শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৬ জুলাই ২০২৫ ১৩ : ২১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: “সব ঠিক হয়ে যাবে,” “পজিটিভ ভাব,” “এত ভেঙে পড়ার কী আছে?” আপাতদৃষ্টিতে এই ধরনের কথা ইতিবাচক মনে হতে পারে । কিন্তু মন যখন মেঘলা থাকে, তখন জোর করে হাসিখুশি থাকার এই পরামর্শই হয়ে উঠতে পারে বিষের মতো। মনোবিজ্ঞানের ভাষায় এর নামই ‘টক্সিক পজিটিভিটি’ বা বিষাক্ত ইতিবাচকতা।
কাকে বলে ‘টক্সিক পজিটিভিটি’?
অনেকেই ভাবেন ইতিবাচক থাকাই মনের স্বাভাবিক অবস্থা। কিন্তু ইতিবাচক থাকা যেমন জরুরি তেমনই জীবনের কঠিন সময়ে দুঃখ, কষ্ট বা রাগের মতো অনুভূতিও অত্যন্ত স্বাভাবিক। এই ধরনের স্বাভাবিক অনুভূতিকে চেপে রেখে শুধুমাত্র ইতিবাচক থাকার জন্য চাপ দিলে হিতে বিপরীত হতে পারে। টক্সিক পজিটিভ ব্যক্তিরা এমন আচরণ করেন, যেন মন খারাপ হওয়াটাই একটা অপরাধ। কখনও কখনও বন্ধু বা পরিজনেরা হয়ত ভাল চান বলেই এমনটা বলেন, কিন্তু এর ফল সবসময় ভাল হয় না। নিজের অনুভূতিকে প্রকাশ করতে না পেরে বা সেগুলোকে 'নেতিবাচক' বলে দাগিয়ে দেওয়ায় একাকিত্ব ও মানসিক চাপ আরও বাড়ে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
বিশেষজ্ঞদের মতে, সুস্থ মনের জন্য সব ধরনের অনুভূতিকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন। দুঃখ পেলে কাঁদাই স্বাভাবিক, রাগ হলে তার প্রকাশও জরুরি। জোর করে ‘পজিটিভ’ থাকার মুখোশ পরলে সেই চাপা কষ্টগুলিই পরে অবসাদ বা উদ্বেগের চেহারা নেয়। তাই অযাচিত উপদেশের বোঝা না চাপিয়ে, প্রিয়জনের মন খারাপের দিনে তাঁর পাশে চুপ করে বসে থাকা অনেক বেশি জরুরি। সব অনুভূতিকে স্বীকার করার মধ্যেই লুকিয়ে আছে স্থায়ী মানসিক সুস্থতার চাবিকাঠি।
এই পরিস্থিতিতে কী করবেন?
১. কোনও অনুভূতি ফেলনা নয়: হতাশা-রাগ-আতঙ্ক এই সবই স্বাভাবিক অনুভূতি। নিজেকে জোর করে হাসাতে এই অনুভূতিগুলো চেপে রেখে সবসময় ভাল থাকার ভান করতে যাবেন না।
২. সাপোর্টিভ, বাস্তবধর্মী মানুষদের সঙ্গে থাকুন: সবসময় কেবল পজিটিভ কথা বলেন এমন মানুষ নিশ্চয়ই দরকার। কিন্তু বাস্তববাদী মানুষও কখনও কখনও জীবনে দরকার।
৩. নিজেকে সময় দিন: মন খারাপ হলে সেটা মেনে নিয়ে নিজেকে বলুন, “এটাও আমার জীবনের অংশ।” চাপ না নিয়ে নিজেকে সময় দিন সুস্থ হতে।
৪. সোশ্যাল মিডিয়ার ‘ফিল্টারড হ্যাপিনেস’ থেকে দূরে থাকুন: সবসময় হাসি, খুশি, পারফেক্ট জীবনের ছবি দেখে মনে হতে পারে সবাই কত্ত ভাল আছে কেবল আপনার জীবনটাই সমস্যায় ভরা। এই ধারণা মোটেই ঠিক নয়। এর থেকে বেরিয়ে আসুন।
৫. মনোবিদের সাহায্য নিতে দ্বিধা করবেন না: মন খারাপ লুকিয়ে রাখলে বা চেপে রাখলে সেটা পরে আরও বড় মানসিক সমস্যায় রূপ নিতে পারে। মনোবিদের পরামর্শ নেওয়ায় লজ্জার কিছু নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?