মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | আগস্টের শুরু থেকেই ইউপিআই পেমেন্টের নতুন নিয়ম চালু, না জানলেই বিপদ

সুমিত চক্রবর্তী | ২৫ জুলাই ২০২৫ ১৩ : ২৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আগস্ট মাসের প্রথম দিন থেকেই বদলে যাবে ইউপিআই নিয়ম। যদি আপনি পেটিএম, জিপে এবং অন্য অনলাইন পেমেন্ট সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। এনপিসিআই জানিয়ে দিয়েছে আগস্ট মাসের প্রথম দিন থেকেই এই নয়া নিয়ম কার্যকরী করা হবে। 


আগস্ট মাস থেকে ইউপিআই ব্যালেন্স চেক করতে পারবেন সারাদিনে ৫০ বার। এর থেকে বেশি আপনি চেক করতে পারবেন না। এর সঙ্গে সরাসরি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগ থাকে। ফলে সেখান থেকে এই কাজের সংখ্যা বাড়ানো হয়েছে। 


এনপিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে এবার থেকে কয়েকটি ক্ষেত্রে সকলে অটো পে করতে পারবেন। সেখানে দরকারি বিল, গাড়ি-বাড়ির ইএমআই থাকতে পারে। যেটি মাসের প্রথম দিনেই কেটে নেওয়া হয় তার ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকরী হবে। 


একদিনে আপনি কতবার ইউপিআই পেমেন্ট করতে পারবেন সেই দিকেও এবার জোর দেওয়া হবে। সেখানে যদি দিনে ২০ বার তার বেশি পেমেন্ট করা হয় সেখানে বাড়তি টাকা কেটে নেওয়া হতে পারে।


আগস্ট মাস থেকে আপনি ১ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। তবে যদি আপনাকে ৫ লাখ টাকা বা তার বেশি পেমেন্ট করতে হয় তাহলে সেখানে স্বাস্থ্যক্ষেত্র এবং শিক্ষার দিক থেকে এটি করা যেতে পারে। 


এই সমস্ত নতুন নিয়মের জন্য কাউকে বিশেষ কিছু করতে হবে না। আপনার ইউপিআই থেকে এগুলি নিজে থেকেই আপডেট হয়ে যাবে। তবে নিজের সর্বোচ্চ লিমিট সর্বদাই নজরে রাখতে হবে। তবে যারা খুচরো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম খানিকটা হলেও সমস্যা তৈরি করতে পারে। সেখানে নতুন নিয়ম শুরু হওয়ার পর সেখান থেকে আর কোন দিক উঠে আসে সেটাই দেখার।


মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে ডিজিটাল ইন্ডিয়া গড়ার দিকে একের পর এক পদক্ষেপ নিয়েছে। আর সে কারণে জোর দেওয়া হয়েছে অনলাইন পেমেন্টের দিকে। ক্যাশলেস ইকোনমি গঠনে ইউপিআই লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবার সেই ব্যবস্থা আরও কঠিন হতে চলেছে।

আরও পড়ুন:   গুগল, মাইক্রোসফটে আর কাজ পাবেন না ভারতীয়রা? কী ফতোয়া জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট


অটো পো ট্র্যানজকশনের ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট সময় স্লট। আপনার লেনদেনের স্টেটাস দেখার ক্ষেত্রেও থাকছে অন্তত দেড় মিনিট তথা ৯০ সেকেন্ডের ব্যবধান থাকতে হবে। এবার থেকে মেনে চলতে হবে এই নিয়ম। আসছে বদল। ১ অগস্ট থেকে এই বদল কার্যকর হবে। এই নিয়ম না জানলে আপনিই পড়বেন বিপদে।


বর্তমানে প্রায় ৬০০ কোটির বেশি ইউপিআই লেনদেন হয়। সম্প্রতি অবশ্য ডিজিটাল লেনদেন নিয়ে নানান অভিযোগ শোনা গিয়েছে। এগুলো বেশি হয়েছে এপ্রিল ও মে মাসে। এরপর থেকে সতর্ক হল প্রশাসন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই আবিস্কার করে এই সমস্যার নেপথ্যে অন্যতম কারণ হল গ্রাহকদের ব্যালেন্স চেক পদ্ধতি। সে কারণে এবার আসছে পরিবর্তন। এবার থেকে অর্থাৎ অগস্ট থেকে মানতে হবে নয়া নিয়ম।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া