রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৬ জুলাই ২০২৫ ১৫ : ৫৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সরকারি বেসরকারি কর্মচারী থেকে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, যাঁরা বাইরে কাজ করেন দিনের একটা বড় অংশ দাঁড়িয়ে কাটাতে হয় তাঁদের। কেউ অফিসে, কেউ স্কুলে, কেউ বা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ধরে যায় কোমর। অনেক সময় শক্ত জুতো পরা বা অতিরিক্ত হাঁটাচলার কারণেও পায়ে ব্যথা, ক্লান্তি, এমনকি গোড়ালির টান পর্যন্ত দেখা যায়। আর একবার ব্যথা শুরু হলে যেন যেতেই চায় না। অথচ জানেন কি এই সমস্যার একটি অতি সহজ এবং কার্যকর সমাধান রয়েছে হাতের কাছেই। খরচও নামমাত্র। বিস্ময়কর সেই জিনিসটি অতি সাধারণ ক্যাম্বিসের টেনিস বল!
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
কীভাবে ব্যবহার করবেন?
১. একটি আরামদায়ক চেয়ারে সোজা হয়ে বসুন।
২. খালি পায়ের তলায় টেনিস বলটি রাখুন।
৩. এবার বলটিকে পায়ের আঙুল থেকে গোড়ালি পর্যন্ত ধীরে ধীরে সামনে-পেছনে চাপ দিয়ে গড়িয়ে নিন। চাপ যেন হালকা থেকে মাঝারি হয়।
৪. কোনও অংশে বেশি টান বা ব্যথা থাকলে, সেখানে বলটিকে ৩০ সেকেন্ড রেখে হালকা চাপ দিন।
৫. প্রতিটি পায়ের তলায় বল রেখে ১-২ মিনিট করে মালিশ করুন। ঘুম থেকে উঠে বা রাতে শোওয়ার আগে করলে সবচেয়ে বেশি উপকার পাবেন।
৬. আরও একটু বেশি চাপ দিতে চাইলে চেয়ার ধরে দাঁড়িয়ে এই অনুশীলন করতে পারেন। তবে শুরুতে বসে করাই ভাল।
কেন টেনিস বল এত কার্যকর?
১. ব্যথা কমায়
যাঁদের প্ল্যান্টার ফ্যাসাইটিস আছে বা যাঁদের হাঁটতে গেলে পায়ের তলার টিস্যুতে টান পড়ে, তাঁদের জন্য এই কৌশল খুবই উপকারী। গোড়ালির ব্যথা বা হাঁটার ক্লান্তি থেকেও মুক্তি দিতে পারে এটি।
২. পিঠের ব্যথা কমায়
প্রথমে শুনলে বিশ্বাস হবে না, কিন্তু পায়ের পেশী যদি চাপমুক্ত থাকে, তাহলে শরীরের সার্বিক ভঙ্গিমা ভাল থাকে। ফলে পরোক্ষভাবে পিঠের ব্যথাও কমে যেতে পারে।
৩. রক্ত চলাচল বাড়ায়
টেনিস বলের হালকা চাপ পায়ে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এতে পেশীতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছয়। ফলে অভ্যন্তরীণ কোনও পেশী ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সেই অংশও দ্রুত সারে।
৪. পা আরও নমনীয় হয়
যাঁদের হাঁটতে বা পা ঘোরাতে সমস্যা হয়, তাঁদের জন্য এই বল ম্যাসাজ পায়ের নমনীয়তা বাড়ায়। ফলে চলাফেরা হয় সহজ, স্বচ্ছন্দ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?