শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৬ জুলাই ২০২৫ ১২ : ৫৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি নেটমাধ্যমে রাশিয়ার একটি জন্মহার কমে যাওয়া নিয়ে ভাইরাল হয়েছে একটি পোস্ট। সেই পোস্টে বলা হয়েছে জনসংখ্যা হ্রাস মোকাবেলা করতে, রাশিয়া রাত ১০টার পর থেকে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে চলেছে। উদ্দেশ্য যাতে দম্পতিরা একসঙ্গে আরও ভাল সময় কাটাতে উৎসাহিত হন। এমনকী জন্মহার আরও বাড়ানোর জন্য, সরকার রোমান্টিক ভ্রমণেরও আয়োজন করবে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
ভাইরাল হলেও বিষয়টির সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। একথা সত্য যে আগের মতো বাড়ছে না রাশিয়ার জনসংখ্যা! জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে করা সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই দু’মাসে মাত্র ১৯০৪০০ শিশুর জন্ম হয়েছে রাশিয়ায়। সাম্প্রতিক কাল তো বটেই, এমনকী গত দু’শো বছরে এত কম জন্মহার এই প্রথম। বিষয়টি নিয়ে রুশ সরকার চিন্তিত বটে কিন্তু তাই বলে সরকারের তরফে বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মতো পদক্ষেপ করা হচ্ছে বলে কোনও খবর আসেনি। এই মর্মে সরকারি কোনও নোটিশও জারি হয়নি। বিষয়টি মিথ্যা প্রচার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
তবে অন্যান্য দিক থেকে নাগরিকদের সন্তানধারণে উৎসাহ দিতে কিছু নতুন নিয়ম আনতে পারে রুশ পার্লামেন্ট। দেশের জনসংখ্যা বাড়াতে কর্মচারীদের সবেতন ছুটি দিতে পারে সরকার। কিছুদিন আগেই এমন কথা জানান রাশিয়ার পুতিন ঘনিষ্ঠ এক সাংসদ।
২৫ বছরের ওই সাংসদের নাম গ্রেগরি আরাপোভ। প্রসঙ্গত রাশিয়ায় এখন বার্ষিক জনতাত্ত্বিক সপ্তাহ চলছে। সেই সপ্তাহকে কেন্দ্র করেই গ্রেগরি বলেন, “বহু নাগরিকের জন্য এই ছুটি একটা বিরল সুযোগ। একটু থামুন, শ্বাস নিন, মানসিক চাপ থেকে মুক্তি পান। আর এসবের ফলে এমন একটি মানসিক অবস্থা আসবে যখন চিকিৎসক এবং মনোবিদরা সন্তানধারণের জন্য আদর্শ বলে মনে করেন।” রাশিয়ার তরুণতম সাংসদ গ্রেগরি আরও জানান, অবিবাহিত ব্যক্তিরাও এই ছুটি পাবেন, যাতে তাঁরা নতুন জীবনসঙ্গী খুঁজে নেওয়ার সুযোগ পান।
গত মাসে প্রকাশিত একটি সমীক্ষা থেকেই জানা গিয়েছে রুশ সরকারের বহু চেষ্টার পরেও বাড়ছে না সেদেশের জন্মহার। পরিস্থিতি এতই গুরুতর যে রুশ শ্রমমন্ত্রী আন্তন কটিয়াকভ বিষয়টি নিয়ে একটি বিস্তৃত রূপরেখা তৈরির প্রস্তাব দিয়েছেন। এমনকী সম্প্রতি এক পুতিনপন্থী যাজক আন্দ্রেই কাচেভ এও প্রস্তাব দেন, যে যে পুরুষ ৪০ বছরের আগে পিতা হতে পারবেন না তাঁদের উপর যেন ট্যাক্স চাপায় সরকার। বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও প্রেসিডেন্ট পুতিন বলেন, “রাশিয়ান জনসংখ্যাকে ধরে রাখাই জাতি হিসাবে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। রাশিয়ার ভাগ্য নির্ভর করবে পৃথিবীতে রুশ জনসংখ্যা কত রয়েছে, তার উপরেই।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?