বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৫ জুলাই ২০২৫ ১৪ : ৫১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগেই আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ২৬০ জন। কিন্তু অবাক হওয়ার বিষয় হল, এই ঘটনার কয়েকদিনের মধ্যেই একশোর বেশি এয়ার ইন্ডিয়া পাইলট চলে যান মেডিক্যাল লিভে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় জুনিয়র বিমান পরিবহন মন্ত্রী মুরলিধর মোহল। লোকসভায় এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ওই দিন ৫১ জন কম্যান্ডার এবং ৬১ জন ফ্লাইট অফিসার ছুটির আবেদন জানান। এই ঘটনার প্রেক্ষিতে পাইলটদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং উপযুক্ত ব্যবস্থাপনার ওপর জোর দেন মন্ত্রী। তিনি আরও জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সমস্ত এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, মেডিক্যাল টেস্টের সময় মানসিক স্বাস্থ্যের দ্রুত ও কার্যকর মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি, বিমান সংস্থা এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসারদের জন্য ‘স্বতন্ত্র এবং কাস্টমাইজড প্রশিক্ষণ পদ্ধতি’ চালু করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে মানসিক চাপ মোকাবিলায় সাহায্য করা যায়। পরামর্শ দেওয়া হয়েছে পিয়ার সাপোর্ট গ্রুপ তৈরি করারও। যাতে কর্মীদের মধ্যে একে অপরকে মানসিক সমর্থন দেওয়ার পরিবেশ তৈরি হয়। অন্যদিকে, বুধবার এয়ার ইন্ডিয়া জানিয়েছে, গত ১২ মাসে স্বেচ্ছায় করা কিছু তথ্য প্রকাশের ভিত্তিতে বিমান চলাচল নিরাপত্তা সংক্রান্ত চারটি শোকজ নোটিশ পাঠিয়েছে ডিজিসিএ। এগুলির মধ্যে রয়েছে কেবিন ক্রু-দের বিশ্রামের সময়সীমা লঙ্ঘন, প্রশিক্ষণ সংক্রান্ত ত্রুটি এবং পরিচালন সংক্রান্ত অনিয়ম।
আরও পড়ুন: ভারতীয় দলের দায়িত্ব নিতে ব্যাপক উৎসাহী জাভি, ‘টাকা নেই’, স্পষ্ট স্বীকারোক্তি ফেডারেশনের
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘আমরা নোটিশ গুলি পেয়েছি এবং যথাযথ উত্তর দেওয়া হবে। আমরা ক্রু ও যাত্রীদের নিরাপত্তার প্রতিশ্রুতিবদ্ধ’। উল্লেখ্য, গত ছ’মাসে মোট ১৩বার শোকজ নোটিশ পেয়েছে এয়ার ইন্ডিয়া। এর মধ্যে রয়েছে হংকং থেকে দিল্লিগামী একটি এয়ারবাস A321 বিমানে মঙ্গলবার ঘটে যাওয়া আগুনের ঘটনা। বিমানটি অবতরণের পর এর অ্যাক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন ধরে যায়। যদিও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং কেউ আহত হননি। উল্লেখ্য, গত মাসে আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-ড্রিমলাইনার বিমান মাঝ আকাশে থ্রাস্ট হারিয়ে দু’কিলোমিটার দূরে একটি হোস্টেল ভবনে ধাক্কা মেরে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করে।
গত ১২ জুন আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। কিন্তু ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যে একটি মেডিক্যাল কলেজের হস্টেল ভবনের উপরে ভেঙে পড়েছিল বিমানটি। গত মাসে, অসামরিক বিমান পরিবহণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহন জানিয়েছিলেন, তদন্তের সময়ে অন্তর্ঘাত-সহ দুর্ঘটনার সম্ভাব্য সকল কারণ বিবেচনা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছিলেন, বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এরপর এক ১৫ পাতার রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। প্রাথমিক রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়, দুর্ঘটনার পেছনে পাখির ধাক্কা কিংবা অন্তর্ঘাত নেই। এমনকি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার তত্ত্বও একপ্রকার নস্যাৎ করে দেয় তদন্তকারী সংস্থা।
কিন্তু তারপরেও কীভাবে আচমকা বিমানের দুই ইঞ্জিন বন্ধ হয়ে গেল তা নিয়ে থেকেই যাচ্ছে বড় প্রশ্ন। রিপোর্টে জানানো হয়, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে, বিমানের দুই ইঞ্জিন একসঙ্গে ‘রান’ থেকে ‘কাটঅফ’ মোডে চলে যায়। ইঞ্জিন বন্ধ হওয়ার ঠিক আগে বিমানটি পৌঁছে গিয়েছিল সর্বোচ্চ গতিবেগে। এর পরপরই বন্ধ হয়ে যায় দুটি ইঞ্জিন। ইঞ্জিন বন্ধ হওয়ার মুহূর্তে ককপিটে দুই পাইলটের কথোপকথন রেকর্ড হয়েছে ব্ল্যাক বক্সে। একজন বলেন, ‘ইঞ্জিন বন্ধ করলে কেন?’ অপরজন উত্তর দেন, ‘আমি কিছু বন্ধ করিনি’। জানা গিয়েছে, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে ব়্যাম এয়ার টার্বাইন চালু করা হয়েছিল, যাতে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ জোগান দেওয়া যায়। কিন্তু তাও যথেষ্ট কাজে আসেনি। জ্বালানির পরিমাণ পর্যাপ্ত ছিল, এবং সরবরাহেও কোনও সমস্যা ছিল না বলে রিপোর্টে উল্লেখ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?