বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্কুল চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ! রাজস্থানে ভয়াবহ ঘটনায় নিহত সাত শিশু, আহত আরও অনেকে

আর্যা ঘটক | ২৫ জুলাই ২০২৫ ২২ : ৩৪Arya Ghatak


আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানে বিদ্যালয়ে ছাদ ভেঙে বিপত্তি। জানা গিয়েছে ঝালাওয়াড়ে শুক্রবার সকালে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ আচমকা ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পিপলোড়ি প্রাথমিক বিদ্যালয়ের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত সাতজন শিশু নিহত হয়েছে। আরও অনেকেই ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে সূত্র মারফত খবর। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার জেরে প্রাথমিকভাবে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থল একটি চার কক্ষবিশিষ্ট বিদ্যালয় ভবন। যার একটি কক্ষের ছাদ ধসে পড়ে। তথ্য অনুযায়ী এই বিদ্যালয়টি ১৯৯৪ সালে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নির্মিত হয়েছিল। স্কুল চলাকালীন সকাল সাড়ে আটটা নাগাদ আচমকা ছাদ ধসে পড়ে। তখন শিশুরা ক্লাসরুমের মধ্যে বসে পড়াশোনা করছিল। জানা গিয়েছে বিদ্যালয় ভবনটি বহু বছর ধরেই দুর্বল ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিককালে ভারি বৃষ্টিপাতের জেরে এর কাঠামোগত স্থায়িত্ব ক্রমশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও শিশুর পরিবারের সদস্যরা দ্রুত স্কুলে ছুটে আসেন। জানা গিয়েছে তড়িঘড়ি  নিজেরাই উদ্ধারকার্যে সহায়তা করতে থাকেন। পরবর্তীতে উদ্ধার বাহিনী কে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছলে ধ্বংসস্তূপ সরাতে ক্রেনের সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়। ঘটনায় কয়েকজন শিশু গুরুতর আহত হয়। আহত অবস্থায় শিশুদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। রাজস্থান শিক্ষা দপ্তর নিশ্চিত করেছে যে এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজন শিশুর মৃত্যু হয়েছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক ভিডিও বার্তায় এই মর্মান্তিক ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। শোকস্তব্ধ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, 'এই ঘটনায় নিরপরাধ শিশুদের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে।' তিনি আরও জানিয়েছেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা উন্নতভাবে করা হচ্ছে। এর জন্য স্বাস্থ্য দপ্তরকে সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ টানা একবছর লাগাতার ধর্ষণ, এরপর জ্যান্ত কবর! ওড়িশায় তরুণীর সঙ্গে যা ঘটল শুনলে গা শিউরে উঠবে...

সূত্রে জানা গিয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী মদন দিলাওয়ারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলা কালেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি ভবন দুর্বল বা ভাঙাচোরা অবস্থায় না থাকে। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। 

অন্যদিকে, দুর্ঘটনার পরে স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হালকা বলপ্রয়োগ করে। এমনকি এলাকায় পাথর নিক্ষেপের ঘটনাও রিপোর্ট করা হয়েছে।

সম্প্রতি ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুরা যখন শিক্ষা গ্রহণে ব্যস্ত ছিল, তখনই এই বিপর্যয় তাদের জীবন কেড়ে নেয়। সরকারি উদ্যোগ ও তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ পাশাপাশি ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সে দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ 'সুখ দিতে পারো না বেঁচে থেকে লাভ কী?' শরীরী খিদে মেটাতে ব্যর্থ স্বামীর উপর ঝাঁপিয়ে পড়লেন স্ত্রী


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া