শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সপ্তাহান্তে বেড়াতে যাওয়ার প্ল্যান? ২৬, ২৭, ২৮ জুলাই বাড়ির বাইরে গেলেই ধেয়ে আসবে বিপদ! সামনে এল জ্যোতিষীদের ভয়ঙ্কর সতর্কবার্তা

নিজস্ব সংবাদদাতা | ২৫ জুলাই ২০২৫ ১৮ : ০৩Soma Majumder

জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন শাস্ত্র যা মহাকাশে গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে মানুষের ভাগ্য, জীবনের ঘটনাগুলির পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে। মহাজাগতিক বস্তুগুলির অবস্থান এবং গতিবিধি মানুষের জীবনে প্রভাব ফেলে বলে প্রচলিত বিশ্বাস। জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। যা নিয়ে ভবিষ্যদ্বাণী শোনান জ্যোতিষীরা। তেমনই আগামী তিন দিন বেড়ানোর ক্ষেত্রে সর্তক করা হয়েছে। যা ইতিমধ্যে সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছে। 

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া বেশ কয়েকটি রিল এবং ভিডিওতে দেখা গিয়েছে, যে জ্যোতিষীরা ২৬, ২৭ এবং ২৮ জুলাই বেড়াতে যাওয়ার বিষয়ে সতর্ক করছেন। শীর্ষস্থানীয় বৈদিক জ্যোতিষীদের মতে, এই তারিখগুলি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বেশ মহাত্ম্যাপূর্ণ। আসলে এই তিন দিন গ্রহদের গতিবিধির বিরল সংমিশ্রণ হতে পারে যা থেকে মানুষের জীবনে সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে যারা বাড়ি থেকে যারা দূরে ভ্রমণ করছেন তাদের সতর্ক করা হয়েছে। 

আরও পড়ুনঃ সূর্য-শনির জোড়া চালে ভাগ্য ঘুরবে তিন রাশির! নবপঞ্চম রাজযোগে আসবে অর্থ-যশ-খ্যাতি, তরতরিয়ে উঠবেন সাফল্যের সিড়ি

আদৌ এই বিষয়টি কোনও সত্যতা আছে কিনা এবং এই সময়কাল আদপে ততটা বিপজ্জনক সেবিষয়ে ব্যাখ্যা করেছেন নুম্রোবাণীর প্রধান জ্যোতিষী সিদ্ধার্থ এস কুমার। তিনি জানিয়েছেন, ২৬-২৮ জুলাই ২০২৫-এর গোচর বিশ্লেষণকারী একজন জ্যোতিষী হিসেবে, আমি নিশ্চিত করতে পারি যে এই সময়কালে আরও সচেতনতা এবং সতর্কতা প্রয়োজন। বিশেষ করে ভ্রমণ, যন্ত্রপাতি ব্যবহার এবং আবেগগতভাবে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে। 

তিনি আরও বলেন, "মঙ্গল ও কেতুর সংযোগস্থল সিংহ রাশিতে অবস্থিত, কুম্ভ রাশিতে রাহুর ঠিক বিপরীতে রয়েছে। ফলে একটি অস্থির অক্ষ তৈরি করেছে যা আকস্মিক ঘটনা, যান্ত্রিক ব্যর্থতা, আবেগপ্রবণ ক্রিয়া এবং সংঘর্ষের জন্য পরিচিত। এটি একটি ধ্রুপদী এবং সুপরিচিত গ্রহের বিন্যাস।" তাঁর মতে, এতে বুধের বক্রীর ভূমিকা রয়েছে। তিনি ব্যাখ্যা করেন যে বুধ প্রতিগামী এবং আস্ত যাওয়ায় যুক্তিসঙ্গত বিচার এবং যোগাযোগ প্রবাহকে দুর্বল করেছে। এই সময় ছয়টি গ্রহ প্রতিগামী হয় - বুধ, শনি, নেপচুন, প্লুটো, রাহু এবং কেতু। যার ফলে বিলম্ব, বিভ্রান্তি এবং পদ্ধতিগত অস্থিরতার প্রেক্ষাপট তৈরি করেছে। যদিও এই কারণে যে ক্ষতি হতে পারে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে সতর্ক হয়ে থাকা উচিত। এই তিন দিন আপনি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং আবেগগতভাবে স্থির থাকুন। এই চ্যালেঞ্জিং পর্যায় অতিক্রম করার জন্য, জ্যোতিষী সিদ্ধার্থ প্রতিদিন "ওঁ দ্রম দত্তাত্রেয়ায় নমঃ" মন্ত্র জপ করার পরামর্শ দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া