শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জুলাই ২০২৫ ১৪ : ২৯Soma Majumder
আজকাল অল্প বয়সেই শরীরে হানা দেয় একাধিক জটিল রোগ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে কোলেস্টেরল সহ বিভিন্ন ধরনের ক্রনিক রোগ শরীরে একবার বাসা বাঁধলেই শুরু হয় নানা জটিলতা। সেক্ষেত্রে শুধু ওষুধ নয়, আমাদের হাতের কাছে এমন অনেক খাবার রয়েছে সেগুলো নিয়মিত খেলে উপকার পাওয়া য।য। তেমনই প্রতিদিনের রান্নায় যে সব মশলা ব্যবহার করা হয় তার মধ্যেই লুকিয়ে রয়েছে বহু রোগ প্রতিরোধের উপাদান। আধুনিক গবেষণা বলছে, এই মশলাগুলোর মধ্যে এমন অনেক উপাদান রয়েছে যা ক্যানসার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনই ১৪টি মশলার বিষয়ে জেনে নেওয়া যাক-
১. গোলমরিচঃ গোলমরিচে ‘পিপেরিন’ নামে এক যৌগ থাকে যা কোষে প্রদাহ রোধ করে, অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে এবং শরীরকে ক্যানসার প্রতিরোধে সহায়তা করে। গোলমরিচের হজমক্ষমতা বাড়াতে, পেটের গ্যাস কমাতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রাচীনকাল থেকেই গোলমরিচ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ওজন কমাতেও কাজে আসতে পারে গোলমরিচ।
২. এলাচঃ এলাচ হজমে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক। এটি মেটাবলিসম বৃদ্ধি করে, ফ্যাট শোষণ করে। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যে ভরপুর এলাচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
৩. দারুচিনিঃ যুগ যুগ ধরে প্রাচীন আয়ুর্বেদে ব্যবহার হয়ে আসছে দারুচিনি। গবেষণায় দেখা গিয়েছে, দারুচিনির মধ্যে উচ্চ পরিমাণে সিনামালডিহাইড রয়েছে। যার কারণে দারুচিনি খেলে মস্তিষ্ক দ্রুত কাজ করে। রক্তে শর্করার মাত্রা কমায় দারচিনি। একইসঙ্গে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় যা টাইপ ২ ডায়াবেটিস রোধে সহায়তা করে।
৪. লবঙ্গঃ শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, লবঙ্গের অনেক ঔষধি গুণও রয়েছে। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লবঙ্গ কোষে সুরক্ষা দেয় এবং প্রদাহ কমায়। দাঁতের ব্যথা ও সংক্রমণেও কার্যকর।
৫. ধনেঃ ধনের মধ্যে ক্যালশিয়াম, ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম, খনিজ, বি-ক্যারোটিনয়েডস, পলিফেনলসের মতো উপকারী ভেষজগুণ রয়েছে। ধনে বীজ ও পাতায় আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও বর্তমান। রক্তে কোলেস্টেরল ও ব্লাড সুগার কমাতে সহায়তা করে।
৬. রসুনঃ হৃদরোগ প্রতিরোধে কার্যকর রসুন। এতে থাকা ‘অ্যালিসিন’ উপাদান প্রদাহ কমায়, সংক্রমণ রোধ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। রসুনের গুণের শেষ নেই। পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হয় রসুন।
৭. আদাঃ বমি ভাব ও হজমের সমস্যায় উপকারী আদা। পাশাপাশি এটি প্রদাহ রোধে সহায়ক এবং ব্যথা উপশম করে। আদা ফ্যাট শোষণ কমায়, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

৮. ওরিগানোঃ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণে ভরপুর ওরিগানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অরিগ্যানোতে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। অরিগ্যানো থেকে পাওয়া তেল চিকিৎসাতেও ব্যবহার হয়।
৯. পাপরিকাঃ এই মশলা বিপাক বাড়াতে সাহায্য করে। এতে প্রচুর ভিটামিন এ থাকে, যা চোখ ও ত্বকের জন্য ভালো।
১০. পিপারমিন্টঃ হজমের গণ্ডগোল দূর করে, মাথাব্যথা ও পেশির ব্যথা উপশমে কার্যকর।
১১. রোজমেরিঃ স্মৃতিশক্তি বাড়ায়, মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং স্নায়ুর প্রদাহ কমায়।
১২. হলুদঃ ‘কুরকুমিন’ নামক উপাদান ক্যান্সার প্রতিরোধে সহায়ক। এটি প্রদাহ রোধে এবং জয়েন্টের ব্যথা কমাতেও কার্যকর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?