বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৫ জুলাই ২০২৫ ১৬ : ০৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত Unmanned Aerial Vehicle Launched Precision Guided Missile V3- এর ফ্লাইট পরীক্ষায় সফলভাবে সম্পূর্ণ করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের কুর্নুলে অবস্থিত ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে এই ফ্লাইট পরীক্ষা সম্পন্ন হয়। ইউএলপিজিএমের তৃতীয় সংস্করণ মূলত দ্বিতীয় সংস্করণেরই একটি উন্নত সংস্করণ বলে জানা গিয়েছে। এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রে রয়েছে হাই ডেফিনিশন ডুয়াল-চ্যানেল সিকার, যা দিন ও রাতে সমানভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। জানা গিয়েছে, এটি সমতল ও উচ্চ পার্বত্য অঞ্চল, উভয় ক্ষেত্রেই উৎক্ষেপণযোগ্য। তবে ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর টু-ওয়ে ডেটা লিঙ্ক। যার সাহায্যে উৎক্ষেপণের পরও টার্গেট আপডেট করা যায় বলে জানা যাচ্ছে।
এই নয়া সংস্করণে রয়েছে মূলত তিন ধরনের মডুলার ওয়ারহেড বিকল্প। এর মধ্যে রয়েছে, অ্যান্টি-আর্মার ওয়ারহেড, যা মর্ডান আর্মার্ড ভেহিকেল ধ্বংস করতে সক্ষম। রয়েছে পেনিট্রেশন-কাম-ব্লাস্ট ওয়ারহেড, যা বাঙ্কার ধ্বংসে কার্যকর এবং এই ক্ষেপনাস্ত্রে রয়েছে প্রি-ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড, যার রয়েছে হাই লিথালিটি জোন। জানা গিয়েছে, এই ক্ষেপণাস্ত্র যৌথভাবে তৈরি করেছে ডিআরডিও-র বিভিন্ন ল্যাবরেটরি। তার মধ্যে রয়েছে, রিসার্চ সেন্টার ইমারত (RCI), ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি (DRDL), টার্মিনাল ব্যালিস্টিকস রিসার্চ ল্যাবরেটরি (TBRL), হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি (HEMRL), ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) এবং ডিফেন্স ইলেকট্রনিকস রিসার্চ ল্যাবরেটরি (DLRL)।
আরও পড়ুন: যুদ্ধক্ষেত্রে ফালাফালা হবে শত্রু, তাক লাগানো আবিষ্কার আমেদাবাদের ইঞ্জিনিয়রের! বারত মিলল ভারতীয় সেনার
তবে সূত্রের খবর, চলতি ট্রায়াল মূলত অ্যান্টি-আর্মার কনফিগারেশনের জন্য পরিচালিত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা ‘নিউস্পেস রিসার্চ টেকনোলজিস’-এর নির্মিত একটি দেশীয় ড্রোন থেকে উৎক্ষেপণ করা হয়। জানা গিয়েছে, ডিআরডিও বর্তমানে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে দীর্ঘ পাল্লার ও দীর্ঘস্থায়ী উড়ান ক্ষমতাসম্পন্ন ইউএভি-এর সঙ্গে ইন্টিগ্রেট করার কাজ চালাচ্ছে। এই ব্যবস্থায় অংশ নিচ্ছে অন্যান্য একাধিক ভারতীয় সংস্থাও। এই প্রকল্পের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আদানি ডিফেন্স, হায়দরাবাদের ভারত ডায়নামিক্স লিমিটেড এবং প্রায় ৩০টি এমএসএমই ও স্টার্টআপ সংস্থা। এই সংস্থাগুলি উন্নয়ন ও উৎপাদন পার্টনার হিসেবে যুক্ত ছিল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও সহ সমস্ত অংশীদারকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এই সাফল্য প্রমাণ করে যে ভারতের শিল্প এখন অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদন ও গ্রহণ করতে সম্পূর্ণ প্রস্তুত’। ডিআরডিও চেয়ারম্যান ড. সমীর ভি কামাত বলেন, ‘এই ধরনের অস্ত্র ভারতের বর্তমান প্রতিরক্ষা প্রয়োজন মেটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ’। এই উন্নয়ন ভারতের প্রতিরক্ষা আত্মনির্ভরতায় এক বিশাল পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, আহমেদাবাদের ইঞ্জিনিয়র কেশবকান্ত শর্মা ‘গতি’ নামে একটি বিশেষ ড্রোন তৈরি করেছেন। সেই ড্রোন লক্ষ্যবস্তুতে গ্রেনেড হামলা চালাতে সক্ষম এবং বিস্ফোরণের পরে নিরাপদে ফিরে আসতে পারে। সামরিক ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি ‘গতি’ ড্রোনটি ইতিমধ্যেই পরীক্ষার সময় ভারতীয় সেনাবাহিনীকে মুগ্ধ করেছে। ফলে ভারতীয় সেনা ২০টিরও বেশি ‘গতি’ ড্রোনের অর্ডার দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?