মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | মাত্র দু'টাকার সামান্য বেশি জমালেই মিলবে ১৫ লক্ষ টাকার সুবিধা! জানুন পোস্ট অফিসের এই প্রকল্প সমন্ধে

রজিত দাস | ২৪ জুলাই ২০২৫ ১৪ : ৪১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক:  পোস্ট অফিস সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন আনছে। পোস্ট অফিসের অনেক স্কিম চালু করেছে,  যাতে ব্যাঙ্কের এফডি, এসআইপি-র থেকে বেশি সুদ মেলে। ধনী থেকে দরিদ্র সকলের জন্য স্কিম রয়েছে পোস্ট অফিসে। যাতে টাকা জমিয়ে সহজে বড়লোক হওয়া সম্ভব। পোস্ট অফিসের এই স্কিম মাত্র ৭৫৫ টাকায় দেওয়া হয়। 

অর্থাৎ, প্রতিদিন ২ টাকার একটু বেশি বাঁচিয়ে এই পলিসিতে বিনিয়োগ সম্ভব। দুর্ঘটনায় ঘটলে বা মারা গেলে নমিনি ১৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য পাবেন। এটি সঙ্কটের সময়ে সেই পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করবে।

পোস্ট অফিস এবং নিভা বুপা স্বাস্থ্য বিমার মধ্যে একটি চুক্তির পর নিভা বুপা দুর্ঘটনা পলিসি চালু করা হয়েছে। এর অধীনে তিনটি স্কিম রয়েছে। এর বার্ষিক প্রিমিয়াম হল ৩৫৫ টাকা, ৫৫৫ টাকা এবং ৭৫৫ টাকা। প্রতি বছর ৩৫৫ টাকার প্রিমিয়ামে পাঁচ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত কভার, প্রতি বছর ৫৫৫ টাকার প্রিমিয়ামে ১০ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত কভার এবং প্রতি বছর ৭৫৫ টাকার প্রিমিয়ামে ১৫ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত কভার সহ অন্যান্য সুবিধা রয়েছে। 

আরও পড়ুন-  প্রতিদিন ১০০ টাকা করে জমালেই কেল্লাফতে, পাঁচ বছরে বাম্পার রিটার্ন, জানুন এই প্রকল্প সমন্ধে

পোস্ট অফিস দুর্ঘটনাজনিত পলিসির জন্য, পলিসিধারকদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিরা এই পলিসিটি নিতে পারবেন। পোস্ট অফিস দুর্ঘটনাজনিত পলিসিতে অক্ষমতা বা আংশিক অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা ঝুঁকি রয়েছে। এর সঙ্গে, পলিসিধারকের নমিনিকে সন্তানদের বিয়ে এবং শিক্ষার জন্য এক লক্ষ টাকা সহায়তাও দেওয়া হয়।

পলিসিতে লাভ
এই স্কিমে বিনিয়োগ করলে পোস্ট অফিস দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে নিয়ম অনুসারে মনোনীত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া হয়। পোস্ট অফিসের নিভা বুপা দুর্ঘটনা পলিসি এবং নিভা বুপা স্বাস্থ্য বিমায়, পলিসিগ্রাহকদের দুর্ঘটনা এবং মৃত্যুর ক্ষেত্রে মনোনীত ব্যক্তি ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও, যদি পলিসিধারক কোমায় থাকেন, তাহলে তিনি তিন মাস পর ১০ সপ্তাহের জন্য ১৫,০০০ টাকা, এক লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনার চিকিৎসা প্রতিদান (IPD), হাড় ভাঙার ক্ষেত্রে ২৫,০০০ টাকা এবং পুড়ে যাওয়ার ক্ষেত্রে ১০,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাবেন (গ্রিড অনুসারে)। এর সঙ্গে, এই পলিসিতে ডাক্তারের কাছ থেকে সীমাহীন পরামর্শ পাওয়ার সুবিধাও পাওয়া যায়।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া