বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৬ জুলাই ২০২৫ ১০ : ৪৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আগামী নভেম্বর মাসে বিহার বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীকে নানাভাবে খুশি করার চেষ্টা চালাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণের কোটা বৃদ্ধি করা হয়েছে। সব গ্রাহককে একশো ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। এছাড়াও বেশ কয়েকটি সামাজিক উন্নয়ন প্রকল্পে খয়রাতি বাড়ানো হয়েছে। এবার এক্স পোস্টে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
শনিবার সকালে এক্স পোস্টে নীতীশ জানিয়েছেন, আগামী মাস থেকে সাংবাদিকেরা মাসে ১৫ হাজার টাকা পেনশন পাবেন। বর্তমানে সাংবাদিকদের পেনশনের অঙ্ক ছয় হাজার টাকা।
উল্লেখ্য কয়েক বছর আগে বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই সাংবাদিক পেনশন চালু করেছিলেন। সাংবাদিকদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন নীতীশ।
প্রয়াত সাংবাদিকদের স্বামী/স্ত্রী/অবিবাহিত বেরোজগার সন্তানদেরও সুখবর দিয়েছেন নীতীশ। তাঁরা মাসে ১০ হাজার টাকা ফ্যামিলি পেনশন পাবেন। এখন পাওয়া যায় তিন হাজার টাকা করে।
মুখ্যমন্ত্রী নীতীশ জানিয়েছেন, তিনি সরকারি নথিপত্রে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন। অল্পদিনের মধ্যেই নির্দেশিকা প্রকাশিত হবে।
এক্স পোস্টে নীতীশ লিখেছেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে 'বিহার পত্রিকার সম্মান পেনশন প্রকল্প'-এর অধীনে, সকল যোগ্য সাংবাদিকদের ৬,০০০ টাকার পরিবর্তে ১৫,০০০ টাকা মাসিক পেনশন দেওয়ার জন্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, 'বিহার পত্রিকার সম্মান পেনশন প্রকল্প'-এর অধীনে পেনশন গ্রহণকারী সাংবাদিকদের মৃত্যুর ক্ষেত্রে, তাদের উপর নির্ভরশীল স্ত্রী/স্বামীকে তাদের আজীবনের জন্য ৩,০০০ টাকার পরিবর্তে ১০,০০০ টাকা মাসিক পেনশন প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকরা গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সামাজিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা শুরু থেকেই সাংবাদিকদের সুযোগ-সুবিধার যত্ন নিচ্ছি যাতে তাঁরা নিরপেক্ষভাবে তাঁদের সাংবাদিকতা করতে পারেন এবং অবসর গ্রহণের পরে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।"
मुझे यह बताते हुए खुशी हो रही है कि बिहार पत्रकार सम्मान पेंशन योजना के तहत अब सभी पात्र पत्रकारों को हर महीने 6 हजार रू॰ की जगह 15 हजार रू॰ पेंशन की राशि प्रदान करने का विभाग को निर्देश दिया है। साथ ही बिहार पत्रकार सम्मान पेंशन योजना के अंतर्गत पेंशन प्राप्त कर रहे पत्रकारों की…
— Nitish Kumar (@NitishKumar) July 26, 2025
বিহারে বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপগুলিকে জেডিইউ-এর মাস্টারস্ট্রোক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নীতিশ কুমারের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা:
- প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিধবা মহিলাদের জন্য মাসিক পেনশন ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে।
- মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণাও করেছেন। এই সিদ্ধান্ত ১ অগাস্ট, ২০২৫ থেকে কার্যকর হবে এবং গ্রাহকরা জুলাই মাস থেকেই এর সুবিধা পেতে শুরু করবেন।
- বিহার সরকার আগামী পাঁচ বছরে ১ কোটি সরকারি চাকরি এবং অন্যান্য কর্মসংস্থানের সুযোগ ঘোষণা করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?