শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | ২৬ জুলাই ২০২৫ ১৭ : ৪৮Soma Majumder
রোজকার জীবনে সঙ্গী টিভি। সারাদিনের ক্লান্তির পর বিনোদনের মাধ্যম হোক কিংবা ছুটির দিনে অলস দুপুর কাটানো, টিভির চেয়ে ভাল কেই বা সঙ্গ দেয়! আজকাল ঘরে ঘরে এলসিডি, এলইডি বা স্মার্ট টিভি। কথায় বলে, যত্ন করলে যে কোনও যন্ত্র দীর্ঘদিন ব্যবহার করা যায়। সঠিক যত্নে তাদেরও আয়ু বাড়ে। দেখে নিন কী করবেন।
• টিভি দেখা হয়ে গেলে সবক’টি সুইচ বন্ধ করুন। না দেখলে পুরোপুরি বন্ধ রাখুন। এতে টিভি চলবে বেশি দিন। অনেকেরই কাজ করতে করতে টিভি চালিয়ে রাখা বা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার অভ্যাস তৈরি হয়ে যায় অজান্তে।
• টিভির সঙ্গে ইনবিল্ট স্টেবিলাইজার না থাকলে অবশ্যই আলাদা করে জুড়ে নিন। ভোল্টেজের ওঠানামায় তা আপনার টিভিকে সুরক্ষিত রাখবে।
• ব্রাইটনেস বা কনট্রাস্ট লেভেল ম্যাক্সিমামে বাড়িয়ে রাখা শুধু টিভির নয়, আপনার চোখেরও ক্ষতি করে। চোখের আরাম হবে এমন মাত্রায় তাদের রাখা জরুরি। অপটিমাল লেভেলে রাখলে আপনার টিভিও ভাল থাকবে।
আরও পড়ুনঃ ভুলেও মাইক্রোওয়েভ ওভেনে ঢোকাবেন না এই পাঁচ খাবার! যে কোনও মুহূর্তে ঘটে যাবে মারাত্মক বিপদ!
• ধারালো জিনিসপত্র টিভি থেকে দূরে রাখুন। অসাবধানে টিভি স্ক্রিনের ক্ষতি এড়াতে পারবেন।
• বায়ু চলাচল করতে পারে এমন জায়গায় টেলিভিশন রাখা উচিত। আঁটোসাঁটো জায়গায় রাখলে তা টিভিকে ওভার হিট করার কারণ হতে পারে। তবে এমন স্থানে অবশ্যই রাখা যাবে না, যেখানে অনেক বেশি ধুলোবালি বা বৃষ্টির জল আসতে পারে। সরাসরি সূর্যের আলো আসে এমন স্থানেও টিভি রাখা উচিত নয়।টিভির সঠিক ভেন্টিলেশনের সুযোগ রাখুন যথাযথ ফাঁকা জায়গা রেখে। এতে টিভির আয়ু বাড়বে।
• নিয়মিত নরম কাপড় দিয়ে টিভি মুছে পরিষ্কার রাখুন। ধুলো বা ময়শ্চারের হাত থেকে এভাবেই তাকে পরিষ্কার রাখতে পারবেন। পরিষ্কার করার সময় অবশ্যই বিদ্যুতের সংযোগ খুলে রাখুন। বিদ্যুতের সংযোগ দেওয়া অবস্থা কখনোই টিভি পরিষ্কার করা উচিত নয়। এতে টিভির বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। প্রতিবার টিভি পরিষ্কার করার আগে অবশ্যই আনপ্লাগ করে নেবেন।

* টেলিভিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো স্ক্রিন বা পর্দা। টিভি স্ক্রিনের যেহেতু কাভার নেই, ফলে সেখানে নিয়মিত ধুলো জমে। তাই কিছুদিন পরপর স্ক্রিন পরিষ্কার করুন। এই কাজ করতে গিয়ে একটু বাড়তি সতর্ক না হলে স্ক্রিনের ক্ষতি হতে পারে। একটু জোরে চাপ পড়লে স্ক্রিনে দাগ পড়ে যায়। তাই স্ক্রিন পরিষ্কারের ক্ষেত্রে মাইক্রো ফাইবার কাপড় ব্যবহার করুন। টিভি স্ক্রিন পরিষ্কার করতে পেপার টাওয়েল, টিস্যু পেপার বা শক্ত ধরনের কাপড় ব্যবহার করা ঠিক নয়। টিভি পরিষ্কার করার সময় টিভির রিমোটটাও পরিষ্কার করে নিতে পারেন।
• একটানা ঘণ্টার পর ঘণ্টা টিভি চালিয়ে রাখবেন না। দরকারে মাঝে মাঝে বিরতি নিন। তা না হলে ভিতরকার যন্ত্রপাতি পুড়ে যেতে পারে।
• অতিরিক্ত ঠান্ডা বা কম তাপমাত্রায় টিভি অন রাখবেন না। এতে কনডেনসেশন হয়ে তার ভিতরকার যন্ত্রপাতিতে ময়শ্চার জমতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?