বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৫ জুলাই ২০২৫ ১১ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কেরলের কান্নুর সেন্ট্রাল জেল থেকে পালাল ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত আজীবন সাজাপ্রাপ্ত একচল্লিশ বছরের গবিন্দাচামি। শুক্রবার সকালে তার পালানোর পরই গোটা রাজ্যে জারি হয়েছে হাই অ্যালার্ট। চলছে ব্যাপক তল্লাশি।অভিযান। ২০১১ সালের শোরনুর-প্যাসেঞ্জার ট্রেন ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল গবিন্দাচামি। তার আজীবন সাজার শাস্তি হয়।
পুলিশ জানিয়েছে, দিনের শুরুতে সংশোধনাগারে রুটিন চেকআপের সময় দেখা যায় যে গবিন্দাচামি জেলের মধ্যে নেই। জেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারাগার প্রাঙ্গণে এবং তার আশেপাশে তল্লাশি অভিযান শুরু করে, কিন্তু ওই বন্দিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। জেল থেকে কীভাবে পালাল সে বিষয়ে এখনও সমস্ত তথ্য পরিষ্কার নয়। তবে চরম সতর্কতা জারি করে তল্লাশি চলছে
জেল সূত্রে খবর, গবিন্দাচামি এক হাতে জেলের ৭.৫ মিটার উঁচু প্রাচীর টপকে পালিয়েছে। প্রাচীরের উপর রয়েছে বৈদ্যুতিক তারের বেষ্টনীও। জেল ব্লক-১০-এর সেলে বন্দি ছিল গবিন্দাচামি। গোপনে একটি করাতজাতীয় অস্ত্র জোগাড় করে সে তার সেলের লোহার গ্রিল কেটে দেয় এবং ভোররাতে দেওয়াল টপকে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে ছয়'টার পরেও সে সেল থেকে বাইরে ঘোরাফেরা করছে। প্রাথমিক অনুমান ছিল, সেলে ঢোকেনি সে। পরে নিশ্চিত হয়, এই ঘটনা পরিকল্পিত এবং দীর্ঘদিন ধরেই পলায়নের ছক কষছিল গবিন্দাচামি।
কে এই গবিন্দাচামি?
২০১১ সালের ১ ফেব্রুয়ারি, ২৩ বছরের এক তরুণী কোচি থেকে শোরনুরগামী একটি লোকাল ট্রেনে বাড়ি ফিরছিলেন। ট্রেনের মধ্যেই তাঁর উপর হামলা চালায় গবিন্দাচামি। অভিযোগ, চলন্ত ট্রেনে তাকে ধর্ষণ করার পর বাইরে ছুড়ে ফেলে দেয় অভিযুক্ত। ট্রেন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তরুণী। চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ৬ ফেব্রুয়ারি মৃত্যু হয় তাঁর।
কেরল হাইকোর্ট এই মামলায় গবিন্দাচামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। কিন্তু ২০১৬ সালে সুপ্রিম কোর্ট সেই সাজা বাতিল করে। আদালত জানায়, খুন প্রমাণ করা না গেলেও ধর্ষণের অভিযোগে সে দোষী। তাই যাবজ্জীবন সাজা বহাল থাকবে।
হতবাক মৃতার মা
সৌম্যর মা সুম্য মেয়ের ধর্ষণের আসামি পালানোর ঘটনায় হতবাক। তাঁর প্রশ্ন, কীভাবে এমন ত্রুটি ঘটতে পারে। সুম্য বলেছেন, "কান্নুর জেল বিশাল। সে কীভাবে সেখান থেকে লাফিয়ে পালাতে পারে? সাহায্য ছাড়া সে তা করতে পারে না। এটা অসম্ভব। ভেতরে কেউ ওকে সাহায্য করছে। ওর শুধু একটি হাত আছে এবং জেলের দেয়াল বিশাল। ওকে অবিলম্বে ধরা উচিত। আমার মনে হয় না যে ও এখনও কান্নুর ছেড়ে চলে গেছে।"
দোষারোপ বিজেপির
বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন কারা ব্যবস্থায় গুরুতর ত্রুটির অভিযোগ করেছেন। গবিন্দাচামি পালানো পুরোটাই পরিকল্পিত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, "কুখ্যাত অপরাধী রাত একটায় পালিয়ে যায়। কারা কর্তৃপক্ষ ভোর পাঁচটায় এ বিষয়টি জানতে পারে। সকাল সাতটায় পুলিশকে খবর দেওয়া হয়। দেয়ালে বৈদ্যুতিক বেড়া দেওয়া ছিল। জেল থেকে পালানোর সময় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। সবকিছুই রহস্য। সে কি পালিয়েছিল, নাকি তাকে পালাতে সাহায্য করা হয়েছিল?" সুরেন্দ্রন স্মরণ করিয়ে দেন যে, সিপিআই(এম) নেতা পি জয়রাজন এবং থ্রিকারিপুরের স্থানীয় বিধায়ক কারা উপদেষ্টা কমিটিতে আছেন।
আরও পড়ুন- যুদ্ধক্ষেত্রে ফালাফালা হবে শত্রু, তাক লাগানো আবিষ্কার আমেদাবাদের ইঞ্জিনিয়রের! বারত মিলল ভারতীয় সেনার
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?