শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | বর্ষাকালে পচে যাচ্ছে গাছের গোড়া? কীভাবে যত্ন নিলে ফুলে-ফলে ভরে উঠবে শখের বাগান?

সোমা মজুমদার | ২৬ জুলাই ২০২৫ ১৫ : ০৬Soma Majumder

প্যাচপ্যাচে গরমের পর বর্ষাকাল স্বস্তি নিয়ে আসে বটে! কিন্তু বৃষ্টির হাত ধরেই হাজির হয় একগুচ্ছ সমস্যা। বর্ষাকালে সব কিছুরই বাড়তি যত্ন নিতে হয়। আপনার বাড়ির গাছও ব্যতিক্রম নয়। বাড়িতে এক টুকরো সবুজ থাকলেই নিমেষে ভাল হয়ে যায় মন। বাড়তি প্রাপ্তি দূষণ থেকে মুক্তি, পর্যাপ্ত অক্সিজেন এসব কিছু তো রয়েছেই। এখন ফ্ল্যাটবাড়ির দৌলতে বেশিরভাগ মানুষেরই আলাদা করে বাগান করার সুযোগ নেই। অগত্যা ভরসা ব্যালকনি কিংবা বেডরুমের কোণা, কেউ আবার ছাদে কিংবা জানালায় গাছের পরিচর্য়া করেন। বর্ষাকাল নতুন গাছ বসানোর ক্ষেত্রে একেবারে উপযুক্ত সময় হলেও সঠিক যত্ন না নিলে এই সময়ে গাছের ক্ষতিও হতে পারে। এমনকী বর্ষাকালে গাছের যত্ন নেওয়াও যে সবচেয়ে কঠিন! মাঝেমধ্যেই ঝেঁপে বৃষ্টি, সঙ্গে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, অতিরিক্ত আর্দ্রতা, ছত্রাক ও পোকামাকড়ের কারণে এই সময়ে অনেক গাছই শুকিয়ে যায় বা পাতা ঝরে পড়ে। তবে বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে কয়েকটি নিয়ম মানলেই গাছকে সুস্থ রাখা সম্ভব।

•    মাটির যত্ন নিনঃ বর্ষাকালে গাছের গোড়ায় কিংবা টবে জল জমলে শিকড় নষ্ট হয়ে যেতে পারে। তাই টবে কিংবা বাগানে জল জমতে দেবেন না। সাধারণত এই সময়ে ঘন ঘন বৃষ্টির ফলে গাছ পর্যাপ্ত জল পেয়েই থাকে। তাই মাটির উপরের স্তর শুকোলেই শুধুমাত্র জল দিন। প্রয়োজনে নতুন পুষ্টিকর মাটি মেশান।

আরও পড়ুনঃ হু হু করে নামবে ব্লাড সুগার! নিয়ম করে এই ৭ খাবার খেলেই পালাবার পথ পাবে না ডায়াবেটিস

•    জল দেওয়ার নিয়মঃ বর্ষাকালে গাছের গোড়ায় কতটা জল জমছে সেদিকে বিশেষ নজর দিতে হবে। যদি বাগানের মাটিতে গাছ বসান, তাহলে তার পরিচর্যা একরকম হবে। আবার যদি টবে গাছ বসানো থাকে, তাহলে তার পরিচর্যা অন্য রকম হবে। গাছের গোড়ায় যাতে জল জমে না থাকতে পারে, তার জন্য বাগানে আল কেটে দিতে পারেন। টবের ক্ষেত্রে তার নিচ থেকে জল সঠিক পদ্ধতিতে বেরিয়ে যাচ্ছে কিনা, সেদিকে নজর দিন। বর্ষার প্রাকৃতিক বৃষ্টির জল যাতে বাগানে কিংবা টবে আটকে না থাকে সেদিকে খেয়াল রাখুন।


•    রোদ ও বাতাসের ব্যবস্থা করুনঃ হালকা ছায়া ও পর্যাপ্ত বাতাসের জায়গায় গাছ রাখুন। বর্ষাকালে এমন জায়গা বেছে নিন যেখানে আলো থাকলেও আবদ্ধ নয়। প্রচুর আর্দ্রতা থাকা অবস্থায় ছত্রাক ও পোকামাকড় বাড়ে তাই বাতাস চলাচল করে এমন জায়গায় গাছ রাখুন। 

•    পাতা ছাঁটাই ও পরিষ্কার রাখুনঃ অপ্রয়োজনীয় লম্বা শাখা, শুকনো পাতা ও মৃত ডালপালা কেটে ফেলুন। এতে নতুন ফুল ও পাতা গজাতে সুবিধা হবে। আগাছা দ্রুত পরিষ্কার করুন যাতে গাছের পুষ্টি নষ্ট না হয়। নাহলে গাছের পুষ্টি কমে যাবে। 

•    পোকামাকড় নিয়ন্ত্রণ করুনঃ বর্ষায় ছত্রাক ও পোকা বেশি হয়, নিয়মিত পাতা ও মাটি পরীক্ষা করুন। প্রয়োজনে নীম তেল বা 

মনে রাখবেন, বর্ষায় গাছের যত্নের মূল মন্ত্র—সঠিক জল, ভাল মাটি, যথাযথ রোদ ও বাতাস। নিয়মিত নজরদারি ও যত্নে আপনার গাছ সবুজ ও সতেজ থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া