বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ২০২১-২৪, পাঁচ বছরে মোদির বিদেশ সফরে সরকারি কোষাগার থেকে কত খরচ? তথ্য প্রকাশ কেন্দ্রের

রজিত দাস | ২৫ জুলাই ২০২৫ ১৩ : ০৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে সরকারের প্রায় ৩৬২ কোটি টাকা খরচ হয়েছে। ২০২৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স-সহ মোট পাঁচটি দেশে সফরে ব্যয় হয়েছে ৬৭ কোটি টাকারও বেশি। সরকারি তথ্য অনুসারে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর বিদেশ ভ্রমণের জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় ২৯৫ কোটি টাকা।

এই হিসাবের মধ্যে প্রধানমন্ত্রীর মরিশাস, সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া, ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফরের খরচ ধরা হয়নি।

এই সফরগুলির জন্য, বৃহস্পতিবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েনের প্রশ্নের লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং যে তথ্য ভাগ করেছেন তাতে 'মোট ব্যয়'-এর কলামে বলা হয়েছে -- "বিলগুলির এখনও নিষ্পত্তি হয়নি। ফলে মোট ব্যয় এখনও পাওয়া যায়নি।"

এই সফরগুলির মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিল প্রধানমন্ত্রী মোদির ফ্রান্স সফর। এই সফরে মোদির জন্য সরকারের খরচ হয়েছিল ২৫ কোটি টাকারও বেশিষ। ২০২৩ সালের জুনে প্রধানমন্ত্রী মোদির আমেরিকা সফরে খরচ হয়েছিল ২২ কোটি টাকারও বেশি। ২০২৫ সালে, প্রধানমন্ত্রী মোদি ১০-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন।

প্যারিসে, প্রধানমন্ত্রী মোদি ফরাসী প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছিলেন এবং একটি এআই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত এবং আলোচনা করেছিলেন। ছিল অন্যান্য ব্যস্ততাও।

আরও পড়ুন-  ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপনের দাবি তৃণমূলের, মানতে নারাজ কেন্দ্র

২০ মার্চ, বিদেশ মন্ত্রকের তরফে রাজ্যসভায় দেওয়া তথ্য অনুসারে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী মোদির ৩৮টি বিদেশ সফরে প্রায় ২৫৮ কোটি টাকা ব্যয় হয়েছিল।

বিদেশ মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৫ সালে প্রধানমন্ত্রী মোদি পাঁচটি দেশে সফর করেছেন। সেগুলির জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে যথাক্রমে- ২৫,৫৯,৮২,৯০২ টাকা (ফ্রান্স); ১৬,৫৪,৮৪,৩০২ টাকা (আমেরিকা); ৪,৯২,৮১,২০৮ টাকা (থাইল্যান্ড); ৪,৪৬,২১,৬৯০ টাকা (শ্রীলঙ্কা) এবং ১৫,৫৪,০৩,৭৯২.৪৭ টাকা (সৌদি আরব)।

এর আগে চার বছরের মোট পরিসংখ্যান হল- রাশিয়া, ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল-সহ ১৬টি দেশে প্রায় ১০৯ কোটি টাকা (২০২৪); প্রায় ৯৩ কোটি টাকা (২০২৩); ৫৫.৮২ কোটি টাকা (২০২২) এবং প্রায় ৩৬ কোটি টাকা (২০২১)।

২০২১ সালে, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ সফরে ব্য হয়েছিল ১,০০,৭১,২৮৮ টাকা; মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯,৬৩,২৭,৮০৬ টাকা; ইতালি সফরে ৬,৯০,৪৯,৩৭৬ টাকা এবং ব্রিটেনে ৮,৫৭,৪১,৪০৮ টাকা। 

২০২২ সালে প্রধানমন্ত্রী মোদির ভ্রমণের মধ্যে ছিল জার্মানি (খরচ ৯,৪৪,৪১,৫৬২ টাকা -- মোট খরচ); ডেনমার্ক (খরচ ৫,৪৭,৪৬,৯২১ টাকা); ফ্রান্স (খরচ ১,৯৫,০৩,৯১৮ টাকা); নেপাল (খরচ ৮০,০১,৪৮৩ টাকা) এবং জাপান (খরচ ৮,৬৮,৯৯,৩৭২ টাকা)।

জনসাধারণের অংশগ্রহণ, অংশগ্রহণকারীদের সংখ্যা এবং অনুষ্ঠানের বিজ্ঞাপন ও সম্প্রচারের ব্যয় সম্পর্কিত বিবরণও অন্য একটি কলামে শেয়ার করা হয়েছে। তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী মোদির ২০২৩ সালের মিশর সফরের জন্য, বিজ্ঞাপন ও সম্প্রচারের ব্যয় ছিল ১১.৯০ লক্ষ টাকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া