শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Exercise and sleep are among top activities one must do after 40

লাইফস্টাইল | ৪০ পেরলে নিয়মিত করুন এই ৫ কাজ, নইলে কিছুতেই সন্তুষ্ট করতে পারবেন না স্ত্রীকে

আকাশ দেবনাথ | ২৪ জুলাই ২০২৫ ১৪ : ৪৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: এক বার শরৎ চন্দ্র লিখেছিলেন, ৪০ পেরিয়ে গিয়েছে, তাই তিনি বুড়ো হয়েছেন। অথচ এখন ৪০ পেরিয়েও অনেকেই চালশে হতে চান না। না চাওয়ার মধ্যে অবশ্য খারাপ কিছুই নেই। ৪০ বছর বয়সের পর শরীর ও মনে তারুণ্য ধরে রাখা অবশ্যই সম্ভব, তবে এর জন্য প্রয়োজন কিছু সচেতন প্রচেষ্টা এবং স্বাস্থ্যকর জীবনযাপন। সেই সব কাজ নিয়ম মেনে করলে ৪০ হয়ে উঠতে পারে ২০-২৫ এর সমতুল্য। আর শরীর চাঙ্গা থাকলে ভ্রমণ থেকে বিনোদন সবই করতে পারবেন। ফলে বাড়তি সময় দিতে পারবেন বাড়িতে। খুশি থাকবে সঙ্গী এবং সন্তান।

১.  নিয়মিত ব্যায়াম বা শারীরিক কার্যকলাপ: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশিশক্তি কমে, মেটাবলিজম ধীর হয় এবং হাড় দুর্বল হতে থাকে। নিয়মিত ব্যায়াম এই প্রক্রিয়াগুলোকে ধীর করে, হৃদযন্ত্র ভাল রাখে, রক্ত সঞ্চালন বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তাই প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট শরীরচর্চা করুন। এর মধ্যে থাকতে পারে দ্রুত হাঁটা, দৌড়ানো, যোগাসন, সাঁতার কাটা বা হালকা ওয়েট ট্রেনিং। স্ট্রেচিং বা নমনীয়তা বাড়ানোর ব্যায়ামও জরুরি। তবে দু’দিন করেই বন্ধ করে দিলে হবে না। ধারাবাহিকতা বজায় রাখাটাই আসল।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
২.  সুষম ও পুষ্টিকর খাবার: সঠিক খাদ্যাভ্যাস শরীরের কোষকে সজীব রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বয়সের ছাপ পড়তে বাধা দেয়। প্রতিদিনের খাবারে প্রচুর পরিমাণে তাজা ফল, সবুজ শাকসবজি, গোটা শস্য, লিন প্রোটিন (যেমন মাছ, মুরগি, ডাল, ডিম) এবং স্বাস্থ্যকর ফ্যাট (যেমন বাদাম, অ্যাভোকাডো, অলিভ অয়েল) রাখুন। অতিরিক্ত চিনি, লবণ, প্রক্রিয়াজাত খাবার এবং ভাজাভুজি এড়িয়ে চলুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন (দিনে অন্তত ২-৩ লিটার)।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি
৩.  পর্যাপ্ত এবং গভীর ঘুম: ঘুমের সময় আমাদের শরীর কোষগুলিকে মেরামত করে এবং হরমোন নিয়ন্ত্রণ করে। অপর্যাপ্ত ঘুম মানসিক চাপ বাড়ায়, স্মৃতিশক্তি কমায়, ত্বকে বয়সের ছাপ ফেলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। প্রতিদিন রাতে ৭-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের দরকার। একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন। শোবার আগে মোবাইল বা অন্য স্ক্রিন ব্যবহার এড়িয়ে চলুন
৪.  মানসিক চাপ নিয়ন্ত্রণ: দীর্ঘস্থায়ী মানসিক চাপ কর্টিসল নামক হরমোনের ক্ষরণ বাড়ায়, যা দ্রুত বার্ধক্য এবং নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে। মানসিক শান্তি বজায় রাখা যৌবন ধরে রাখার অন্যতম চাবিকাঠি। প্রতিদিন কিছুটা সময় বের করে ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, যোগাসন, পছন্দের গান শোনা, বই পড়া, বাগানে কাজ করা বা প্রিয়জনদের সাথে সময় কাটানোর মতো কাজ করুন। যা ভাল লাগে, তাতেই মনোযোগ দিন।

৫.  ত্বকের সঠিক যত্ন: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক শুষ্ক হতে থাকে, বলিরেখা ও দাগছোপ দেখা দেয়। সঠিক যত্ন ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে। ত্বক পরিষ্কার রাখুন। ত্বকের ধরন অনুযায়ী ভাল মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এই বয়সে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, রোদ থেকে ত্বককে বাঁচানো। দিনের বেলায় বাইরে বের হলে অবশ্যই উচ্চ এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন, এমনকী মেঘলা দিনেও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া