শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৫ জুলাই ২০২৫ ০৯ : ৩৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সামনেই জন্মদিন। আর সেই জন্মদিনে তাক লাগিয়ে দিতে হবে বন্ধু-বান্ধব, পরিচিতদের। হুল্লোড়-আয়োজনতো থাকছেই, নিজেকে সকলের সামনে আরও নজরকাড়া করতে কিশোরী বেছে নিয়েছিল একটি নির্দিষ্ট পোশাক। তবে তাতেও বিপত্তি ছিল কিছুটা। ওই পোশাক ফিট হতে বেশকিছুটা মেদ ঝরানোর প্রয়োজন ছিল। যেমন ভাবা তেমন কাজ। মেদ ধরানোর চক্করে কিশোরী দিনের পর দিন যা করে বদলেন, জন্মদিন গেল, হাত মাথায়। ভুগতে হল চরম পরিণতি।
চীনের ১৬ বছরের এক তরুণীর এমনই এই কাণ্ড সামনে এসেছে। জানা গিয়েছে, জন্মদিনের পোশাক শরীরে যাতে ফিট হয়, তার জন্য ঠিক দু’ সপ্তাহ আগে থেকে অসম্ভব এক ডায়েট প্ল্যান করে। আর তাতে মেদ ঝরানোর বদলে, নিজের জীবনেই বড় বিপদ ডেকে আনে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বাড়ির কুকুর টিভি দেখতে পছন্দ করে, তাহলে ভুলেও এই কাজটি করবেন না, তাহলেই.......
সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে বছর ষোলোর ওই কিশোরীর নাম মেই। জানা গিয়েছে, হাতে যখন আর একমাসও সময় নেই, অথচ ওই আঁটোসাঁটো পোশাক পরেই মনে মনে নিজেকে লাস্যময়ী কল্পনা করে ফেলেছে মেই, তখন উপায়ান্তর না দেখে সঙ্গে সঙ্গে ক্র্যাশ ডায়েটের পরিকল্পনাও করে ফেলে। ঠিক করে নেয়, জন্মদিনের আগের পনেরো দিন ঠিক কী কী খাবে সে।
কী কী খেল? অবশ্যই তেল-ঝাল-মশলা থেকে শতহস্ত দূরে বিচরণ। শুধু তাই নয়। ওই ১৫ দিনের খাদ্যভাসে মেই কেবল রেখেছিল কিছু সবজি আর জোলাপ জাতীয় ওষুধ।

এইভাবে চলছিল প্রথম কয়েকদিন। তারপরেই ঘটে বিপত্তি। আচমকা একদিন তার হাত-পা অসাড় হয়ে পড়ে। শরীর অস্বাভাবিক দুর্বল হয়ে পড়ে। এমনকি শ্বাসকষ্ট হয় বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাইয়া হয় স্থানীয় হাসপাতালে।
ঠিক কী শারীরিক সমস্যা দেখা দিয়েছিল মেইয়ের ক্র্যাশ ডায়েটের ফলে? ওই প্রতিবেদনে জানানো হয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন, মেডিক্যাল পরীক্ষায় দেখা গেছে যে ১৬ বছর বয়সী মেয়েটির রক্তে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের অনেক নিচে নেমে গেছে, যার ফলে হাইপোক্যালেমিয়া নামক একটি গুরুতর সমস্যার সৃষ্টি হয়েছে।মেইয়ের চিকিৎসক, হুনান পিপলস হাসপাতালের পেং মিন ব্যাখ্যা করেছেন যে এই অবস্থার ফলে শ্বাসকষ্ট এবংআচমকা হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিতে পারে। হাইপোক্যালেমিয়া প্রায়শই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে হয়। তেমনটাই জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
অপর এক হাসপাতালের চিকিৎসক লি, এই শারীরিক অসুস্থতা প্রসঙ্গে জানিয়েছেন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস, শরীরে কম পরিমাণ জলের উপস্থিতি এই ধরনের গুরুতর সমস্যার সৃষ্টি করে। চিকিৎসকদের মতে, মানবদেহে পটাশিয়ামের মাত্রা বজায় রাখার জন্য সাধারণ মানুষকে আলু, মুরগির মাংস এবং কলা খাওয়া উচিত, এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করা উচিত।
কিশোরীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে উঠেছিল। তার জীবন বাঁচানোর জন্য চিকিৎসকরা তৎক্ষণাৎ ১২ ঘণ্টার এমারজেন্সি মেডিক্যাল প্রসিডিওরের মধ্যে পাঠান তাকে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর, মেই সুস্থ হয়ে গিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে, এই ধরনের কোনও সিদ্ধান্ত আর সে নেবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?