বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৪ জুলাই ২০২৫ ১৯ : ৩৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: নভি মুম্বইয়ের খারঘর এলাকায় চলন্ত মার্সিডিজ বেঞ্জ গাড়ির বনেটের ওপর দেদার নাচ করলেন তরুণী। জানা গিয়েছে, চলন্ত অবস্থায় ওই গাড়ির বনেটের দাঁড়িয়ে ভাইরাল “অরা ফার্মিং” নাচ করে ইনস্টাগ্রাম রিল বানাচ্ছিলেন ওই তরুণী। ওই তরুণীর বানানো ভিডিও ঘিরে ইতিমধ্যেই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নজরে আসে ট্রাফিক পুলিশের, এবং এরপরই কড়া পদক্ষেপ নেওয়া হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক তরুণী একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ির বনেটে দাঁড়িয়ে পোজ এবং নাচ করছেন, সেই সময় গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। তদন্তে জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিল ওই তরুণীর প্রেমিক। কিন্তু তাঁর বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, তা সত্ত্বেও রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি।
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “On my way to the 69th heartbreak with the same guy,” — যা একপ্রকার নাটকীয়তা যোগ করে ভিডিওটিকে আরও ভাইরাল করে তোলে। তদন্তকারীদের মতে, এই রিলটি খারঘর এলাকার রাস্তায় শুট করা হয়েছে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নজরে আসে নভি মুম্বই ট্রাফিক পুলিশের। জানা গিয়েছে, ইতিমধ্যেই পুলিশ তরুণকে আটক করেছে এবং তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং সাধারণ মানুষকে আতঙ্কে ফেলার অভিযোগে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ভিডিওতে তরুণী স্পষ্টত চলন্ত গাড়ির ওপর দাঁড়িয়ে রিল শুট করছিলেন, যা অত্যন্ত বিপজ্জনক।
An FIR was filed against a Mumbai woman for performing the viral “aura farming” dance moves on top of a moving car. pic.twitter.com/ss54X9CiXz
— Brut India (@BrutIndia) July 24, 2025
পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, “এই ধরনের কাজ কেবল আইন লঙ্ঘন করে না, বরং নিজের এবং অন্যের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলে। সোশ্যাল মিডিয়ায় ‘লাইক’ পাওয়ার নেশায় এমন বেপরোয়া স্টান্ট কোনোভাবেই বরদাস্ত করা হবে না।” এই ঘটনার পর নেটপাড়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া—কেউ সমালোচনা করছেন, আবার কেউ এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে শাস্তির দাবিতে সরব হয়েছেন। আইনের রক্ষকরা ফের একবার নাগরিকদের মনে করিয়ে দিয়েছেন, রাস্তায় যেকোনো ধরনের স্টান্ট কিংবা বিপজ্জনক রিল শুট সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি কানওয়ার যাত্রার সময় একটি সাজানো ট্রাকে দুই মহিলার নাচের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল। সূত্র মারফত জানা যায়, ভিডিও ক্লিপটি কোথায় করা তার সঠিক অবস্থান এখনও অজানা। ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল কাঁওয়ারীয়া ভগবান শিবের ভক্ত, একটি চলন্ত ট্রাকের উপরে দাঁড়িয়ে একটি ফ্লাইওভার অতিক্রম করছেন। ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ।
সূত্র মারফত জানা গিয়েছে, সকলের দৃষ্টি আকর্ষণকারী বিষয় হল পুরুষ ভক্তদের উল্লাসধ্বনি। তারা উল্লাস করছে এবং ওই দুই মহিলার উচ্চস্বরে ডিজে সঙ্গীতের তালে নাচ। ভিডিওটিতে দেখা গিয়েছে, গোটা ট্রাকটি আলোকসজ্জা এবং বড় স্পিকার দিয়ে সজ্জিত। ভিডিও ক্লিপটি ২১ জুলাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল। এখনও পর্যন্ত এটি প্রায় কয়েক লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। অনেক ইন্টারনেট ব্যবহারকারী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এটিকে কানওয়ার যাত্রার চেতনার প্রতি অসম্মানজনক বলে অভিহিত করেছেন তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?