বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৮ মাসের সন্তানকে উল্টো ঝুলিয়ে গ্রামে ঘোরাল বাবা, নৃশংসতায় আঁতকে উঠলেন সকলে, কারণ শুনে পুলিশের চোখ ছানাবড়া

পল্লবী ঘোষ | ২৪ জুলাই ২০২৫ ১৪ : ২১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র আট মাস। হামাগুড়ি দেওয়ার বয়সেই বাবার নির্মম নির্যাতনের শিকার হল এক শিশু। তাকে উল্টো করে ঝুলিয়ে গ্রামের পথে পথে ঘুরল বাবা। চিৎকার করে নিজেকের স্ত্রীকে গালাগালি করছিল সেই সময়। চোখের সামনে বাবার এমন পাশবিক নির্যাতনের মুহূর্তটি দেখে শিউরে উঠেছেন গ্রামবাসীরা। 

জানা গেছে, স্ত্রী থেকে পণের দাবি করেছিল স্বামী। এদিকে চরম আর্থিক অনটনে ছিলেন তরুণী। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। যা যা স্বামী ও শ্বশুরবাড়ির তরফে দাবি করা হয়েছিল, তা দিতে সম্পূর্ণ অপারগ তিনি। পণ দিতে না পারায় চরম নির্যাতনের শিকার হয়েছেন ওই গৃহবধূও। এবার বাদ পড়ল না তাঁর কোলের সন্তানটিও। 

গ্রামের পথে পথে নিজের শিশুসন্তানকে উল্টো করে ঝুলিয়ে ঘোরাল বাবা। চিৎকার করে নিজেই গ্রামবাসীদের পথে জড়ো করে সে। এও জানায়, তার শুধুমাত্র টাকা চাই। টাকা না পেলে আরও অত্যাচারের শিকার হবে মা ও সন্তান। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন: 'কেউ না থাকলেই জড়িয়ে ধরত', লাগাতার যৌন নির্যাতন শ্বশুরের, অপমানে বধূ যা করলেন

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলায়। পুলিশ জানিয়েছে, আট মাসের এক শিশুকে উল্টো করে ঝুলিয়ে গ্রামের চারিদিকে ঘোরানোর অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। শুধুমাত্র নিজের স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের উপরে পণের জন্য চাপ সৃষ্টি করতেই নিজের শিশুসন্তানকে অত্যাচার করে বাবা। 

সেই মুহূর্তটি অনেকেই ক্যামেরাবন্দি করেছিলেন। যা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়তেই পুলিশ নড়েচড়ে বসেছে। ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।‌ এদিকে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক করেছেন ওই শিশুটির মা। তিনি জানিয়েছেন, বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশ কোনও পদক্ষেপ করেনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়াতেই তারা তদন্ত শুরু করেছে। 

গৃহবধূ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'দুই বছর আগে, ২০২৩ সালে আমার বিয়ে হয়েছিল। আমার পরিবার খুব গরিব। বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর থেকেই স্বামী, দেওর ও ভাসুর সকলেই আমাকে মারধর করত। নিত্যদিন চাপ দিত, পণ হিসেবে দুই লক্ষ টাকা এবং গাড়ি যেন তাদের দেওয়া হয়। সেই পণ না দেওয়ায় নিত্যদিন শারীরিক নির্যাতনের শিকার হতে হত।' 

তরুণী আরও জানিয়েছেন, 'আমার এক ছোট সন্তান রয়েছে। মাত্র আট মাস বয়স। কিন্তু কেউ আমার কথা শুনছে না। আমার কাছেই ওরা পণ চেয়েছিল। না দিতে পারায়, আমার সন্তানকে অত্যাচার করছে। আমার সন্তানকে উল্টো করে ঝুলিয়ে গোটা গ্রামের পাক খায় স্বামী। মোট চারবার ওই গ্রামটি ঘুরেছে সে। আমার শিশুর শারীরিক অবস্থা ভাল নেই। সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। গ্রামের সবাই সেই দৃশ্য দেখেছেন।' 

তরুণী এও জানান, 'ঘটনার সময় গ্রামবাসীদের ভিডিও করতে বলে স্বামী।‌ চিৎকার করে বলতে থাকে, তার শুধুমাত্র টাকা চাই। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। কোথা থেকে জোগাড় করব আমি? আমাকে তো মারধর করত। বাদ পড়ল না শিশুও। পুলিশ এখনও কোনও পদক্ষেপ করেনি। আমি চাই ওদের গোটা পরিবারকে জেল হেফাজতে নেওয়া হোক।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া