সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২৬ জুলাই ২০২৫ ১০ : ৩৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে লোকাল ট্রেন বাতিল এখন যেন রেলের অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রতি সপ্তাহেই শনি ও রবিবার কোনও না কোনও শাখায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন যেমন বাতিল থাকছে। তেমনি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে সমস্যায় পড়ছেন যাত্রীরা।
এবার যেমন শিয়ালদহ শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে রেল।
তালিকায় যেমন ডানকুনি লোকাল রয়েছে। তেমনই দত্তপুকুর, বনগাঁ, বারসত লোকালও রয়েছে। তবে সপ্তাহান্তে অফিস যাত্রীদের ভিড় কিছুটা কম থাকায় দুর্ভোগ হয়ত কিছুটা কম হতে পারে। এদিকে বিগত কয়েক মাসে দফায় দফায় লোকাল ট্রেন বাতিল থেকেছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। সব যে সপ্তাহান্তে এমনটা নয়। চরমে উঠেছে দুর্ভোগ। ক্ষোভও বেড়েছে যাত্রীদের মধ্যে। যদিও রেল বলছে আজকের অসুবিধা আসলেই আগামীর সুবিধার জন্যই।
তবে শুধু লোকাল ট্রেন নয়, বেশ কিছু দূরপাল্লার ট্রেনকেও ২৬ ও ২৭ জুলাই শনি ও রবিবার ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে দার্জিলিং মেল। পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচিতেও কিছু বদল আসছে।
পূর্ব রেলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ হবে দমদম জংশন স্টেশনে। প্রায় সাত ঘণ্টা কাজ চলবে। সে কারণেই এই ট্রেন গুলি বাতিলের সিদ্ধান্ত। ঘুরপথে চালানো হবে বেশ কিছু দূরপাল্লার ট্রেনকেও।
২৬ তারিখ রাতে যেমন বাতিল থাকছে আপ 32249 শিয়ালদহ–ডানকুনি লোকাল। বাতিল থাকবে 32252 ডাউন ডানকুনি–শিয়ালদহ লোকাল। ২৭ তারিখ বাতিল থাকবে শিয়ালদহ–হাবড়া: আপ 33653/ডাউন 33654।
শিয়ালদহ–দত্তপুকুর : ডাউন 33612। শিয়ালদহ-বনগাঁ : আপ 33817/ডাউন 33824।
শিয়ালদহ–বারাসত : আপ 33431/ডাউন 33432।
শিয়ালদহ–ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218, 32220।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারে একের পর এক নজির, একই দিনে দ্রাবিড়, কালিস, পন্টিংকে টপকালেন রুট
রেল সূত্রে খবর, পরিবর্তিত সময়সূচির তালিকা আগেই জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে। তবুও যাত্রীদের গন্তব্যে যাওয়ার আগে ট্রেনের সময় দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ইস্ট–ওয়েস্ট মেট্রোর বেসরকারিকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। পরিচালনা ভার কি ধাপে ধাপে বেসরকারি হাতে চলে যেতে চলেছে! আগামী ৩১ জুলাই ইস্ট–ওয়েস্ট মেট্রোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন বেসরকারি সংস্থা পাবে, তার দরপত্র খোলা হবে বলে খবর। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এরপর কি অন্যান্য দায়িত্বভারও কোনও সংস্থার হাতে তুলে দেওয়া হবে! তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, ইস্ট–ওয়েস্ট মেট্রোকে যে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে তেমন কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। সূত্রের খবর, কম্প্রিহেনসিভ ম্যানুয়াল মেনটেনেন্স কন্ট্রাক্টের দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হবে।
উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোর রক্ষণাবেক্ষণের বিষয়টি নিয়ে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন আগ্রহ দেখিয়েছিল। এ বারও তারাই অন্যতম আগ্রহী সংস্থা বলে খবর। তবে বউবাজার অংশকে জুড়ে ইস্ট–ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পথে কবে পরিষেবা শুরু হবে, তা এখনও অনিশ্চিত। তার মধ্যেই মেট্রো পরিচালনার ভার বেসরকারি হাতে তুলে দেওয়া নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। এরপর যদি মেট্রো অপারেশনের দায়িত্বও বেসরকারি হাতে দেওয়া হয়, সেক্ষেত্রে ভাড়াবৃদ্ধিরও একটা আশঙ্কা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?