মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ইপিএফও-র বিশাল পদক্ষেপ, উপকৃত হবেন লাখ লাখ গ্রাহক ও তাঁদের পরিবার, জানুন নয়া নিয়ম

রজিত দাস | ২৪ জুলাই ২০২৫ ১৬ : ০৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ইপিএফও সদস্যদের জন্য বড় খবর। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (ইপিএফও) কর্মচারী আমানত সংযুক্ত বিমা (EDLI) -তে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে। এখন এই প্রকল্পটি গ্রহণের জন্য আগের মতো কঠোর শর্ত থাকবে না। এর ফলে লক্ষ লক্ষ কর্মচারী এবং তাদের পরিবার সরাসরি উপকৃত হবে, বিশেষ করে সেইসব পরিবার যাদের সদস্যরা চাকরির সময় কোনও কারণে মারা গিয়েছেন।

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক 'এম্পয়েজ ডিপোজিট লিঙ্ক অনভেসমেন্ট' (EDLI) প্রকল্পের নিয়মে মানদণ্ড শিথিল করেছে। আসলে, সরকার স্পষ্ট করে দিয়েছে যে, চাকরির সময় যদি কোনও কর্মচারীর মৃত্যু হয়, তাহলে পরিবার কমপক্ষে ৫০ হাজার টাকার বিমা পাবে। কর্মচারীর প্রভিডেন্ট ফাণ্ড অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা না থাকলেও, এই সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও, যদি কোনও কর্মচারীর চাকরিতে ৬০ দিনের ব্যবধান থাকে, তবুও এটিকে ধারাবাহিক চাকরি হিসেবে বিবেচনা করা হবে। নতুন নিয়ম অনুসারে, যদি কোনও কর্মচারী চাকরি চলাকালীন মারা যান, তাহলে তাঁর মনোনীত ব্যক্তি কমপক্ষে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ পাবেন। আগে নিয়ম ছিল যে, প্রভিডেন্ট ফাণ্ড অ্যাকাউন্টে কমপক্ষে ৫০,০০০ টাকা থাকতে হবে, তবেই বিমার সুবিধা পাওয়া যেত। কিন্তু এখন নিয়ম বদলেছে।

৬০ দিনের ব্যবধানকে বিরতি হিসেবে বিবেচনা করা হবে না।

[আরও পড়ুন-  মাত্র দু'টাকার সামান্য বেশি জমালেই মিলবে ১৫ লক্ষ টাকার সুবিধা! জানুন পোস্ট অফিসের এই প্রকল্প সমন্ধে]

প্রকল্পে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুসারে, এখন ১২ মাসের একটানা চাকরি গণনা করার সময়, যদি কোনও কর্মচারীর দু'টি চাকরির মধ্যে ৬০ দিন পর্যন্ত ব্যবধান থাকে, তাহলে তা আর বিরতি হিসেবে বিবেচিত হবে না। এর অর্থ হল, যদি আপনি ২-৩টি চাকরি করে থাকেন এবং তাদের মধ্যে ২ মাসের কম বিরতি থাকে, তাহলে সমস্ত চাকরি একত্রিতভাবে একটানা চাকরি হিসেবে বিবেচিত হবে এবং আপনি বিমার সম্পূর্ণ সুবিধা পাবেন।

নিয়মগুলি জেনে নিন
নতুন নিয়ম অনুসারে, যদি কোনও কর্মচারী তাঁর শেষ বেতন পাওয়ার ৬ মাসের মধ্যে মারা যান, তাহলে তাঁর মনোনীত ব্যক্তিও বিমার সুবিধা পাবেন। মন্ত্রক জানিয়েছে যে, যদি কোনও কর্মচারী যিনি ইপিএফও-এর সদস্য এবং শেষ বেতন থেকে প্রভিডেন্ট ফাণ্ড ছাড়ের ৬ মাসের মধ্যে মারা যান, তাহলে কর্মচারীর মনোনীত ব্যক্তিও এই প্রকল্পের বীমার সুবিধা পাবেন।

জেনে নিন EDLI প্রকল্প কী?
কর্মচারী আমানত সংযুক্ত বীমা প্রকল্প হল কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার (ইপিএফও) অধীনে পরিচালিত একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে, সংগঠিত ক্ষেত্রের কর্মীরা চাকরির সময় মৃত্যুর ক্ষেত্রে বিমার সুবিধা পান। এই প্রকল্পের অধীনে, কর্মচারীর পরিবারের সদস্যরা অর্থাৎ আইনি উত্তরাধিকারী এককালীন অর্থ পান। বিশেষ বিষয় হল, এই বিমার অধীনে, কর্মচারীকে তাঁর পক্ষ থেকে কোনও অর্থ প্রদান করতে হবে না। EDLI প্রকল্পের অধীনে, ২.৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকার জীবন বিমা কভারেজ দেওয়া হয়।

[আরও পড়ুন- প্যান কার্ডেই বাজিমাত, মিলবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ঋণ! জানুন বিস্তারিত]


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া