মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৪ জুলাই ২০২৫ ১৯ : ৪৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের সেলিব্রেশনে সৃষ্টি হওয়া ভয়াবহ পদপিষ্টের ঘটনায় প্রাণ হারান ১৫ বছর বয়সী দিব্যাংশী। এবার তার পরিবারের তরফে চাঞ্চল্যকর অভিযোগ উঠল, মৃতদেহের পোস্টমর্টেমের সময় দিব্যাংশীর দুল চুরি হয়ে গেছে। দিব্যাংশীর মা অশ্বিনী এই অভিযোগে কমার্শিয়াল স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, ময়নাতদন্তের পর তাঁর মেয়ের ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে কানের দুল, জামাকাপড়, জুতো নিখোঁজ রয়েছে। সেগুলো আর পাওয়া যায়নি।
তাঁর কথায়, 'আমরা সব কিছু ফেরত চাই না। শুধু ওর দুলগুলো ফেরত চাই। সংবাদমাধ্যমে বলেন শোকগ্রস্ত মা অশ্বিনী। তিনি জানান, সেই দুলগুলি ছিল তাঁর পরিবারের দেওয়া এবং দিব্যাংশীর কাছে খুবই প্রিয় ছিল। তিনি বলেন, 'ও কখনও দুল খুলে রাখত না। প্রায় এক বছর ধরে ও সেই দুল পরে ছিল। ও আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা এখনও ওর স্মৃতির সঙ্গে বেঁচে আছি। সেই দুল ওর স্মৃতিরই এক অংশ ছিল।' পরিবারের অভিযোগ, ঘটনার পর তাঁরা হাসপাতালের ডিন-সহ একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছেন, এমনকি একাধিক থানাতেও গিয়েছেন, কিন্তু কোথাও কোনও সদুত্তর পাননি। অথচ প্রশাসনের তরফে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, জিনিসগুলি ফেরত দেওয়া হবে।
দিব্যাংশীর মা বলেন, 'মূল্য নয়, এটা আবেগের প্রশ্ন। আমরা ওকে আদর করে ‘ডিম্পল’ বলতাম। ওর আসল নাম দিব্যাংশী'। অশ্বিনী আরও অভিযোগ করেন, এক স্থানীয় নেতা তাঁর মায়ের সঙ্গে কথা বলে মিথ্যে আশ্বাস দিয়েছিলেন। তাঁর অভিযোগ, 'রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী আমার মায়ের সঙ্গে কথা বলেছিলেন। বলেছিলেন যে ডিম্পলের ভাল চিকিৎসা হচ্ছে, ভাল ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু কোথায় ডিম্পল? ও তো তখন মর্গে ছিল। মৃতদেহের চিকিৎসা হয় নাকি?' কমার্শিয়াল স্ট্রিট থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে শহরজুড়ে।
প্রসঙ্গত, আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন ভক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের উপর উঠেছিল লাঠিচার্জের অভিযোগ। কিন্তু সেলিব্রেশনে যে এই ঘটনা ঘটবে তা কেউ কল্পনা করতে পারেনি। জয়ের আনন্দ বদলে যায় শোকে। আরসিবি আইপিএল জেতার পর বেঙ্গালুরুতে উৎসবের কথা আগেই জানানো হয়েছিল। বেঙ্গালুরুর চার্ডার্ড বিমান শহরে নামার আগে থেকেই বিমানবন্দরের বাইরে ভিড় জমতে শুরু করে। যত সময় গড়ায় তত ভিড় বাড়তে থাকে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়ে উল্লাসের কথা ছিল কোহলিদের। তার অনেক আগে থেকেই চিন্নাস্বামীর বাইরে ভিড় জমান হাজার হাজার দর্শক। সেখানেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটায় আঙুল ওঠে ফ্র্যাঞ্চাইজির দিকেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?