শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ২৪ জুলাই ২০২৫ ১৮ : ৩২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার জনগনের ওপর এবার শুরু হল গোয়েন্দাগিরি। সেদেশের সরকার এমন একটি অ্যাপ নিয়ে এসেছে যা সমস্ত নতুন ডিভাইসে আগে থেকেই ইনস্টল করা থাকবে। এটি থেকে দেশের প্রতিটি নাগরিক কী করছেন। কার সঙ্গে কো কথা বলছেন সবই চলে যাবে সেখানকার সরকারের হাতে।
ম্যাক্স নামে এই অ্যাপটিকে রুশ সরকার তাদের দেশের প্রতিটি নাগরিকের ফোনে ইতিমধ্যে ইনস্টল করে নিতে বলেছে। এখান থেকে সেদেশের নাগরিকরা সরকারের সমস্ত কাজের খতিয়ান বা নতুন সুযোগ সুবিধাও জানতে পারবেন। তবে পাশাপাশি প্রতিটি ডিভাইসের সমস্ত অ্যাক্সেস চলে যাবে সরকারের হাতে। তারা অতি সহজেই সেখান থেকে দেশের মানুষ কী করছেন সেটা জানতে পারবেন।
রাশিয়াতে বর্তমানে ৭০ শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তবে সেখানেও রাশ টানছে রুশ সরকার। তারা মনে করছে তাদের দেশ থেকে এই অ্যাপ এবার বন্ধ করা দরকার। এবিষয়ে মস্কো কোনও সিদ্ধান্ত না নিলেও বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশেই এই সমস্ত কাজ করা হচ্ছে বলে খবর মিলেছে।
কিছু রিপোর্ট অনুযায়ী রাশিয়া তার দেশবাসীর উপর নজর রাখার জন্য কিছু অ্যাপ ব্যবহার করার পরিকল্পনা করছে। এটি মূলত একটি বিতর্কিত প্রস্তাব, যা ব্যবহারকারীর গোপনীয়তা এবং স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে। রাশিয়া একটি নতুন মেসেঞ্জার অ্যাপ তৈরি করছে যা সরকারের নজরদারির অধীনে থাকবে এবং এটি হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের বিকল্প হিসেবে ব্যবহার করা হবে।

এই প্রস্তাবের মূল বিষয়গুলি হল:
সরকার-নিয়ন্ত্রিত মেসেঞ্জার: রাশিয়া একটি নতুন মেসেঞ্জার অ্যাপ তৈরি করছে যা সরকারের নিয়ন্ত্রণে থাকবে এবং ব্যবহারকারীর কার্যকলাপ ট্র্যাক করতে পারবে।
হোয়াটসঅ্যাপের বিকল্প: এই অ্যাপটি সম্ভবত হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।
নজরদারি: এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর কার্যকলাপ, মেসেজ এবং অন্যান্য ডেটা সরকারের কাছে উপলব্ধ হবে, যা তাদের উপর নজরদারি করার সুযোগ করে দেবে।
গোপনীয়তার উদ্বেগ: এই পদক্ষেপটি ব্যবহারকারীর গোপনীয়তা এবং স্বাধীনতার উপর একটি বড় প্রভাব ফেলতে পারে।
এই প্রস্তাবটি এখনও বাস্তবায়িত হয়নি, তবে এটি নিয়ে বিতর্ক চলছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে এটি রাশিয়ার নাগরিকদের জীবনে একটি বড় পরিবর্তন আনবে।
আরও পড়ুন: উবে যাবে ক্যান্সার, যদি করতে পারেন এই কাজটি
এই অ্যাপটি কবে থেকে শুরু করা হবে সেবিষয়ে কিছুই জানা যায়নি। তবে যদি রাশিয়া নিজের দেশের মানুষের সঙ্গে এমন কাজ করতে পারে তা দেখে অন্য দেশগুলি এই কাজে আগ্রহী হতে পারে। সেখানে যেসব দেশে জনসংখ্যার হার বেশি সেখানে এই কাজ করা অতি কঠিন বলেই মনে করা হচ্ছে। তবে রাশিয়া যদি এই কাজটি চালু করতে পারে তাহলে সেখান থেকে বিশ্বের বাকি দেশগুলি এই পথে যেতে পারে। সেখানে সাধারণ মানুষের স্বাধীনতা বলে কিছুই থাকবে না। সবটাই চলে যাবে সরকারের হাতে। তারা যেমন চাইবেন তেমনভাবেই কাজ করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?