শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Woman gives birth to her First child at the age of 76

লাইফস্টাইল | ৭৬ বছরে মা হলেন বৃদ্ধা! এই বয়সে সন্তানের জন্ম দেওয়া কি উচিত? নীতিপুলিশি সমাজমাধ্যমে

আকাশ দেবনাথ | ২৪ জুলাই ২০২৫ ১২ : ২৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে এক অবিশ্বাস্য কাহিনী। ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের মেকেলে শহরের ৭৬ বছর বয়সি এক বৃদ্ধা, মেধিন হাগোস, সম্প্রতি এক সুস্থ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। চিকিৎসাবিজ্ঞানের নিরিখে এই ঘটনা যতই অসাধ্য সাধন বলে মনে হোক না কেন, তার চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বৃদ্ধার বয়স। বার্ধক্য, যৌনতা এবং প্রৌঢ় বয়সে মাতৃত্ব নিয়ে সমাজের গভীরে লুকিয়ে থাকা বিভিন্ন মনোভাব এক লহমায় প্রকাশ্যে চলে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে। সমাজবিদদের মতে ঘটনাটি শুধু এক জন মহিলার ব্যক্তিগত যাত্রার আখ্যান নয়, বরং এই সংক্রান্ত আলোচনা এক সামাজিক আয়নাও বটে। যা দেখিয়ে দেয় কীভাবে ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সর্বসমক্ষে কাটাছেঁড়া হয় এবং তাকে ঘিরে নীতি-পুলিশি ও রাজনীতি শুরু হতে পারে।
বৃদ্ধার দাবি, ১৯৮০-র দশকে এক বার প্রাকৃতিক ভাবে গর্ভপাত হয় তাঁর। তারপর থেকে দশকের পর দশক চেষ্টা করেও নিঃসন্তান থেকে গিয়েছেন তিনি। শেষ পর্যন্ত বাল্যবন্ধুর সহায়তায় গর্ভধারণ করতে সক্ষম হলেন তিনি। ইথিওপিয়ার মতো রক্ষনশীল দেশে, নিঃসন্তান থাকাকে একাধারে ধর্মীয় ও সামাজিকভাবে অত্যন্ত লজ্জার বিষয় বলে মনে করা হয়। সেখানে স্থানীয় পাদ্রি-সহ অনেকেই তাঁর এই গর্ভধারণকে ‘ভগবানের আশীর্বাদ’ বলে ব্যাখ্যা করেছেন। 
কিন্তু এর বিরুদ্ধ মতও রয়েছে। অন্য দিক থেকে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সমালোচকদের কটাক্ষ এই বয়সে এক জন মহিলা কীভাবে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারেন? এটা কি আদৌ নৈতিক? সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতা এবং নীতিহীনতার অভিযোগের বন্যা বয়ে গিয়েছে।

আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি

এই অবস্থা অবশ্য শুধু ইথিওপিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বেশি বয়সে মা হওয়া নিয়ে সমাজের একাংশের আপত্তি বহু দেশেই রয়েছে। অতীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৭০-এর কোঠায় মা হওয়া বহু মহিলার ঘটনা (তা সে আইভিএফ পদ্ধতিতেই হোক বা স্বাভাবিক গর্ভধারণের মাধ্যমে হোক) সমালোচনার জন্ম দিয়েছে। উদাহরণ হিসেবে রয়েছে, ভারতের দলজিন্দর কৌর (৭২) এর ঘটনা। আইভিএফ পদ্ধতিতে ৭২-এ মা হন তিনি। কিন্তু এই বয়সে চিকিৎসার ঝুঁকি উপেক্ষা করার জন্য সমালোচিত হন তিনি। রোমানিয়ার আদ্রিয়ানা ইলিস্কু মা হন ৬৬তে। পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশ তাঁকে ‘ঠাকুমা-মা’ আখ্যা দেয়। তাঁর সিদ্ধান্তকে হয় চরমপন্থী নারীবাদী পদক্ষেপ এবং চিকিৎসার বিকৃতি হিসেবেও দেখানো হয়। ভারতেরই আরও একটি ঘটনায় এরামাত্তি মঙ্গায়াম্মা (৭৪) বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন। তার পরেই শুরু হয় নীতিপুলিশি। ‘মাতৃত্বের অধিকার’ বনাম ‘স্বার্থপরতা’ নিয়ে ফের শুরু হয় বিতর্ক। প্রতিটি ঘটনাই একটিই সত্যকে তুলে ধরে, বয়স্ক মহিলাদের স্বাধীনতার সঙ্গে নারীত্ব, যৌনতা এবং মাতৃত্বের ‘সঠিক সময়’ নিয়ে সমাজের গভীরে প্রোথিত থাকা কট্টরপন্থী ধারণা এখনও সমাজে বর্তমান।
তবে এই ধরনের ঘটনাকে সংবাদমাধ্যম কীভাবে পরিবেশন করে, তাও সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে। ইথিওপিয়ার মতো দেশ, যেখানে জনসংখ্যা বৃদ্ধিকে উৎসাহিত করা হয়, সেখানে সংবাদ শিরোনামে পিতৃতান্ত্রিক অনুশাসনের ঊর্ধ্বে উঠে বিষয়টির প্রশংসাই করা হয়েছে। তবে সেটি করতে হয়েছে ধর্মীয় আবরণের মোড়কে। বিষয়টিকে সামাজিক স্বীকৃতি দিতে ‘অলৌকিক’ বা ‘দৈব আশীর্বাদ’ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। তাল মিলিয়েছেন সে দেশের নেটিজেনরাও। এই প্রসঙ্গে এক টিকটকার মন্তব্য করেছেন, “দেখুন ঈশ্বর কী অলৌকিক কাণ্ড ঘটিয়েছেন... বিজ্ঞান যেখানে বলে দিয়েছিল যে এই মহিলার সন্তানধারণের বয়স পেরিয়ে গিয়েছে, তার পরেও তিনি মা হলেন। ঈশ্বর মহান, তিনি বিজ্ঞানের ঊর্ধ্বে।” স্থানীয় টাইগ্রিনিয়া এবং আমহারিক ভাষার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যেও ঈশ্বরের হস্তক্ষেপের প্রশংসা করে একই ধরনের মন্তব্য দেখা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া