শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ২৪ জুলাই ২০২৫ ১৭ : ৪৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তাহলে কী শেষের সেই দিন শুরু হয়ে গেল। যে খবর সামনে এসেছে তা থেকে এই তথ্যই অনুমান করা হচ্ছে। চিন সম্প্রতি এমন একটি রোবট আবিষ্কার করেছে যে নিজের ব্যাটারি নিজেই পরিবর্তন করতে পারে। তার কাছে একটি এমন প্রোগ্রাম সেট করা রয়েছে যে সেখান থেকে আগে থেকেই সে বুঝতে পারে কখন তাকে নিজের ব্যাটারি পরিবর্তন করতে হবে।
এরপরই আর অপেক্ষা না করে সে নিজের ব্যাটারি নিজেই পরিবর্তন করতে পারবে। এই মানব রোবটের নাম দেওয়া হয়েছে ওয়াকার এস টু। এটি চিনের একটি রোবট প্রতিষ্ঠান তৈরি করেছে।
এই রোবটের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। প্রায় একটি মানুষের মতো। ওজন রয়েছে ৯৫ পাউন্ড অর্থাৎ প্রায় ৪৩ কিলোগ্রাম। এর দেহে ২০ টি জয়েন্ট রয়েছে। সেগুলি প্রায় সবদিকে চলাচল করতে পারে। এরফলে তার দেহটি যেকোনও দিকে মুড়ে যেতে পারে। এর কাছে রয়েছে ওয়াইফাই এবং ব্লুটুথ। ফলে যেকোনও অফিসে গিয়ে সেখানে নিজের মতো করে এগুলি কানেক্ট করে নিতে পারে।
এই রোবটটি ৪৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারিতে চলে। এর রয়েছে দুটি ব্যাটারি। এরফলে এটি টানা ২ ঘন্টা ধরে হাটতে পারে বা ৪ ঘন্টা ধরে দাড়িয়ে থাকতে পারে। এর ব্যাটারি চার্জ হতে সময় লাগে ৯০ মিনিট। এটিকে কারখানাতে কাজ করানো হবে বলে তৈরি করা হয়েছে। তবে অবাক করা গল্প হল এটি নিজে থেকে বুঝতে পারে কখন তার ব্যাটারি শেষের দিকে। ফলে সেখান থেকে নিজেই নিজের ব্যাটারি পরিবর্তন করে নিতে পারে। সেজন্য একে একটি আলাদা প্রোগ্রামিং করা রয়েছে।

যারা এই রোবট তৈরি করেছে তারা একে চিনের কারখানার কাজে লাগাবে বলে স্থির করেছে। তবে এর যা হাল দেখেছে সকলে তাতে একে দিয়ে এর বাইরে হয়তো অন্য কাজ করানো হবে বলেও মনে করা হচ্ছে।
চিনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইউনিট্রি ২০২৬ সালের মধ্যে এমন মানবাকৃতির রোবট বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে; যাদের বুঝতে পারার ক্ষমতা এবং কাজ করার সক্ষমতা হবে উচ্চতর।
তিন থেকে পাঁচ বছরের মধ্যে সারা বিশ্বে এআইচালিত রোবটের ভাল বাণিজ্যিক চাহিদা দেখা যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। তারা জানায়, বর্তমানে সেই বাণিজ্যিক চাহিদা পূরণের প্রস্তুতি নিচ্ছে ইউনিট্রি।
আরও পড়ুন: এই মিউচুয়াল ফান্ড যেন সোনার খনি, বিনিয়োগ করলেই পেতে পারেন ১১ কোটি
বর্তমানে চিনে উৎসব চলছে। এই উপলক্ষে চিনের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন শো স্প্রিং ফেস্টিভাল গালায় মানুষের সঙ্গে রোবটের নাচের একটি আয়োজন করে ইউনিট্রি। সেখানে চিনা লোকনৃত্য ইয়াংগে পরিবেশন করে মানুষ ও রোবট। মর্নিং পোস্ট জানায়, চিনজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এই পরিবেশনা।
ইউনিট্রি এক বিবৃতিতে বলে, 'এই পরিবেশনা ইতিহাসের প্রথম সম্পূর্ণ এআইচালিত এবং স্বয়ংক্রিয় ক্লাস্টার মানবাকৃতির রোবটদের পারফরম্যান্স।' শুরুতে চতুষ্পদী রোবট কুকুর তৈরি করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা ইউনিট্রি সম্প্রতি এআইচালিত মানবাকৃতির রোবট তৈরিতে ব্যাপক অগ্রগতি করেছে। এই খাতে চিনা ও আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানের সঙ্গেই প্রতিযোগিতা চলছে তাদের। ইউনিট্রির বিপণন পরিচালক হুয়াং জিয়াওয়েই মর্নিং পোস্টকে বলেন, 'মানবাকৃতির রোবটের মূল বিষয় হচ্ছে 'মস্তিষ্ক', অর্থাৎ (কৃত্রিম) বুদ্ধিমত্তা।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?