বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৫ জুলাই ২০২৫ ১১ : ৪৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: আইনত ভারতে পরকীয়া কোনও অপরাধ নয়। তবে সমাজে বিষয়টিকে নিয়ে বাস্তবিকই নানা ধরনের মতামত রয়েছে। কিন্তু পক্ষে হোক বা বিপক্ষে, পরকীয়া নিয়ে মানুষের আগ্রহে কিন্তু কোনও কমতি নেই। এমনকী বেশ কিছু ডেটিং সাইটও রয়েছে, যেখানে পরকীয়ার খোঁজে যান বহু মানুষ। তেমনই একটি সাইট অ্যাশলি ম্যাডিসন। বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষিয়ে বিশ্বব্যাপী পরিচিত এই ডেটিং সাইট সম্প্রতি এমন এক পরিসংখ্যান প্রকাশ করেছে, যা নিয়ে বড় ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতে। পরিসংখ্যানে দেখানো হয়েছে কোন শহরে পরকীয়া কত বেশি।
এই তালিকার ২০২৫-এর তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর ছোট্ট শহর কাঞ্চিপুরমকে ভারতের ‘পরকীয়ার রাজধানী’র তকমা দেওয়া হয়েছে। গত বছর ১৭তম স্থানে থাকা এই শহরটি এ বছর একেবারে প্রথম স্থানে উঠে এসেছে। পরকীয়ার সংখ্যা এমন বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণ সংস্থাটি নির্দিষ্ট করে না জানালেও, বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শহরগুলিতে অ্যাপটির জনপ্রিয়তা বাড়ার ফলেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর সুযোগ বেড়েছে। তবে, তালিকায় প্রথম ২০ টির মধ্যে ন’টি স্থান দখল করে সবচেয়ে বেশি নজর কেড়েছে দিল্লি-এনসিআর অঞ্চল। অর্থাৎ দিল্লি এবং উত্তরপ্রদেশের নয়ডা সংলগ্ন অঞ্চলে রমরমিয়ে চলছে বিবাহবহির্ভূত সম্পর্ক।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি
তালিকায় দিল্লি-এনসিআর-এর ন’টি অঞ্চল রয়েছে সেন্ট্রাল দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, পশ্চিম দিল্লি এবং উত্তর-পশ্চিম দিল্লি। এর মধ্যে সবচেয়ে উপরে সেন্ট্রাল দিল্লি। এছাড়াও তালিকায় আছে গুড়গাঁও, গাজিয়াবাদ এবং গৌতম বুদ্ধ নগর (নয়ডা)। দেশের রাজধানীর যখন এমন অবস্থা তখন অন্যদিকে চমকে দিয়েছে বাণিজ্যনগরী মুম্বই। গত বছর এই তালিকায় দু’নম্বরে থাকলেও এবছর প্রথম কুড়িতে নেই এই শহর। তালিকায় জয়পুর, চণ্ডীগড়, রায়গড় এবং কামরূপের মতো অপেক্ষাকৃত ছোট শহর বা মফস্বলও জায়গা করে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারতের ছোট শহরগুলিতে পরকীয়ার ক্রমবর্ধমান প্রবণতাকে তুলে ধরেছে এই সমীক্ষা।
এই প্রসঙ্গে অ্যাশলি ম্যাডিসনের চিফ স্ট্র্যাটেজি অফিসার পল কিবল বলেন, “আধুনিক সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে ভারত নতুন পথ দেখাচ্ছে। সমীক্ষায় অংশ নেওয়া অর্ধেকেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ পরকীয়ার কথা স্বীকার করেছেন।” তিনি বলেন, “গোটা বিশ্বের ছবিটা দেখলে ভারত ইতিমধ্যেই ষষ্ঠ স্থানে রয়েছে।” চলতি বছরের শেষের দিকে এই সংখ্যা আরও বাড়বে বলেই মত তাঁর।
ভারতের পরকীয়ার হার কত? এই নিয়ে এপ্রিলে অ্যাশলি ম্যাডিসনের প্রকাশ করা একটি সমীক্ষায় এক চমকপ্রদ তথ্য উঠে আসে। সেই সমীক্ষায় দেখা যায়, ৫৩% ভারতীয় কোনও না কোনও পর্যায়ে জীবনসঙ্গীর সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। প্রসঙ্গত, অ্যাশলি ম্যাডিসন একটি কানাডিয়ান-ফরাসি সোশ্যাল নেটওয়ার্কিং এবং ডেটিং সাইট। সাইটটি প্রথম চালু হয় ২০০২ সালে। ভারতে অ্যাপটি খুব বেশিদিন আগে না এলেও বিপুল সংখ্যক ভারতীয় ইতিমধ্যেই এতে সাইন-আপ করেছেন। কিবলের জানান, সাইন-আপের নিরিখে ভারত বিশ্বে অষ্টম স্থানে রয়েছে। গোটা দেশের মতোই বিষয়টি নিয়ে যা বাঙালিরও আগ্রহ কম নয়, তারও প্রমাণ মিলেছে সমীক্ষায়। তালিকায় ১৩ নম্বর স্থানে রয়েছে কলকাতা!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?