বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যে সরকার উপরাষ্ট্রপতি পদ দিল, সেই সরকারের সঙ্গে মনকষাকষি! ধনখড়ের ইস্তফায় উঠে এল বড় তথ্য

রিয়া পাত্র | ২৪ জুলাই ২০২৫ ১৫ : ১৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সোমবার উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের পদত্যাগ তাঁর তিন বছরের মেয়াদকালের যবনিকা পতন করল। তিনি পদত্যাগে জানিয়েছিলেন, শারীরিক এবং ব্যক্তিগত কারণেই তাঁর এই ইস্তফা। কিন্তু কারণ কি কেবল সেটাই? একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্যও, প্রায় এক বছর ধরেই ধনখড়ের সঙ্গে দূরত্ব বাড়ছিল কেন্দ্রের। একাধিক বিষয়ে মনোমালিন্য দেখা দিয়েছিল দুই পক্ষের মধ্যে। 

২০২২ সালে যখন জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হন, তখন তাকে মোদি সরকারের একজন দৃঢ় সমর্থক বলেই মনে করেছিল সব পক্ষ। বাংলার রাজ্যপাল পদে থাকার সময় থেকেই তিনি একপ্রকার নিজের সেই ছবি তৈরি করেই রেখেছিলেন। উপরাষ্ট্রপতি পদে তার পদোন্নতি সেই দৃঢ়তার প্রতিদান, রাজনীতির অলিন্দে সেই আলোচনাও হয়েছে বিস্তর। কিন্তু সময়ের বহু আগে, স্বাস্থ্যের দোহাই দিয়ে তিনি পদ থেকে সরে এলেও, বিষয়টিকে নেহাত সেটা বলেই মনে করছে না রাজনৈতিক মহল।  তার একাধিক সম্ভাব্য কারণও উঠে আসছে।

আরও পড়ুন: দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি কি নীতীশ? ধনখড়ের ইস্তফার পরেই নির্বাচনের প্রস্তুতি শুরু! বিজ্ঞপ্তি দিল কমিশন

তারমধ্যে সাম্প্রতিকতম কারণ হল, নগদকাণ্ডে দিল্লি হাই কোর্টের বিচারপতি যশোবন্ত বর্মাকে ইমপিচ করার জন্য বিরোধীদের প্রস্তাব। রাজ্যসভার চেয়ারপার্সন ধনখড় সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। শাসকদল বিজেপিরও প্রায় একই রকম প্রস্তাব পেশ করার কথা ছিল। কিন্তু বিরোধীদের প্রস্তাব গ্রহণ করে নেওয়ায় রাজ্যসভায় সুবিধাজনক স্থান হারিয়ে ফেলে বিজেপি।

সূত্রের খবর, বর্ষাকালীন অধিবেশনের মাত্র কয়েকদিন আগে, মন্ত্রীরা ধনখড়ের সঙ্গে একাধিকবার দেখা করে তাঁকে বর্মার বিরুদ্ধে বিরোধী-সমর্থিত প্রস্তাবটি এগিয়ে না নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। স্পষ্টভাবে জানিয়েছিলেন যে লোকসভা এটি শুরু করবে এবং তার পরিবর্তে তাঁকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর যাদবের অভিশংসনের বিষয়টি শেষ করার দিকে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হয়েছিল। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সূত্র জানিয়েছে, ধনখড় হয়তো কোনও কংগ্রেস নেতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিরোধীদের কথা শুনেছিলেন, বিজেপি তথা এনডিএ সরকারের কথা না শুনে। ওই প্রতিবেদনেই দাবি করা হয়েছে, ধনখড় নাকি রাষ্ট্রপতির সমান সুযোগ-সুবিধা চেয়েছিলেন। অর্থাৎ যে ধরণের বিলাসবহুল গাড়ি এবং বিমান তিনি ব্যবহার করতেন, কর্মীদের নিয়োগ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিয়েছিলেন। 

তথ্যও, পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সোমবার সকালেই। যখন, বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে যখন পহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে সরকারকে প্রশ্ন করতে উঠে দাঁড়ান, তখন ধনখড় তাকে দীর্ঘক্ষণ কথা বলার অনুমতি দেন - কেবল হাতের ইশারায় বিজেপি নেতা এবং মন্ত্রী জেপি নাড্ডার কথা কেটে দেন।

তথ্যও, অধিবেশন শুরুর আগে সপ্তাহে অন্তত তিনবার সিনিয়র মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কিরেন রিজিজু এবং জেপি নাড্ডা ধনখড়ের সঙ্গে দেখা করেছিলেন। প্রতিবারই তাঁরা উপরাষ্ট্রপতিকে অপেক্ষা করার জন্য, বিচারপতি বর্মার বিরুদ্ধে প্রস্তাবে শাসক দলের সাংসদদের অংশ নিতে এবং ঐক্যমত্যের জন্য সময় দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু উপরাষ্ট্রপতি তাতে রাজি হননি। সোমবার, তিনি বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেন, স্বাক্ষর গ্রহণ করেন এবং স্পষ্ট করে দেন যে তিনি সংসদে প্রস্তাবটি পড়ে শোনাবেন। সূত্রের খবর, এই ঘটনার পর থেকেই পরিস্থিতি ঘুরে যায় অন্যদিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া