণের শিকার হলেন ওই তরুণী। 

 

জানা গেছে, বিহারে হোমগার্ড নিয়োগের পরীক্ষা চলছিল। সেই পরীক্ষায় দৌড়তে গিয়েই অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। পরীক্ষাকেন্দ্রেই রাখা ছিল অ্যাম্বুল্যান্সটি। সেই অ্যাম্বুল্যান্সে তুলে তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। হাসপাতালে যাওয়ার পথেই গণধর্ষণের শিকার হন তিনি। তরুণীর অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

সামনেই বিহারে ভোট। এই পরিস্থিতিতে রাজ্যে নারীদের উপর নির্যাতনের ঘটনাটি প্রকাশ্যে আসতেই নীতিশ কুমার সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। ঘটনাটি ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

 

আরও পড়ুন: 'দিদিমণি, ছাদ ধসে পড়ছে', জানিয়েছিল পড়ুয়ারা, পাত্তা না দিয়ে পোহা খাচ্ছিলেন শিক্ষিকারা! মুহূর্তের মধ্যে সাতজনের মৃত্যু

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের বৌদ্ধ গয়ায়। পুলিশ জানিয়েছে, গত ২৪ জুলাই ঘটনাটি ঘটে। সেদিন বৌদ্ধ গয়ায় হোমগার্ড নিয়োগের পরীক্ষা চলছিল। সেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন নির্যাতিতা তরুণী। পরীক্ষা চলাকালীন দৌড়তে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাঠে। 

 

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। চাকরিপ্রার্থী তরুণীকে নিয়েই অ্যাম্বুল্যান্স রওনা দেয় হাসপাতালের উদ্দেশে। হাসপাতালে যাওয়ার পথেই তরুণীকে গণধর্ষণ করে ওই অ্যাম্বুল্যান্সের চালক ও আরও একাধিক সহকারী। নির্যাতিতা তরুণী পুলিশকে জানিয়েছেন, হাসপাতালে যাওয়ার আগেই গণধর্ষণের শিকার হন তিনি। চলন্ত অ্যাম্বুল্যান্সের মধ্যেই চালক ও তার একাধিক সহকারী গণধর্ষণ করে তাঁকে। চিৎকার করার পরেও কেউ ছুটে আসেনি। জ্ঞান ফিরতেই বৌদ্ধ গয়ার থানায় এফ আই আর দায়ের করেন তিনি। 

 

ইতিমধ্যেই নির্যাতিতা তরুণীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। গয়া পুলিশের আধিকারিকের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করে ঘটনার তদন্ত চলছে। বিশেষ তদন্তকারী দলে রয়েছেন গয়া পুলিশে সাব-ডিভিশনার পুলিশ অফিসার। পাশাপাশি তদন্তে সহযোগিতা করছে ফরেন্সিক টিমও।

 

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করার পর তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। খতিয়ে দেখা হয়েছে সিসিটিভি ফুটেজ। তরুণীর মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে অভিযোগটি প্রমাণিত হতেই অভিযুক্ত অ্যাম্বুল্যান্সের চালক ও এক সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গণধর্ষণের ঘটনার দু'ঘণ্টা পরেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। দুই অভিযুক্তের মধ্যে একজন গয়া জেলার এবং অন্যজন নালন্দা জেলার বাসিন্দা। তদন্ত চলছে জোরকদমে। ঘটনার মামলা রুজু করা হয়েছে। তদন্তের পর দ্রুত চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 

 

ভোটের আবহে বিহারের গণধর্ষণের ঘটনা ঘিরে সরব হয়েছেন বিরোধীরা। আরজেডি নেতা তেজস্বী যাদব সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে একটি পোস্ট করেন। তিনি লেখেন, 'শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, বিহারে কি এরপর আপনারা রাক্ষসের শাসন বলবেন? বিহারে প্রায় প্রতিদিন মহিলাদের সম্মান নষ্ট হচ্ছে। ধর্ষণ, হেনস্থা, খুন ঘটেই চলেছে। রাজ্যের এই পরিস্থিতি নিয়ে আপনি কী বলবেন?' এই ঘটনার পরেও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কোনও মন্তব্য করেননি। তা নিয়েও সমালোচনায় মুখর হয়েছেন তেজস্বী যাদব। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া