শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সন্তান সারাদিন একা থাকে? কীভাবে স্বাবলম্বী হয়ে উঠতে শেখাবেন, জানুন বিশিষ্ট মনোবিদের পরামর্শ

Soma Majumdar | ২৫ জুলাই ২০২৫ ২২ : ৫১Soma Majumder

সোমা মজুমদার: দিনভর ব্যস্ত মা-বাবা। অফিস-বাড়ি সামলিয়ে সন্তানের সঙ্গে কাটানোর সময় কই! মনখারাপকে সঙ্গী নিয়ে একা একাই বড় হয়ে উঠছে খুদে। ক্রমশ বাড়ছে সম্পর্কে দূরত্ব, শিশুমনের জটিলতা। কীভাবে সন্তানকে একা থাকাতে, স্বাবলম্বী হয়ে উঠতে শেখাবেন? জানালেন সাইকিয়াট্রিস্ট ডা. দেবাঞ্জন পান। 
সময়ের সঙ্গে বদলেছে পারিবারিক ব্যবস্থা। যৌথ পরিবার ভেঙে ছোট হতে হতে এখন বড়ই ক্ষুদ্র। আজকাল কাজের জগতে ব্যস্ত থাকেন মায়েরাও। দিনভর পরিচারিকার কাছেই যত আবদার! খুদের বড় হয়ে ওঠার সঙ্গী মনখারাপ, একা থাকার বিরক্তি, বাঁধা গতের জীবনে শৈশবকে গ্রাস করছে একঘেয়েমি। হতাশা দানা বাঁধছে শিশুমনে। যার ভয়ঙ্কর পরিণাম থেকে যাচ্ছে পরবর্তী জীবনেও। কিন্তু উপায়ও তো নেই, বর্তমান আর্থিক পরিস্থিতিতে একজনের রোজগারে যে সংসার চালানো মুশকিল। তাই ছোট বয়স থেকেই সন্তানকে একা থাকতে শোখানো জরুরি। তবে শুধু মুখে বলা কিংবা কড়া নির্দেশই নয়, দিনভর বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুর কী কী সমস্যা হতে পারে তা জানা যেমন প্রয়োজন, তেমনই সঠিক উপায়ে শৈশব করে তুলতে হবে আনন্দের।

কী কী সমস্যা

বাবা-মায়েদের থেকেই সন্তানের প্রথম ‘বিশ্বাস’ করার ক্ষমতা তৈরি হয়। কিন্তু ছোটবেলায় মা-বাবার  সঙ্গে সময় কাটাতে না পারলে মনের উপর প্রভাব পড়ে। যা ভবিষ্যতের উদ্বেগ-উৎকন্ঠার রাস্তা প্রশস্ত করে। বয়:সন্ধিকালে কিংবা পরবর্তী জীবনে পরীক্ষার সময়ে ভয়, ইন্টারভিউয়ে ভীতি, সমাজে মিশতে না পারা কিংবা ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হয়। তাই  সন্তানের কী কী  সমস্যা হচ্ছে তা বোঝা জরুরি।

প্ল্যানিংয়ের প্রয়োজন

বাস্তব পরিস্থিতিতে কাজ সামলিয়ে সন্তানকে কতটা সময় দিতে পারবেন তা সম্পূর্ণ প্ল্যানিংয়ের উপর নির্ভর করে। কারণ সীমিত সময়ের মধ্যে সন্তানকে ‘কোয়ালিটি টাইম’ দেওয়া জরুরি।  আর সেই ‘কোয়ালিটি টাইম’-এর মধ্যেও ব্যস্ত হয়ে পড়লে চলবে না।  

আজকাল অফিসের পরও যেন শেষ হয় না অফিস! সারক্ষণ টার্গেট, টার্গেট আর টার্গেট। তাই অফিস থেকে ফিরে সোফায় খানিকটা আরাম করে বসতে না বসতেই ফের ল্যাপটপে মুখ গুঁজে বসে পড়েন অনেকে। এদিকে কর্মক্ষেত্রের চাপ সামলাতে গিয়ে বাড়ির খুদে সদস্যের সঙ্গে ক্রমশ বাড়ছে দূরত্ব। যার ব্যবধান বেশি হলে পূরণ হওয়া মুশকিল।  কিন্তু কাজকে গুরত্ব দিয়ে বাড়িতে এসেও বাচ্চার সঙ্গে সময় না কাটালে সন্তানের সঙ্গে বাবা-মায়ের গড়ে ওঠা সম্পর্কে অনেকটাই প্রভাব পড়বে।

সমাধান কী

•    মা-বাবার কাজে বাইরে যাওয়াটা যে সন্তানের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য জরুরি, তা প্রথম থেকেই শিশুকে বোঝাতে হবে। বাবা-মায়ের থেকেই সন্তানেরা মূল্যবোধ শেখে। তাই যতটুকু সময় পাবেন, শিশুকে ভাল-খারাপের পার্থক্য বোঝানোর চেষ্টা করুন।
•    অফিস থেকে ফিরে কাজ নিয়ে বসলে চলবে না৷ সারা দিনে মিনিট দশেক হলেও সন্তানের সঙ্গে খেলুন, গল্প করুন। সেটুকুই ওর মনের খোরাক। সন্তানের সঙ্গে যেটুকু সময় কাটাচ্ছেন তা যেন একান্তই শিশুর জন্য থাকে৷ কোয়ালিটি টাইমের সঙ্গে আপোষ নয়। সেই সময়ে মোবাইল, সোশ্যাল মিডিয়াকেও দূরে রাখুন। 
•    শিশুমনে কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহল মেটানোর প্রাথমিক দায়িত্ব থাকে বাবা-মায়ের৷ কিন্তু বড়রা অনেক সময়ে শিশুদের প্রশ্নকে গুরুত্ব দেন না। যা খুদের মনের উপর প্রভাব ফেলে। তাই সন্তানের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। কোনওভাবে শিশু যেন নিজেকে অবহেলিত মনে না করে। 
•    সন্তানকে যে সময়টা দিতে পারছেন না, তা পরোক্ষভাবে তাকে সাবলম্বী করতে সাহায্য করছে, এই বিষয়টি প্রথম থেকেই শিশুকে বোঝাতে হবে। প্রাথমিকভাবে শিশুর একা কোনও বড় কাজ করতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে ছোট ছোট ভাগে ভাগ করে কাজ করা শেখাতে হবে। এতে বাড়বে আত্মবিশ্বাসও। 
•    বাবা-মায়ের অনুপস্থিতিতে সন্তান যেন উশৃঙ্খল হয়ে না পড়ে! পরিচারক-পরিচারিকার কাছে শৃঙ্খলাবদ্ধ থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। 
•    বাড়ি ফিরে শিশুর সারাদিনের খবর নিন, সঙ্গে নিজের গল্পও বলুন। এর ফলে একা থাকাকালীন শিশুর কোনও কারণে ভয়, আতঙ্ক, উদ্বেগ তৈরি হলে তা প্রথমেই প্রকাশ করতে পারবে। 
•    একা থাকার সময়ে শিশুর হাতের কাছে ইলেকট্রিসিটি, ফায়ার ব্রিগেড, আপৎকালীন চিকিৎসার জন্য জরুরি নম্বর রেখে দিন। 
•    নিজে সময় দিতে পারছেন না বলে সন্তানকে প্রয়োজনের বেশি খেলনা কিংবা উপহার দেবেন না। অল্পেতেই আনন্দ খুঁজতে শেখান। বরং শিশুকে যে কোনও সৃজনশীল কাজে যুক্ত রাখুন৷ 
•    আজকাল খুদে বয়স থেকেই হাতের নাগালে মোবাইল। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার হাতছানি যেন শিশুমনকে প্রভাবিত না করে সেদিকে খেয়াল রাখুন। মোবাইলের জন্য সময় বেঁধে দিন। বাড়িতে সিসিটিভি রেখে বাইরে থেকে বাবা-মায়েরা নজরদারি চালাতে পারবেন।

গুড টাচ-ব্যাড টাচ

শৈশব থেকে ‘গুড টাচ ব্যাড টাচ’-এর বিষয়ে শেখান। ৪-৫ বছর বয়সেই শিশুকে প্রতিটি শারীরিক অঙ্গ চিহ্নিতকরণ এবং নামকরণ শেখানো জরুরি। কোনও স্পর্শে অস্বস্তি হলে দ্রুত মা-বাবাকে জানানোর বিষয়ে সন্তানকে বোঝাতে হবে।  অনুমতি ছাড়া যেন কেউ আদর না করে, শিশুর মধ্যে সেই বোধ তৈরি করা জরুরি। বাবা-মাকেও সন্তানের সমস্যা গুরুত্ব সহকারে শুনতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া