শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৫ জুলাই ২০২৫ ১৩ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গত জুলাইয়ে হাসিনা সরকারের পতনের পর থেকেই, দেশ চালাচ্ছে ইউনূসের অন্তবর্তী সরকার। একে একে নানা নিয়মে বদল আনা হচ্ছে। এসবের মাঝেই বাংলাদেশ ব্যাঙ্ক নয়া পোশাক বিধি চালু করেছিল।
পোশাক বিধি নাকি ফতোয়া? বাংলাদেশ ব্যাঙ্কের নির্দেশিকায় কী কী পোশাক পরবেন কর্মীরা তার একটি তালিকা দেওয়া হয়েছিল। ২১ জুলাই বাংলাদেশ ব্যাঙ্ক সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়ে বাংলাদেশ ব্যাঙ্কের মানবসম্পদ বিভাগ নির্দেশনা জারি করে। তাতে বলা হয়, নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং অন্যান্য 'পেশাদার শালীন' পোশাক পরার কথা বলা হয়। শর্ট স্লিভ ও লেংথের ড্রেস, অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যর পোশাক ও লেগিংস না পরার কথাও বলা হয়েছিল। একইসঙ্গে সাদামাটা হেড স্কার্ফ বা হিজাব পরতেও বলা হয়েছে। পুরুষদের জন্যও পোশাক বিধি এনেছিল বাংলাদেশ ব্যাঙ্ক। তাতে বলা হয়েছিল, পুরুষদের লম্বা বা হাফ হাতার ফরমাল (আনুষ্ঠানিক) শার্ট ও ফরমাল প্যান্ট পরতে বলা হয়েছে। জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নির্দেশনা না মানলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলেও সাফ উল্লেখ করা হয়।
আরও পড়ুন: বিজেপি শাসিত মহারাষ্ট্রে কুপিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিককে, টুকরো করা দেহ এল বাড়িতে
এই নির্দেশিকা প্রকাশিত হয় বাংলাদেশের সংবাদ মাধ্যমে। পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য দেশেও। স্বাভাবিকভাবেই এই নির্দেশিকা ছড়িয়ে পড়তেই দেশে এবং দেশের বাইরেও প্রবল সমালোচনার মুখে পড়ে তা। পরবর্তীতে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ব্যাঙ্ক। সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার প্রবল সমালোচনার মুখে পড়ে তা প্রত্যাহার করা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, নির্দেশিকা প্রত্যাহারের বিবৃতিতে বাংলাদেশ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ ব্যাঙ্কে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব–স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ–সংক্রান্ত কোনও সার্কুলারও জারি করা হয়নি।‘

বাংলাদেশে এখনও হাসিনা জমানা নেই, হাসিনাও নেই সেখানে। কাজের বছর ঘোরার মোড়ে দাঁড়িয়ে এখন বাংলাদেশের অন্তবর্তী সরকার একে একে বদল করছে মুজিব-কন্যার আমলের নিয়ম। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, জুলাইয়ের শুরুতেই সে দেশে বৈঠকে ঠিক হয়েছে, বদলে যাবে হাসিনার আমলের ‘সম্বোধন’ নিয়ম। এতদিন বাংলাদেশে পুরুষ আধিকারিকদের সঙ্গে মহিলা আধিকারিকদেরও ‘স্যার’ বলেই সম্বোধন করা হত।
এই প্রসঙ্গে উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে বসার পর, প্রথমে এই ‘স্যার’ সম্বোধনের নিয়ম শুরু করেন নিজের জন্য। তখন সকল আধিকারিক তাঁকে স্যার বলেই সম্বোধন করতেন। পরিবর্তী কালে তিনি সিদ্ধান্ত নেন, কেবল তাঁকেই নয়, প্রশাসনের সকল মহিলা আধিকারিক, পদাধিকারীদের স্যার বলেই সম্বোধন করা হবে। সম্মান, সম্বোধনে তিনি হয়তো ফারাক রাখতে চাননি।
তবে এই সম্বোধন সমাজের জন্য যথাযথ মনে করছেন না ইউনূস। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের উপদেষ্টা পরিষদ মনে করছে, এই নিয়ম সামাজিক এবং প্রতিষ্ঠানগত ভাবে যথাযথ নয়। একই নিয়ম কাম্য নয় বলেও মত কমিটির। আর সেই কারণেই বদল আসছে নিয়মে। অর্থাৎ এবার থেকে বাংলাদেশের মহিলা পদাধিকারীদের আর ‘স্যার’ বলে সম্বোধন করার রীতি থাকছে না। তাহলে কী বলে সম্বোধন করা হবে? তা ঠিক করবে কমিটি। বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে ‘স্যার’-এর বদলি কোনও শব্দের। এক মাসের মধ্যে বদলি শব্দ জমা দেওয়া হবে ইউনূসের কাছে। তার পরেই সিদ্ধান্ত গ্রহণ এবং জানানো হবে তা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?