বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মিড-ডে মিলে ডিম, কর্ণাটকে প্রচণ্ড শোরগোল! সরকারি স্কুল ছাড়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

রজিত দাস | ২৪ জুলাই ২০২৫ ১৩ : ৫৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের মান্ড্যা জেলার একটি সরকারি স্কুলে মিড-ডে মিলে ডিম রান্না করা হয়েছিল। যা নিয়ে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আমিষ রান্নার জেরে ওই স্কুলের আশি জন শিক্ষার্থী স্কুল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে।

শিক্ষা বিভাগের তরফে স্কুলে ডিম পরিবেশনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে গ্রামবাসীরা। তাঁদের দাবি, এই প্রথা দীর্ঘদিনের ধর্মীয় রীতিনীতি লঙ্ঘন করে। বীরভদ্রেশ্বর স্বামী মন্দিরের পাশে অবস্থিত স্কুলটি হওয়ায়, গ্রামবাসীদের যুক্তি- মন্দির প্রাঙ্গণের কাছে মাংস বা ডিম নিষিদ্ধ। ফলে মন্দিরের আশেপাশে ডিম রান্না করা তাঁদের ঐতিহ্যের পরিপন্থী।

স্কুলের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৮০ জন এখন ডিম গ্রহণ থেকে বিরত রয়েছে। অভিভাবকরা স্কুল কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন যে- যদি ক্যাম্পাসে ডিম রান্না করা অব্যাহত থাকে, তাহলে তাঁরা তাঁদের সন্তানদের ফিরিয়ে নেবে। অনেকেই ইতিমধ্যেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) চেয়েছেন।

ওই সরকারি স্কুলের একজন অভিভাবক বলেন, “আমরা আমাদের বাচ্চাদের জন্য ট্রান্সফার সার্টিফিকেট চেয়েছি, কারণ স্কুল প্রাঙ্গণে ডিম রান্না করা হচ্ছে, যা আমাদের ধর্মীয় বিশ্বাসে বড় আঘাত।" একজন অভিভাবক বলেন, "আমরা স্কুলকে কলা সরবরাহ করার জন্য অনুরোধ করেছিলাম।"

আরও পড়ুন-  খাবারের ভেতর পোকা কিলবিল করছে! বেঙ্গালুরু বিমানবন্দরে যা ঘটল তাতে চক্ষু চড়ক গাছ সবার

অভিভাবকরা আরও বলেছেন যে, তাঁরা ডিম বিতরণের বিরোধিতা করছেন না বরং শুধুমাত্র স্কুলে রান্নার পদ্ধতির বিরোধিতা করছেন। তাঁদের দাবি, বছরের পর বছর ধরে ধর্মীয় কারণেডিম খায়নি এমন শিক্ষার্থীদের কলা বা চিক্কি দেওয়া হত এবং ডিমগুলো স্কুল কর্মীদের হাতে তুলে দেওয়া হত যাতে তাঁরা বাড়ি নিয়ে যায়।

একজন অভিভাবক বলেছেন যে, "কিন্তু হঠাৎ করে, আমাদের না জানিয়েই, স্কুল প্রাঙ্গণে ডিম রান্না শুরু করা হয়েছে।" 

স্কুলের অধ্যক্ষ অভিভাবকদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে বলেছেন, স্কুল কেবল সরকারি নীতি অনুসরণ করছে। অধ্যক্ষের কতায়, "যদি একজনও শিক্ষার্থী ডিমের অনুরোধ করে, তাহলে আমাদের তা সরবরাহ করতে হবে। ডিম এবং কলার চেয়ে আপনার সন্তানদের শিক্ষাকে অগ্রাধিকার দিন।"

মাঝপথে আটকে পড়ায়, শিক্ষা বিভাগ এখন মধ্যস্থতা করার চেষ্টা করছে। মান্ড্যা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চেলুভারায়া স্বামী বলেন, "আমরা শিক্ষা বিভাগ, স্কুল প্রধান এবং অভিভাবকদের সঙ্গে নিয়ে বৈঠক ডেকেছি। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সমাধান করব।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া