বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৪ জুলাই ২০২৫ ১২ : ৪৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দিনের পর দিন শ্বশুরবাড়িতে চরম নির্যাতন। কখনও মারধর, কখনও বা খেতে না দেওয়া, কখনও আবার যৌন নির্যাতন। লাগাতর শ্বশুরের যৌন নির্যাতন সহ্য করতে না পেরেই চরম পদক্ষেপ করলেন ৩২ বছরের এক যুবতী। গায়ে আগুন জ্বালিয়ে আত্মঘাতী হলেন তিনি।
যুবতীর অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য চাপ দিতেন শ্বশুরবাড়ির সদস্যরা। কখনও কখনও চলত চরম শারীরিক নির্যাতন। কখনও আবার মানসিক নির্যাতন। নিত্যদিন সংসারে অশান্তি হতেই থাকত। এর পাশাপাশি ফাঁকা বাড়িতে প্রায়ই যৌন নির্যাতন করতেন শ্বশুর। লাগাতার অত্যাচার, অপমানের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর রমানাথপুরমের ঘটনা এটি। যুবতী শ্বশুরবাড়িতেই গায়ে আগুন জ্বালিয়ে আত্মঘাতী হয়েছেন আত্মহত্যার আগে একটি ভিডিও রেকর্ড করেছেন। সেই ভিডিওতে তাঁর ছেলেকে কিছু কথা বলতে দেখা গেছে।
আরও পড়ুন: খালের ধারে বস্তায় ও কী! আলতো করে খুলতেই বেরিয়ে এল ঠান্ডা হাত, শিউরে ওঠা কাণ্ড এই শহরে
যুবতী জানিয়েছেন, ১৩ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই শুরু হয় নির্যাতন। আরও পণের দাবি ছিল তাঁদের। কখনও হাজার হাজার টাকা চাইতেন। কখনও বা আরও সোনার গয়না। শাশুড়ি, শ্বশুর, স্বামী, সকলের দ্বারাই নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তাই বাধ্য হয়েই এই পদক্ষেপ করছেন।
শ্বশুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়ে তিনি জানিয়েছেন, ফাঁকা বাড়িতে প্রায়ই তিনি যৌন নির্যাতন করতেন। বাড়িতে কেউ না থাকলেই শ্বশুর জড়িয়ে ধরতেন। নির্জনতার সুযোগে অশ্লীলভাবে বধূকে ছুঁতেন তিনি। প্রতিবাদ করেও লাভ হয়নি। শ্বশুর পাল্টা হুমকি দিতেন। স্বামী নিত্যদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। সেই অবস্থাতেই যুবতীকে মারধর করতেন তিনি। শ্বশুরের কীর্তি একাধিকবার জানিয়েও লাভ হয়নি। স্বামীর দাবি, শ্বশুরবাড়িতে থাকতে গেলে সবকিছুই সহ্য করতে হবে। প্রতিবাদ করেও লাভ হবে না।
এখানেই শেষ নয়। যৌন নির্যাতনের পাশাপাশি পণের জন্যেও নির্যাতনের শিকার হতেন তিনি। শাশুড়ি আরও টাকা ও সোনার গয়নার দাবি করেছিলেন। নির্যাতনের বিষয়টি নিজের ছেলেকে বলেছিলেন তিনি। তাঁর একমাত্র ছেলে সপ্তম শ্রেণির পড়ুয়া। ভিডিওতে সে বলেছে, তার চোখের সামনেই চরম নির্যাতনের শিকার হয়েছেন মা।
গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার পর যুবতীর শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। এই অবস্থায় তাঁকে মাদুরাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলাকালীন প্রাণ হারান তিনি। মৃত্যুর আগে তিনি স্পষ্ট জানিয়ে গেছেন, 'আমার শ্বশুর যখন তখন জড়িয়ে ধরতেন। আর সহ্য করতে পারছিলাম না এই আচরণ। এই কারণেই নিজেকে শেষ করলাম।'
যুবতীর পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ জানিয়েছেন। ১৩ বছর আগে বিয়ের পর থেকেই তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন, তাও স্বীকার করেছেন তাঁরা। এও জানিয়েছেন, বিয়ের পর থেকে যুবতীকে বাপের আসতে দিতেন না তাঁর স্বামী। ঘটনাটি ঘিরে মামলা রুজু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। আত্মহত্যার ঘটনার মামলা রুজু করা হয়েছে। সব দিক খতিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?