শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Never put these foods inside a microwave oven

লাইফস্টাইল | ভুলেও মাইক্রোওয়েভ ওভেনে ঢোকাবেন না এই পাঁচ খাবার! যে কোনও মুহূর্তে ঘটে যাবে মারাত্মক বিপদ!

আকাশ দেবনাথ | ২৬ জুলাই ২০২৫ ১৬ : ৩৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বাঙালির রান্নাঘরে মাইক্রোওয়েভ ওভেন এখন আর ‘বড়লোকের খেয়াল’ নয়। বরং দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় উপকরণ হয়ে উঠেছে মাইক্রোওয়েভ ওভেন। বিশেষ করে ঝটপট খাবার গরম করার জন্য এই যন্ত্র খুবই উপযোগী। ফ্রিজ থেকে খাবার বার করে মাইক্রোওয়েভে দিলেই কয়েক মিনিটের মধ্যে গরম হয়ে যায়। বিশেষ করে যাঁদের তাড়াহুড়ো করে অফিসে যেতে হয় কিংবা বাড়ি ফিরে চটজলদি রান্না করতে হয় তাঁদের কাছে এই যন্ত্র আশীর্বাদের মতো। কিন্তু জানেন কি অনেক সময় এই তাড়াহুড়োর চক্করে এমন এমন জিনিস অনেকে ওভেনে ঢুকিয়ে দেন যেগুলি আদতে মাইক্রোওয়েভ ওভেনে গরম করা উচিত নয়। কোন কোন খাবার মাইক্রোওয়েভ ওভেনে ঢোকালে সমস্যা হতে পারে?

১. ডিম: ডিম মাইক্রোওয়েভে গরম করলে বিস্ফোরণ ঘটার ঝুঁকি থাকে। এর মূল কারণ, ডিমের কুসুম এবং সাদা অংশে জলীয় পদার্থ থাকে। মাইক্রোওয়েভে ডিম গরম করলে ভেতরের জলীয় পদার্থ দ্রুত বাষ্পে পরিণত হয়। এই বাষ্প ডিমের খোলের ভেতরে চাপ সৃষ্টি করে, যা ডিমকে বিস্ফোরকের ন্যায় ফাটিয়ে দিতে পারে। এমনকী খোসা ছাড়ানো ডিমও ফেটে যেতে পারে, কারণ ডিমের ভেতরে থাকা প্রোটিন দ্রুত জমাট বাঁধে এবং বাষ্প বার হওয়ার পথ বন্ধ করে দেয়। ডিম ফেটে গেলে মাইক্রোওয়েভের ভিতরের অংশ নোংরা হয়ে যেতে পারে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
২. ফল (আঙুর, চেরি, ব্লুবেরি): আঙুর, চেরি এবং ব্লুবেরি মাইক্রোওয়েভে গরম করলে ডিমের মতোই কাণ্ড হতে পারে। এই ফলগুলিতে উচ্চমাত্রায় জলীয় পদার্থ থাকে। মাইক্রোওয়েভে গরম করার সময় ভেতরের জলীয় পদার্থ দ্রুত বাষ্পে পরিণত হয় এবং ফলের খোসার উপর চাপ সৃষ্টি করে। এই চাপের কারণে ফলগুলি সহজেই ফেটে যেতে পারে।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
৩. পালং শাক: পালং শাক মাইক্রোওয়েভে গরম করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। শাক-সবজিতে নাইট্রেট নামক যৌগ থাকে। মাইক্রোওয়েভে শাক গরম করলে এই নাইট্রেট নাইট্রোসামিনে রূপান্তরিত হতে পারে। এই উপাদানটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাইট্রোসামিন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এছাড়াও, শাকের মধ্যে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টও মাইক্রোওয়েভে গরম করলে নষ্ট হয়ে যায়।
৪. বড় আকারের মাংস: বড় আকারের মাংসের টুকরা মাইক্রোওয়েভে গরম করলে মাংসের টুকরোর সব অংশ সমানভাবে রান্না হয় না। মাইক্রোওয়েভের উত্তাপ মাংসের বাইরের অংশে দ্রুত প্রবেশ করে, কিন্তু ভিতরের অংশ শীতল থেকে যায়। এর ফলে মাংসের বাইরের অংশ অতিরিক্ত রান্না হয়ে যায়, কিন্তু ভিতরের অংশ কাঁচা থাকে। মাংস ভাল ভাবে রান্না না হলে তাতে জীবাণু থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জীবাণু খাদ্যে বিষক্রিয়া ঘটতে পারে।

৫. সি-ফুড (চিংড়ি, কাঁকড়া, মাছ): চিংড়ি, কাঁকড়া এবং সামুদ্রিক মাছের মতো সী-ফুড মাইক্রোওয়েভে গরম করলে এর স্বাদ এবং গন্ধ নষ্ট হয়ে যায়। মাইক্রোওয়েভের উচ্চ তাপে সি-ফুডের প্রোটিন ভেঙে যায়, ফলে তার স্বাদ তেতো হয়ে যেতে পারে। এছাড়াও, সি-ফুড বেশি সময় ধরে মাইক্রোওয়েভে গরম করলে তা রাবারের মতো শক্ত হয়ে যেতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া