বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পরিবারের অমতে গিয়ে বিয়ে করে এ কী হাল দম্পতির? সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন গভীর সত্যি

আর্যা ঘটক | ২৪ জুলাই ২০২৫ ২২ : ২০Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ে বসবাসকারী এক দম্পতি সম্প্রতি এক কাহিনি তুলে ধরেছেন। তাঁরা তাঁদের ৮.৫ মাস বয়সী শিশুকে কীভাবে সংকটের মধ্যে দিয়ে বড় করছেন তা জানিয়েছেন। এর ব্যাখ্যা করতে গিয়ে কীভাবে তাঁরা সীমিত আয়ে মাসিক খরচ সামলাচ্ছেন, সে অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাঁরা জানিয়েছেন তাঁদের মাসিক আয় ৭৮,০০০ টাকা (ট্যাক্স বাদে)। এই আয় দিয়েই তাঁরা শিশুর প্রয়োজন, বাসাভাড়া ও দৈনন্দিন যাবতীয় খরচ মেটাচ্ছেন। এই ঘটনা ঘিরেই সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমে সূত্রে জানা গিয়েছে, তাঁরা জানিয়েছেন, শিশুর নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সঠিক যত্ন নিশ্চিত করতে তাঁরা বর্তমানে একটি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন। তাঁরা একটি বাড়ি ভাড়া নিয়েছেন। এটি ভালো একটি ডে-কেয়ারের খুব কাছেই অবস্থিত। এর ফলে তাঁদের মাসে ৪৬,৫০০ টাকা শুধু বাসাভাড়া ও ডে-কেয়ারে খরচ হয়। যদিও এই খরচ বেশ বেশি বলেই মনে করছেন দম্পতি। দম্পতির মতে, এগুলো তাঁদের সন্তানের জন্য অপরিহার্য এবং এর সঙ্গে কোনও আপস করা যায় না।

বাকি খরচের মধ্যে ১০,০০০ টাকা যায় খাবারের জন্য—যার মধ্যে রয়েছে চাল, ডাল, দুধ, ফল-মূল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস। যাতায়াতে তাঁরা খরচ করেন ৮,৫০০ টাকা। এর মধ্যে অটো ভাড়া, মেট্রো এবং পেট্রোলের খরচ রয়েছে। তাঁরা জানান বাচ্চার ডায়পারের জন্য যায় আরও ৩,০০০ টাকা। বিদ্যুৎ ও গ্যাস বিলের জন্য তা্রা মাসে ১,০০০ টাকা করে খরচ করেন বলে জানিয়েছেন। 

তথ্য অনুযায়ী এইভাবে প্রতিমাসে তাঁদের মোট খরচ দাঁড়ায় প্রায় ৭০,০০০ টাকা। ফলে মাস শেষে মাত্র ৮,০০০ টাকা অবশিষ্ট থাকে। এটি তাঁরা সঞ্চয় বা জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য রেখে দেন।

দম্পতি আরও জানিয়েছেন, তাঁরা তাঁদের পরিবার থেকে কোনওরকম আর্থিক বা সামাজিক সহায়তা পান না। কারণ তাঁরা পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন। জানা গিয়েছে, বর্তমানে স্ত্রী দিনে মাত্র এক ঘণ্টা সময় পান। তাই তিনি এই সময়টুকুর মধ্যেই কোনও পার্ট টাইম কাজ বা অনলাইন কাজ খুঁজছেন। যা তিনি ঘরে বসেই করতে সক্ষম হন। পাশাপাশি ওই অল্প সময়ের মধ্যে করা যায়।

এহেন পরিস্থিতি শুধু এই দম্পতির নয়। বেঙ্গালুরুর স্টার্টআপ ফাউন্ডার মীনাল গোয়েল জানিয়েছেন, বর্তমানে একটি সন্তানকে বড় করতে খরচ হতে পারে প্রায় ৪৫ লাখ টাকা পর্যন্ত। তিনি বলেন, শহরাঞ্চলে বসবাসকারী অনেক দম্পতির জন্য এই অতিরিক্ত খরচ সামলানো এখন কঠিন হয়ে পড়েছে। এর কারণ সব কিছুর দাম বেড়ে গিয়েছে৷ স্কুল ফি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস পর্যন্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া