বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৪ জুলাই ২০২৫ ১৫ : ৫৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সরকারি ব্যাঙ্কের মধ্যেই চলছে পার্টি। সঙ্গে দেদার মদ্যপান, নাচগানের আসর। সেই আসরে হাজির খোদ ম্যানেজার। সঙ্গী তাঁর বন্ধুরা। মদের গ্লাস মাথায় তুলে নাচ করতেও দেখা গেছে তাঁদের। ঘটনার ভিডিওটি প্রকাশ্যে আসতেই, তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। জানা গেছে, বিজাপুর জেলাতেই সরকারি ব্যাঙ্কের নতুন একটি ব্রাঞ্চে এই ঘটনাটি ঘটে রবিবার রাতে। ওই ব্রাঞ্চের সার্ভিস ম্যানেজার সম্প্রতি বদলি হয়েছেন। তাঁর ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়েছিল ব্যাঙ্কের মধ্যেই। সেই ব্যাঙ্কেই মধ্যে ছুটির দিনে দেদার মদ্যপান করে হুল্লোড়ে মেতে ওঠেন কর্মীরা।
আরও পড়ুন: এক বাক্স ডিম রান্নাঘরে রেখে ঘুরতে গিয়েছিলেন, ছোট্ট ভুলে যা ঘটল, বাড়ি ফিরেই যুবতীর চোখ কপালে
জানা গেছে, ছুটির দিনে ব্যাঙ্কের ভিতর থেকে গাঁক গাঁক করে গান ভেসে আসে। রাতেরবেলায় চেঁচামেচি ও গানের আওয়াজে অতিষ্ঠ হয়ে ওঠেন আশেপাশের বাড়ির বাসিন্দারা। রাগে, বিরক্তিতে ওই এলাকারই এক বাসিন্দা চুপিচুপি ব্যাঙ্কের মধ্যে প্রবেশ করে। এরপর লুটিয়ে সেই পার্টির ভিডিও করেন ফোনে। পরে সেই ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।
বিজাপুরের সরকারি ব্যাঙ্কের ওই ব্রাঞ্চের সার্ভিস ম্যানেজারের নাম আশীষ ওয়াকার। তিনি রাইপুরে বদলি হয়ে যান। তাঁর ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়েছিল ব্যাঙ্কের মধ্যেই। যেখানে ব্যাঙ্কের কর্মীরা ছাড়াও আশীষের বন্ধুরা এবং বাইরের একাধিক নিমন্ত্রিতরা হাজির হয়েছিলেন। সকলেই দেদার মদ্যপান করে নাচগানে মেতে ওঠেন।
ভিডিওটিতে আশীষকেও মদ্যপ অবস্থায় নাচ করতে দেখা গেছে। ১০ থেকে ১২ জন ওই পার্টিতে ছিলেন বলে জানা গেছে। মাথায় মদের গ্লাস নিয়েও নাচ করতে দেখা গেছে তাঁকে। স্থানীয় এক ব্যক্তি ওই ম্যানেজারকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, ব্যাঙ্কের ভিতর থেকে এত আওয়াজ হচ্ছে কেন? উত্তরে আশীষ জানিয়েছিলেন, তাঁর ফেয়ারওয়েল পার্টি চলছে। বদলি হয়ে যাওয়ার আগে সকলেই তাই উদযাপন করছেন। এটাই এই অফিসে তাঁর শেষ দিন ছিল। তাই বাইরে থেকে বন্ধুদের নিমন্ত্রণ করে ব্যাঙ্কের মধ্যে পার্টিতে মেতে ওঠেন তিনি।
প্রসঙ্গত, অতীতে উত্তরপ্রদেশের রায়বরেলির এক ব্যাঙ্কের মধ্যেও মদের ঠেক বসাতে দেখা গিয়েছিল। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা গেছে, একটি ব্যাঙ্কের মধ্যে টেবিলের উপর রয়েছে মদের বোতল, গ্লাস। কয়েকটি গ্লাসে মদ ঢালাও রয়েছে। এর পাশেই রয়েছে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথিপত্র।
জানা গেছে, রায়বরেলির জেলা সমবায় ব্যাঙ্কেই ঘটনাটি ঘটেছে। ভিডিওটি ওই ব্যাঙ্কের এক কর্মী লুকিয়ে লুকিয়ে করেছিলেন। একটি ঘরের মধ্যে একজনকে বসেও থাকতে দেখা গেছে। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে যাওয়ার পরেই, যে ঘরে বসে মদ্যপান করা হচ্ছিল, সেই ঘরের ভিডিও তোলেন। যা থেকে স্পষ্ট, ব্যাঙ্কের কাজ ফেলেই মদ্যপান করছিলেন কর্মীরা। সেই ব্যাঙ্কের মধ্যে নিয়মিত বসে মদের ঠেক!
बीजापुर: SBI दफ्तर बना डांस फ्लोर: मैनेजर की विदाई पर हुई दारू पार्टी!#chhattisgarhnews #chhattisgarh #cgnews #SBIBarParty #BijapurControversy #BankorBar #ViralFarewell #ShockingSBI #OfficePartyGoneWrong #vayamchhattisgarh #LokSabha #AnshulKamboj #shardul #GoaDrugsCrises pic.twitter.com/5oOvRhVMdB
— Vayam Chhattisgarh (@Chhattisgarh_36) July 23, 2025
যদিও পুলিশ এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। ঘটনার ভিডিওটি দেখে একজন লিখেছেন, 'এই হচ্ছে উত্তরপ্রদেশ! এখানে সব সম্ভব!' আরেকজন লিখেছেন, 'ব্যাঙ্কে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সাধারণ মানুষ অপেক্ষা করেন। আর এরা কাজের অজুহাতে মদ্যপান করেন! কড়া শাস্তি হওয়া উচিত।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?