বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৫ জুলাই ২০২৫ ১৪ : ২৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উচ্চশিক্ষার জন্য ভারতীয়দের বিদেশে পড়তে য়াওয়ার রেওয়াজ অব্যাহত রয়েছে। তবে, এক ধাক্কায় অনেকটাই কমেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেনে পড়তে যাওয়ার প্রবণতা। সব থেকে কমেছে কানাডাগামী ভারতীয় পড়ুয়ার সংখ্যা। কানাডায় অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ২০২৩ সালে ছিল ২,৩৩,৫৩২ জন। যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ১,৩৭,৬০৮ জনে। সংখ্যার এই হ্রাস প্রায় ৪১ শতাংশ পতন।
২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ২.৩৪ লক্ষেরও বেশি ভারতীয় শিক্ষার্থী গিয়েছিলেন। ২০২৪ সালে যা কমে প্রায় ২.০৪ লক্ষে দাঁড়িয়েছে। একইভাবে, ব্রিটেনে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের ১.৩৬ লক্ষ থেকে কমে এ বছর মাত্র ৯৮,০০০ এ দাঁড়িয়েছে।
নয়াদিল্লির সঙ্গে দীর্ঘস্থায়ী কূটনৈতিক উত্তেজনার কারণেই কানাডায় ভারতীয়দের পড়তে য়াওয়ার প্রবণতা কমেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের অভিবাসী নীতি, ভিসা পাওয়ার কঠোর নিয়ম সেদেশে বারতীয় তরুণদের যাওয়ার বিষয়টিকে প্রভাবিত করেছে।
বিপরীতে, তুলনায় অনেকটাই লো-প্রোফাইল গন্তব্যগুলিতে পড়তে যাওয়ার জন্য ভারতীয় তরুণদের জনপ্রিয়তা বাড়ছে। ভারতীয় শিক্ষার্থীরা এবার বাংলাদেশ, উজবেকিস্তান, রাশিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশগুলিকে বেছে নিচ্ছে। মূলত সাশ্রয়ী মূল্যে শিক্ষা, সহজ ভিসা প্রক্রিয়া এবং চিকিৎসা শিক্ষার মতো ক্ষেত্রগুলিতে মনোযোগই এই আগ্রহের কারণ।
আরও পড়ুন- ২০২১-২৪, পাঁচ বছরে মোদির বিদেশ সফরে সরকারি কোষাগার থেকে কত খরচ? তথ্য প্রকাশ কেন্দ্রের
বাংলাদেশে ২০২৩ সালে ২০,৩৬৮ জন ভারতীয় শিক্ষার্থী পড়তে গিয়েছিলেন। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ২৯,২৩২ জন। উজবেকিস্তানে বছর ৯,৯১৫ জন ভারতীয় শিক্ষার্থী যেতেন। যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ৬,৬০১ জন। রাশিয়ায় পড়তে যাওয়া ভারতীয়দের সংখ্যাও বেড়েছে। ২০২৩ সালে সেদেশে ৫,৫০৩ জন ভারতীয় গিয়েছিলেন। ২০২৪ সালে তা বেড়ে হয় ৩১,৪৪৪ জন। বিদেশগামী বেশিরভাগ ভারতীয়ই ডাক্তারি পড়ার জন্য রাশিয়াকে বেছে নিচ্ছেন।
তালিকায় রয়েছে সিঙ্গাপুরও। ২০২৩ সালে এ দেশে ১২,০০০ ভারতীয় পড়ুয়া গিয়েছিলেন। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ১৪,০০০-এরও বেশি। ভারতীয় শিক্ষার্থী সিঙ্গাপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পড়ালেখার জন্য বেছে নিচ্ছেন।
গন্তব্য বদল ঘটছে। সঙ্গে উচ্চ-শিক্ষার জন্য ভারতীয় পড়ুয়াদের বিদেশে পড়তে যাওয়ার প্রবণতাও নিম্নমুখী। ২০২৩ সালে ৮.৯২ লক্ষ শিক্ষার্থী বিদেশে পড়তে গিয়েছিল। এই বছর তা কমে হয়েছে ৭.৫৯ লক্ষ।
আরও পড়ুন- ব্লিঙ্কিট-সুইগির ছদ্মবেশে দুঃসাহসিক ডাকাতি! গয়েনার দোকান হাড়হিম লুটপাট, দেখুন সেই ভিডিও
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?