বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'দিদিমণি, ছাদ ধসে পড়ছে', জানিয়েছিল পড়ুয়ারা, পাত্তা না দিয়ে পোহা খাচ্ছিলেন শিক্ষিকারা! মুহূর্তের মধ্যে সাতজনের মৃত্যু

পল্লবী ঘোষ | ২৬ জুলাই ২০২৫ ১৭ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: স্কুলে প্রার্থনা শুরুর আগেই বিপদের আশঙ্কা করেছিল কয়েক পড়ুয়া। ক্লাসরুমে বসেই দেখতে পেয়েছিল, ছাদ থেকে বালি, পাথর খসে পড়ছে। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষিকাকেও জানিয়েছিল তারা‌। একবার বলেওছিল, ছাদটি বোধহয় ধসে পড়তে পারে। কিন্তু পড়ুয়াদের কথার কোনও গুরুত্ব দেননি শিক্ষিকা। সেই গাফিলতিতেই ঘটল বিরাট দুর্ঘটনা। সরকারি স্কুলের ছাদ ধসে পড়ে প্রাণ গেল সাতজন পড়ুয়ার। 

 

জানা গেছে, ছাদটি ধসে পড়ার আগেই শিক্ষিকাকে সতর্ক করেছিল কয়েকজন পড়ুয়া। উল্টে তাদের ধমক দিয়ে প্রার্থনায় মন দিতে বলেন শিক্ষিকা। এরপরই ব্রেকফাস্ট খেতে চলে যান। মন দিতে পোহা খাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়েই হুড়মুড়িয়ে ধসে পড়ে স্কুলের ছাদ। চাপা পড়ে কমপক্ষে ৬০ জন পড়ুয়া। তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৭ জন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়াড় জেলায়। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ এক সরকারি স্কুলের ছাদ ধসে পড়ে সাত পড়ুয়ার মৃত্যু হয়েছে।‌ আহত হয়েছে আরও ২৭ জন। ঘটনাটি ঘটেছে মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুলে। ওই স্কুলের ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেদিন প্রার্থনার পর ক্লাসরুমে পড়ুয়ারা উপস্থিত ছিল। ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই স্কুলের পাঁচ শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। 

 

আরও পড়ুন: খেলার মাঝে বিরক্ত! খপ করে ধরল কোবরা, কামড় দিয়েই দুই টুকরো, এক বছরের শিশুর কীর্তিতে চক্ষু চড়কগাছ সকলের

 

অভিভাবকরা জানিয়েছেন, প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের একাংশ ওই ধ্বংসস্তূপে চাপা পড়ে। কমপক্ষে ৬০ জনের উপর ছাদটি ভেঙে পড়ে। একে একে সকলকেই উদ্ধার করা গেছে। মৃতদের মধ্যে ছ'বছরের এক খুদে পড়ুয়াও রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই সরকারি স্কুলভবনটি ভগ্নপ্রায় দশা ছিল। তবে এক মাস আগে রক্ষণাবেক্ষণের কিছু কাজ হয়। কিন্তু তারপরেই শুক্রবারে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। 

 

দুর্ঘটনার পর ওই স্কুলের অষ্টম শ্রেণির এক পড়ুয়া জানায়, 'প্রার্থনা চলাকালীন দেখতে পেয়েছিলাম, ছাদ থেকে বালি-পাথর ঝরে পড়ছিল। আমরা কয়েকজন শিক্ষকদের বিষয়টা জানিয়েওছিলাম তাঁরা আমাদের উল্টে ধমক দেন। এরপর তাঁরা ব্রেকফাস্ট করতে চলে যান। পোহা খাচ্ছিলেন শিক্ষকরা।' 

 

পড়ুয়া আরও জানায়, 'সেদিন প্রার্থনার সময়ে শ্রেণিকক্ষের ভিতর আমরা বসেছিলাম। তখনই ছাদ থেকে বালি-পাথর পড়ছিল। শিক্ষিকরা ধমক দিয়ে নিজেদের আসনে বসতে বলেন। কিছুক্ষণ পরেই ছাদটি ধসে পড়ে। আমরা কয়েকজন পালিয়ে যেতে পারলেও, বাকিরা ধসে চাপা পড়ে যায়। যদি ওই সময়েই সবাইকে শ্রেণিকক্ষ থেকে বের করা যেত, তা হলে হয়তো সবাই বেঁচে যেত।' 

 

এই দুর্ঘটনার পরেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনিও বৈঠক করেন। বৈঠকের পর নির্দেশ দেন, সমস্ত স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখার। কোনও স্কুল যেন ভগ্নপ্রায় দশায় না থাকে। অন্যদিকে দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃত পড়ুয়াদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা। আহত পড়ুয়াদের পাশে থাকার বার্তাও দিয়েছেন। দুর্ঘটনাটি ঘিরে এখনও তদন্ত চলছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া