বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৫ জুলাই ২০২৫ ০৮ : ৪৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের অমৃতসরের ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি স্থাপন করা হোক। তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত ব্যানার্জি বৃহস্পতিবার এমনই দাবি জানিয়েছিলেন কেন্দ্রের কাছে। তবে, সেই দাবি মানতে নারাজ মোদি সরকার। তৃণমূল সাংসদের প্রশ্নের প্রেক্ষিতে সংসদে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, আপাতত তেমন কোনও পরিকল্পনা নেই।
১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে পাওয়া নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। এই ঐতিহাসিক প্রতিবাদকে স্মরণ করেই ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগে নোবেল বিজয়ীর একটি মূর্তি স্থাপন করার দাবি জানানো হয়েছিল।
তৃণমূলের তরফে প্রকাশিত এক এক্স পোস্টে সাংসদ ঋতব্রত ব্যানার্জি জানান, জালিয়ানওয়ালাবাগ স্মৃতিসৌধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি আছে কি না বা ভবিষ্যতে স্থাপনের কোনও পরিকল্পনা আছে কি না তা জানতে তিনি সংসদে প্রশ্ন তুলেছিলেন। জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন যে, "জালিয়ানওয়ালাবাগ মূলত হত্যাকাণ্ডে শহিদদের স্মৃতিরক্ষার্থে তৈরি। এখানে শহিদ গ্যালারি এবং সেই কুয়ো রয়েছে যেখানে অনেকে প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন। তাই কবির কোনও মূর্তি স্থাপনের পরিকল্পনা নেই।"
একসঙ্গে ঋতব্রত বলেছেন, "জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রথম ও সবচেয়ে তীব্র প্রতিবাদ এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের তরফে। তাঁর নাইটহুড ত্যাগ সেই সময় ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ। আজ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের টার্গেট করা হচ্ছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের স্কুলপাঠ্য থেকে রবীন্দ্রনাথের লেখা বাদ দেওয়া হচ্ছে। এটা একধরনের সাংস্কৃতিক বর্জন।" সাংসদের দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর একজন দক্ষ সঙ্গীতজ্ঞ, শিল্পী এবং দার্শনিক হওয়ার পাশাপাশি একজন উৎসাহী রাজনৈতিক কর্মীও ছিলেন।"
এক্স-পোস্টে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, "জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবাদগুলির একটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তাঁর মূর্তি স্থাপন না করা মানে বাংলার স্বাধীনতা সংগ্রামের অবদানকে অস্বীকার করা। কেন্দ্র সরকারের উচিত এই ভুল শুধরে নেওয়া এবং রবিগুরুর গৌরবময় অবস্থানকে যথাযথভাবে মর্যাদা দেওয়া।"
In a written response to a question raised by Shri @RitabrataBanerj, @MinOfCultureGoI confirmed that there is no statue of Kobiguru Rabindranath Tagore at the Jallianwala Bagh memorial, and, more disappointingly, that there is no plan to install one.
— All India Trinamool Congress (@AITCofficial) July 24, 2025
Gurudev was one of the most… pic.twitter.com/Bs2faAbMpc
জালিয়ানওয়ালাবাগ হল অমৃতসরের স্বর্ণমন্দির প্রাঙ্গনের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক উদ্যান এবং জাতীয় গুরুত্বের স্মারক।
১৯১৯ সালের ১৩ এপ্রিল, বৈশাখী উৎসবের দিন, "রোলাট আইন"-এর বিরুদ্ধে বিক্ষোভের সময় প্রায় ২০,০০০ লোকের জমায়েত হয়েছিল জালিয়ানওয়ালাবাগে। "রোলাট আইন" ব্রিটিশ পুলিশকে কোনও কারণ ছাড়াই যে কোনও ভারতীয়কে গ্রেপ্তার করার ক্ষমতা দিয়েছিল। ব্রিটিশ জেনারেল ডায়ার সেই জমায়েতে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন, যার ফলে শত শত নিরীহ মানুষ নিহত হন। অনেকেই গুলি থেকে বাঁচতে খোলা প্রাঙ্গণের কূপে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই গণহত্যার প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের থেকে পাওয়া তাঁর নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন। ব্রিটিশ সরকারের নিরস্ত্র সাধারণ নাগরিকদের উপর নৃশংস নির্যাতনের প্রতি ক্ষোভ প্রকাশ করে রবীন্দ্রনাথ ১৯১৯ সালের ৩০ মে ভারতের ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে একটি চিঠি লিখেছিলেন।
আরও পড়ুন- উচ্চশিক্ষায় সংরক্ষিত শ্রেণির পদে ভয়াবহ শূন্যপদ, স্বীকার করল সরকার
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?