শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৬ জুলাই ২০২৫ ১৮ : ৩৭Soma Majumder
বর্তমান সময়ে রান্নাঘরেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। যুগের সঙ্গে বদলেছে বাসনপত্রের ধরন। লোহা, অ্যালুমিনিয়ামের বদলে হেঁসেলের জায়গা দখল করেছে ননস্টিক। এতে রান্না করলে যেমন তেল কম লাগে, তেমনই চটজলদি রান্নাও হয়ে যায়। তাই আজকাল ননস্টিক পাত্র ব্যবহারের ঝোঁক বেড়েছে। মাছের ঝোল হোক থেকে পাঁচমেশালি চচ্চড়ি, ভাজাভুজি থেকে যে কোনও আমিষ-নিরামিষ তরকারি, সব রান্নাই ননস্টিক কড়াইতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে।
ননস্টিক পাত্র নিয়ে বেশ অভিযোগও রয়েছে। অল্প দিনেই ননস্টিক পাত্রের উপরের পরত খুলে যায়, ফলে তা আর ব্যবহার করা যায় না। তবে একটু যত্ন নিলেই সাধের নন-স্টিকের পাত্রগুলি দীর্ঘ দিন ব্যবহার করতে পারেন। তাহলে ননস্টিক বাসন ব্যবহারের সময় যে বিষয়গুলি নজর দেবেন তা জেনে নেওয়া যাক।
• গরম ননস্টিক পাত্র ভুলেও জলের মধ্যে রাখলে চলবে না। গ্যাস থেকে নামিয়েই জলের মধ্যে রাখলে ননস্টিক পাত্রের উপরের পরত বা চটা উঠতে শুরু করে। পাত্রটি ঘরের তাপমাত্রায় আসার পরই ধুতে পারেন।
আরও পড়ুনঃ ভুলেও মাইক্রোওয়েভ ওভেনে ঢোকাবেন না এই পাঁচ খাবার! যে কোনও মুহূর্তে ঘটে যাবে মারাত্মক বিপদ!
• নন স্টিক পাত্র খুব বেশি জোরে মাজা-ঘষা করবেন না। যদি কড়াইতে পোড়া দাগ লাগে তাহলে খানিকক্ষণ সাবান মাখিয়ে পাত্রটি রেখে দিন। তারপর হালকা সাবান জল দিয়ে মেজে নিন। তবে তারের জালি দিয়ে নয়, ননস্টিকের পাত্রের জন্য স্পঞ্জ বা কাপড়ের মতো নরম কিছু ব্যবহার করলে সবচেয়ে ভাল।
• ননস্টিক কড়াইয়ে ভুলেও স্টিলের হাতা-খুন্তি ব্যবহার করবেন না। দীর্ঘদিন নন স্টিক পাত্র ভাল রাখতে হলে কাঠ কিংবা সিলিকনের হাতাই ব্যবহার করতে হবে। তাহলে আঁচড় পড়বে না।

• খুব বেশি আঁচে ননস্টিক পাত্রে রান্না করলে অল্প দিনের মধ্যে পরত উঠতে শুরু করে। তাই যে ধরনের রান্নাই করুন না কেন ননস্টিক কড়াই, ফ্রাইং প্যানের আঁচ কমিয়ে রাখতে হবে।
• ধোওয়ার পর মাইক্রোফাইবার কাপড় দিয়ে ননস্টিক পাত্র মুছে শুকিয়ে নিতে হবে। একইসঙ্গে অন্য ধাতব বাসনপত্র থেকে আলাদা করে রাখার চেষ্টা করুন। এতে ননস্টিক পাত্রে আঁচড় পড়বে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?