শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

This cleaning agency cleans home without Clothes but doesn't allow physical intimacy

লাইফস্টাইল | মহিলারা সম্পূর্ণ নগ্ন হয়ে ঘর মোছেন! এই সংস্থাকে দিয়ে বাড়ি সাফ করাতে কত খরচ? কীভাবে বুক করেন গ্রাহকরা?

আকাশ দেবনাথ | ২৫ জুলাই ২০২৫ ১৭ : ১৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: অনেকের কাছেই ঘরদোর সাফাই করা ঝক্কির কাজ। তাই আজকাল বিভিন্ন সংস্থা কিছু টাকার বিনিময়ে বাড়ি পরিষ্কার করার দায়িত্ব নেয়। সংস্থার কর্মীরা এসে বাড়ি ঘর দোর মুছে সাফ করে দেন। কিন্তু এমন বিচিত্র সাফাই কর্মচারী বোধহয় কোনও সংস্থার নেই। বিচিত্র এই সংস্থার নাম - ‘বেয়ার নেকেড ক্লিনার্স’। পেনেলোপি ওয়াইজার নামের এক মহিলা এই সংস্থার মালকিন। সংস্থাটির বিশেষত্ব হল, বাড়ি পরিষ্কার করার সময় সাফাইকর্মীরা পুরোপুরি নগ্ন হয়ে থাকেন।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
পেনেলোপি আগে পেশায় ছিলেন নার্স। ২০২০ সালে তিনি এই সংস্থা তৈরি করেন। ইংল্যান্ডের বার্মিংহামে অবস্থিত এই সংস্থা। একটি ব্রিটিশ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পেনেলোপি জানিয়েছেন, তাঁরা নগ্ন হয়ে সাফসাফাই করলেও মোটেই দেহব্যবসা করেন না। কোনও রকম শারীরিক সম্পর্ক তৈরি করা বা সাফাইকর্মীদের ছুঁতে আসাও সম্পূর্ণ নিষিদ্ধ।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
হঠাৎ এহেন উদ্যোগ কেন? পেনেলোপির দাবি, তিনি বিষয়টির অনুপ্রেরণা পেয়েছিলেন একটি অস্ট্রেলিয়ান সংস্থার থেকে। তিনি ভেবেছিলেন, এই কাজের মাধ্যমে বেশ কিছু নারীর কর্মসংস্থান হবে। হাতে টাকাও আসবে। তবে প্রাথমিক ভাবে মোটেই ভাল চলছিল না ব্যবসা, নিজেই একথা স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, শুরুর দিকে দিনে সর্বোচ্চ একটি দু’টি বুকিং পেতেন। কিন্তু এখন অবস্থা বদলে গিয়েছে। বর্তমানে ভালই চলছে সংস্থা। এখন অন্তত ৬০ জন কর্মী তাঁর সংস্থায় কাজ করেন বলেও জানিয়েছেন পেনেলোপি।
পেনেলোপি জানিয়েছেন, তাঁদের প্যাকেজ শুরু হয় ১৫৫ পাউন্ড থেকে। যা ভারতীয় মুদ্রায় ১৭ হাজার টাকারও বেশি। দুই ঘণ্টা সাফাই করার জন্য এই টাকা নেওয়া হয়। এছাড়াও কাজের উপর ভিত্তি করে বাড়তে পারে খরচ। কেবল নগ্ন হয়েই নয়, গ্রাহক যেমন পোশাক চান তেমন পোশাক পরেই বাড়ি পরিষ্কার করেন সাফাইকর্মীরা। এমনকী গ্রাহক চাইলে নার্সের পোশাক পরেও সাফাই করা হয়। তবে কোন অবস্থাতেই সাফাইকর্মীকে ছুঁয়ে দেখার সুযোগ পাবেন না গ্রাহকরা। সাফ কথা সংস্থার।
পেনেলোপি জানিয়েছেন, মূলত পুরুষরাই তাঁদের দিয়ে সাফাই-এর কাজ করান। তবে কী কী কাজ করতে হবে তা আগে থেকেই জানাতে হয় সংস্থাকে। বাড়ি, অফিস, বাথরুম, রান্নাঘর সবই পরিষ্কার করে সংস্থাটি। তবে ওভেন, ফ্রিজের ভিতরের অংশ কিংবা মাইক্রোওয়েভ পরিষ্কার করা হয় না সংস্থার দ্বারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া