শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Health benefits of drinking okra water in the morning Constipation Home Remedy

লাইফস্টাইল | পেটে জমা কষা পচা মল খুঁচিয়ে বার করবে! রোজ সকালে এক গ্লাস করে খান এই পানীয়

আকাশ দেবনাথ | ২৪ জুলাই ২০২৫ ১৫ : ০৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: শরীরকে সুস্থ ও সতেজ রাখতে এখন আর মুঠো মুঠো ওষুধ নয়, অনেকেই ঝুঁকছেন প্রাকৃতিক উপাদানের দিকে। খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ এবং শরীর চর্চার পাশাপাশি এই টোটকাগুলি সার্বিক ভাবে স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। এমনই একটি ঘরোয়া টোটকা হল সকালে খালি পেটে ঢেঁড়স বা ভিন্ডি ভেজানো জল পান করা। চাইলে এই জলের সঙ্গে কিছুটা মধু মিশিয়ে পান করতে পারেন। প্রাচীন আয়ুর্বেদ এবং লোকায়ত জ্ঞান অনুযায়ী, এই পানীয়টির উপকারিতা এক নয়, একাধিক।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
১. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য: ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। অন্যদিকে, মধুতে থাকা প্রাকৃতিক শর্করা পরিশোধিত চিনির চেয়ে ভাল বিকল্প। দুই উপাদান মিলিয়ে শরীরে শর্করার ঘাটতিও হয় না, আবার রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়েও যায় না। তাই মনে করা হয়, সকালে এই পানীয়টি পান করলে দিনের শুরুতে ব্লাড সুগার লেভেল স্থিতিশীল থাকে। যদিও ডায়াবেটিস রোগীদের জন্য মধু খাওয়ার আগে সতর্ক থাকা জরুরি।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি
২. হজম ক্ষমতার উন্নতি: ঢেঁড়সে পিচ্ছিল বা আঁশযুক্ত পদার্থ মিউসিলেজ এবং উচ্চ ফাইবার থাকে। এগুলি অন্ত্রের পথ পরিষ্কার রাখতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং সামগ্রিক হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। মধুর মধ্যেও রয়েছে প্রোবায়োটিক উপাদান যা অন্ত্রের জন্য উপকারী। ফলে এই পানীয় হজম সংক্রান্ত সমস্যা কমাতে সহায়ক।
৩. ওজন কমাতে সহায়ক: ঢেঁড়সের উচ্চ ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরাট রাখতে সাহায্য করে, ফলে ঘন ঘন খিদে পাওয়া বা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। ঢেঁড়স ভেজানো জলে ক্যালোরির পরিমাণও খুব কম। মধু প্রাকৃতিক মিষ্টি যোগ করলেও পরিমিত পরিমাণে খেলে এটি ওজন নিয়ন্ত্রণে বাধা দেয় না বরং অপ্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ কমাতে সাহায্য করতে পারে।
৪. গর্ভাবস্থায় মায়ের শরীর ভাল রাখে: ঢেঁড়সে প্রচুর পরিমাণে ফোলেট পাওয়া যায়। এই উপাদানটি ভ্রূণের বিকাশে এবং মস্তিষ্ক ভাল রাখতে সহায়তা করে।
৫. চোখ ভাল রাখে: ঢেঁড়স বিটা ক্যারোটিন এবং ভিটামিন-এ তে ঠাসা। এই দু'টি উপাদান চোখের স্বাস্থ্য ভাল রাখে। 

কীভাবে তৈরি করবেন?
৪-৫টি মাঝারি মাপের ঢেঁড়স লম্বালম্বিভাবে চিরে বা ছোট টুকরো করে এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে সেই জল ছেঁকে নিয়ে তার সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে খালি পেটে পান করুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া