শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৪ জুলাই ২০২৫ ১৭ : ৫৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নদীর জলবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার, পাকিস্তানের আবহাওয়া বিভাগ (PMD) সতর্ক করে জানিয়েছে যে, ভারত যদি পাকিস্তানের দিকে প্রবাহিত নদীগুলিতে অতিরিক্ত জল ছেড়ে দেয়, তাহলে দেশের বহু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। ভারী বর্ষা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেই সহ্গেই হিমবাহ গলে যাওয়ার ফলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে, যা হিমবাহের হ্রদ আউটবার্স্ট বন্যা (GLOFs) নামে পরিচিত। ফলে পাকিস্তানিদের শঙ্কা ক্রমশ গাঢ় হচ্ছে। চাপ বাড়ছে শরিফ সরকারেরও।
'দ্য এক্সপ্রেস ট্রিবিউন'-এর একটি প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের বেশিরভাগ নদী বর্তমানে স্থিতিশীল, তবে চেনাব নদীতে বন্যার ঝুঁকি বাড়ছে। পিএমডির ডিরেক্টর মেহের সাহেবজাদ খান জানিয়েছেন যে, ভারতীয় বাঁধগুলিতে জল সঞ্চয়ের কারণে, রাভি নদীতে বর্তমানে হু-হু করে জল বইছে। এছাড়া, ঝিলাম এবং শতদ্রু নদীতে তাৎক্ষণিকভাবে বন্যার কোনও আশঙ্কা নেই, তবে চন্দ্রভাগা নদীর পরিস্থিতি বেশ উদ্বেগের।
আরও বৃষ্টিপাতের সম্ভাবনা
পিএমডির ডিরেক্টর মেহের সাহেবজাদ খান উল্লেখ করেছেন যে, বর্তমান মৌসুমি বৃষ্টিপাত ২৫ জুলাই, শুক্রবার পর্যন্ত স্থায়ী হতে পারে, তার পরে মাসের শেষের দিকে আরও এক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অব্যাহত বৃষ্টিপাত, বিশেষ করে উত্তরাঞ্চলে, জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি করতে পারে এবং বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলছে। তিনি সতর্ক করে বলেছেন, "বৃষ্টি ক্রমাগতভাবে বাঁধের জমা জলের স্তর বাড়িয়ে দিচ্ছে, এবং যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বিপদ এখনও কেটে যায়নি। মাসের শেষ নাগাদ তীব্র বৃষ্টিপাত হতে পারে। ফলে পরিস্থিতি বেশ উদ্বেগের।"
আরও পড়ুন- যুদ্ধে আর লাগবে না সেনা, চিনের হাতে চলে এল মারাত্বক শক্তি
পাক দৈনিক আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে- তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বৃষ্টিপাত হিমবাহের হ্রদ থেকে হঠাৎ জল ছেড়ে দিতে পারে। এর ফলে নদীতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে এবং তা নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
পাকিস্তানের দুর্যোগ মোকাবিলার সঙ্গে সম্পর্কিত সব সংস্থাগুলিকেই সজাগ থাকতে নির্দেশ দিয়েছে সে দেশের প্রশাসন।
পাকিস্তানের বন্যা পরিস্থিতি
প্রায় আড়াই সপ্তাহ টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে। জলে ভাসছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। গত সোমবার পর্যন্ত (২১ জুলাই, ২০২৫) মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এক কোটিরও বেশি মানুষ। মৃত্যু ও ক্ষয়ক্ষতির হিসেবে শীর্ষে পঞ্জাব প্রদেশ। সেখানে মৃত্যু হয়েছে ১২৩ জনের। খাইবার পাখতুনখাওয়ায় মারা গেছেন ৪০ জন। সিন্ধু প্রদেশে ২১ জন। বালোচিস্তানে ১৬ জন এবং রাজধানী ইসলামাবাদ এবং পাক অধিকৃত কাশ্মীরে এক জন করে নাগরিক বন্যা জলে ডুবে, ভূমিধস-সহ অতিবৃষ্টিজনিত নানা দুর্ঘটনায় বা বজ্রপাতের মারা গিয়েছেন। পাশাপাশি, এ পর্যন্ত ৫৬০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে ১৮২ জন শিশু। পুরোপুরি ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি! পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আরও পড়ুন- বাড়ির কুকুর টিভি দেখতে পছন্দ করে, তাহলে ভুলেও এই কাজটি করবেন না, তাহলেই....
আরও পড়ুন- আর ভারতীয় নয়, আমেরিকানদের চাকরি দাও, গুগল-মাইক্রোসফটকে নির্দেশ ট্রাম্পের
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?