শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Man passed out during Physical Intimacy with Girlfriend due to Bad odour in private parts

প্রতীকী ছবি

লাইফস্টাইল | প্রেমিকার গোপনাঙ্গের দুর্গন্ধে অজ্ঞান প্রেমিক! খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তরুণী

আকাশ দেবনাথ | ২৪ জুলাই ২০২৫ ১১ : ২০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ঘনিষ্ঠ মুহূর্তই দূরে ঠেলে দিল প্রেমিক প্রেমিকাকে। নেপথ্যে তরুণীর যৌনাঙ্গের দুর্গন্ধ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। প্রেমিকার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ! দক্ষিণ আফ্রিকার সোয়েতোর এই অদ্ভুত ঘটনায় হতবাক সকলে।
অভিযুক্ত তরুণীর নাম লেরাতো, তরুণের নাম জাবুলানি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঘনিষ্ঠ মুহূর্তে মুখমিলন করতে গিয়ে আচমকাই প্রেমিক জাবুলানি সিজওয়ে অচৈতন্য হয়ে পড়েন। প্রেমিকের অবস্থা দেখে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন লেরাতো নামের ওই তরুণী। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রথমে তাঁরা ভেবেছিলেন, জাবুলানি হয়তো মারা গিয়েছেন, কিন্তু পরীক্ষা করে ক্ষীণ হৃদস্পন্দন টের পাওয়া যায়। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং চিকিৎসাকর্মীরা এসে জাবুলানিকে সুস্থ করে তোলেন।

আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি

জ্ঞান ফিরতেই বমি করতে শুরু করেন জাবুলানি। অভিযোগ করেন যে, লেরাতো তাঁর গোপনাঙ্গের দুর্গন্ধ দিয়ে তাঁকে খুন করার চেষ্টা করেছিল। উপস্থিত সকলের সামনেই তিনি বলেন, “সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু যেই মুহূর্তে ও অন্তর্বাস খোলে, মনে হল যেন গোটা ঘরে যেন কোনও পশু তীব্র দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে। আমার দমবন্ধ হয়ে আসছিল। যতটুকু মনে পড়ে, আমি কোনও ক্রমে দরজার দিকে দৌড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তার আগেই তীব্র গন্ধে জ্ঞান হারাই।”
পুলিশি তদন্তে জানা যায়, লেরাতোর মেডিক্যাল রেকর্ড অনুযায়ী তাঁর যৌনাঙ্গে একটি ছত্রাকজনিত সংক্রমণ ছিল। লেরাতো জানান, গোটা ঘটনায় তিনি লজ্জিত। তিনি সংক্রমণ সম্পর্কে অবগত। কিন্তু ঘটনার প্রায় তিন সপ্তাহ আগে থেকে তিনি চিকিৎসা করাতে ‘ভুলে’ গিয়েছিলেন। তাঁর কথায়, “আমি এখন খুব চাপের মধ্যে রয়েছি, পরীক্ষার চাপও আছে। তাই অনেক কিছুই ভুলে যাচ্ছি।”
এরপরেই জাবুলানি পুলিশের কাছে গিয়ে লেরাতোর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন এবং তাঁর সঙ্গে সম্পর্কও ছিন্ন করেন। জাবুলানির বিশ্বাস, লেরাতো ইচ্ছাকৃতভাবে তাঁর দেহে যৌনরোগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এখন তদন্ত কোন দিকে এগোয় সেটাই দেখার।
প্রসঙ্গত, প্রত্যেক ব্যক্তির দেহে একটি স্বতন্ত্র গন্ধ থাকে। কিন্তু কখনও কখনও নারী-পুরুষ নির্বিশেষে শরীরের গন্ধ এমন একটি বিড়ম্বনার কারণ হয়ে ওঠে যা যৌনজীবনকে প্রভাবিত করতে পারে। গোপনাঙ্গে দুর্গন্ধ তৈরি হওয়া তেমনই একটি সমস্যা। বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের সংক্রমণ, যৌনস্বাস্থ্যবিধি ঠিক মতো পালন না করা, হরমোনের পরিবর্তন ইত্যাদি কারণে এমনটা হতে পারে। কিন্তু অনেকেই বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করতে কুণ্ঠা বোধ করেন।
এমন সমস্যায় একটি পাত্রে এক লিটার ঈষদুষ্ণ জল নিন। এর পর সেই জলে দেড় চামচ খাবার সোডা মিশিয়ে ভাল করে গুলে নিন। খাবার সোডা যৌনাঙ্গের অম্ল গন্ধ দূর করতে পারে। ফলে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য তথা সঠিক 'পিএইচ' বজায় রাখতে সহায়তা করে। এর পর মিশ্রণটিতে দুই ছিপি অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে দিন। অ্যাপেল সিডার ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে, এটি অত্যন্ত মৃদু একটি অ্যাসিড, যা গোপনাঙ্গের ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। এর পর মিশ্রণটিকে ১৫ মিনিট রেখে দিন। স্নানের আগে একটি পরিষ্কার তোয়ালে মিশ্রণে চুবিয়ে সেই তোয়ালে দিয়ে গোপনাঙ্গ ও সংলগ্ন অঞ্চল মুছে নিন। মিনিট পাঁচেক পর আরও এক বার একই ভাবে তোয়ালে মিশ্রণে চুবিয়ে ফের একবার মুছে নিন গোপনাঙ্গ। পাঁচ মিনিট রেখে ভাল করে স্নান করে নিন। দেখবেন কয়েকদিনেই গায়েব হবে দুর্গন্ধ।
তবে নিছক টোটকা কিন্তু দীর্ঘস্থায়ী ফল দিতে পারে না। তার জন্য দরকার সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা। নিয়মিত গোপনাঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। প্রতিদিন হালকা গরম জল দিয়ে গোপনাঙ্গ ধুয়ে নিন। সুতির অন্তর্বাস পরুন। সুতির অন্তর্বাস বাতাস চলাচল করতে সাহায্য করে এবং ঘাম জমতে দেয় না। এ ছাড়া স্বাস্থ্যকর খাবার গ্রহণ করাও খুবই জরুরি। প্রচুর ফল, শাকসবজি এবং জল পান করুন।
মনে রাখবেন, যদি গোপনাঙ্গের দুর্গন্ধ খুব বেশি হয় তবে তা কোনও যৌন রোগ বা অন্য কোনও গভীর সমস্যার লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি, গোপনাঙ্গে কোনও ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া