শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৪ জুলাই ২০২৫ ১৫ : ০৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে যাওয়ার আগে বাড়ির প্রয়োজনীয় সামগ্রী কিনে ঘরেই রেখে বেরিয়েছিলেন যুবতী। বাড়ি ফেরার পর যাতে বাজারঘাটে যাওয়ার ঝক্কি না পোহাতে, সেই কারণেই মজুত করে রেখেছিলেন প্রয়োজনীয় জিনিসপত্র। বাজার থেকে কিনে এনেছিলেন এক বাক্স ডিম। রান্নাঘরে সেই ডিমের বাক্স রেখেই ঘুরতে চলে যান। দু'দিন পর বাড়ি ফিরেই রীতিমতো চোখ কপালে তাঁর।
ঠিক কী ঘটেছে? জানা গেছে, যুবতী বাজার থেকে ৯০টি ডিম কিনে রান্নাঘরের জানলার সামনের তাকে রেখে ঘুরতে চলে গিয়েছিলেন। দু'দিন পর বাড়ি ফিরে কিচিরমিচির শব্দ শুনতে পান। এরপর রান্নাঘরে ঢুকেই দেখতে পান, ডিমগুলি ফুটে মুরগির ছানা জন্মেছে। সেগুলিই আবারর রান্নাঘরে হাঁটাচলা করছে!
ছোট্ট ভুলে যে এত বড় ঘটনা ঘটবে, তা কল্পনাতীত। তবে যুবতী ভয় পাননি। ছোট্ট ছোট্ট মুরগির ছানাগুলিকে উদ্ধার করে, সেবা করতেই ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে তাদের জন্য পৃথক জায়গাও করে দিয়েছেন। ঘটনাটির ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। জানা গেছে, চীনের শ্যানডং প্রদেশের কিংডাও শহরে ঘটনাটি ঘটেছে। জিয়াং নামের এক যুবতী পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। বেড়াতে যাওয়ার আগে বাড়ির রান্নাঘরে রেখে গিয়েছিলেন ৯০টি ডিম। দু'দিন পর বাড়ি ফিরেই দেখেছেন কমপক্ষে ৭০টি ডিম ফুটে মুরগির ছানা জন্মেছে।
জিয়াং জানিয়েছেন, 'নিয়মিত আমরা ডিম খাই। খাঁটি ডিম বাজার থেকে কিনে আনি। ঘুরতে যাওয়ার আগে পরিবারের জন্য ৯০টি ডিম কিনে এনেছিলাম। সেগুলো রাখা ছিল রান্নাঘরের একপাশে। দু'দিন পর বাড়ি ফিরেই কিচিরমিচির শব্দ শুনতে পাই। এরপর রান্নাঘরের কাছে যেতেই শব্দটি আরও জোরালো হয়। রান্নাঘরে ঢুকে দেখি, সেই ডিম ফুটে মুরগির ছানা হয়েছে। কয়েকটি বেসিনে বসেছিল। কয়েকটি আবার ডিমের বাক্সের উপর হাঁটাচলা করছিল।'
জানা গেছে, ডিমগুলো ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলেন জিয়াং। ফ্রিজে রাখা থাকলে, ওই তাপমাত্রায় মুরগির ছানা জন্মাতে পারত না। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকার কারণে, সেই আবহাওয়ায় ডিম ফুটে ছানাগুলির জন্ম হয়। ডিমগুলি যাঁর কাছ থেকে জিয়াং কিনেছিলেন, সেই দোকানদার জানিয়েছেন, ঘরের ভিতরের তাপমাত্রা ও আর্দ্রতার কারণে ডিম ফুটে মুরগির ছানা জন্মেছে। এই আবহাওয়াই একেবারে যথাযথ ছিল তাদের জন্য।
জিয়াং জানিয়েছেন, ৯০টি ডিমের মধ্যে ৫০টি ডিম ফুটে মুরগির ছানাগুলি পুরোপুরি বেরিয়ে এসেছিল। কয়েকটি ডিম ফুটে ছানাগুলি বেরোনোর অপেক্ষায় ছিল। অধিকাংশের বেশি ডিম থেকেই ছানা জন্মেছে। বর্তমানে দু'টি মুরগির ছানা তিনি তাঁর ছেলেকে দিয়েছেন। সেই মুরগির ছানাগুলিকে নিজের বাড়িতে রেখেছেন তিনি। বাকিগুলি নিজের মায়ের বাড়িতে পৌঁছে দিয়েছেন। সেখানে যথাযথে যত্নে রেখেছে তাদের।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, 'এটি ছিল ছোটবেলার স্বপ্ন। বাড়িতে ডিম আনলেই অপেক্ষা করতাম, কখন ছানা বেরোবে। আপনি ভীষণ ভাগ্যবান, এমন ঘটনার সাক্ষী থাকতে পারলেন।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?