বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sourav Goswami | ২৪ জুলাই ২০২৫ ১৯ : ৫২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ পর্যন্ত গত দশ বছরে ভারতের সরকারি ক্ষেত্রের ব্যাঙ্কগুলি (PSBs) মোট ১২,০৮,৮২৮ কোটি টাকার ঋণ মকুব করেছে বলে রাজ্যসভায় জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ২২ জুলাই, রাজ্যসভায় এক লিখিত উত্তরে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই তথ্য পেশ করেন। তিনি জানান, শুধুমাত্র গত পাঁচ অর্থবর্ষ (২০২০-২১ থেকে ২০২৪-২৫) মিলিয়ে মকুবের পরিমাণ ৫.৮২ লক্ষ কোটি টাকারও বেশি। মন্ত্রী স্পষ্টভাবে জানান, ব্যাঙ্কের “ঋণ মুক্তি” বা write-off একটি হিসাবনিকাশ সংক্রান্ত প্রক্রিয়া, এটি কোনওভাবেই ঋণগ্রহীতার জন্য ঋণ মকুব নয়। অর্থাৎ, এতে ঋণগ্রহীতারা দায়মুক্ত হন না।
আরও পড়ুন: অনিল আম্বানির সংস্থাগুলির উপর ইডির হানা: প্রায় ৩,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে তদন্ত
চৌধুরী বলেন, “ঋণগ্রহীতারা ঋণ পরিশোধের জন্য দায়বদ্ধ থাকেন এবং ব্যাঙ্কগুলি এই অর্থ আদায়ে তাদের প্রচেষ্টা চালিয়ে যায়।" রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, যেসব অনাদায়ী ঋণের জন্য পূর্ণ প্রভিশন করা হয়েছে, সেগুলি চার বছর পরে হিসাব থেকে বাদ দেওয়া যায়। মন্ত্রী আরও জানান, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ১,৬২৯ জন ঋণগ্রহীতাকে 'ইচ্ছাকৃত ঋণ খেলাপি' (wilful defaulter) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদের উপর মোট ঋণভার ১.৬২ লক্ষ কোটি টাকারও বেশি। এই খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য ব্যাঙ্কগুলি SARFAESI আইন ও দেউলিয়া বিধি (IBC)-র আওতায় ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (PMLA) আওতায় প্রায় ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে ১২টি সরকারি ব্যাঙ্কের মধ্যে ১০টি ব্যাঙ্কে ঋণ মকুবের পরিমাণ কিছুটা কমেছে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং ক্যানারা ব্যাঙ্কে বিশেষ করে ২০২৪-২৫ অর্থবর্ষে মকুবের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এদিন আরেকটি প্রশ্নের উত্তরে অর্থ মন্ত্রক জানায়, গত পাঁচ বছরে সরকারি ব্যাঙ্কগুলি প্রায় ১.৫ লক্ষ কর্মী নিয়োগ করেছে। বর্তমানে আরও ৪৮,৫৭০টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এই তথ্য প্রকাশের পর রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিরোধীদের মতে, জনগণের টাকায় পরিচালিত ব্যাঙ্কগুলিতে এভাবে ঋণ মকুবের ঘটনা প্রমাণ করে কর্পোরেট ঋণ খেলাপিদের প্রতি সরকারের উদার মনোভাব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?