বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৪ জুলাই ২০২৫ ১০ : ২১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সন্তান বা আত্মীয়স্বজন নয়, নিজের সমস্ত সম্পত্তি তিনি উইল করে দিতে চান কোনও এক অপরিচিতকে। শর্ত একটাই, তাঁর মৃত্যুর পর পোষ্য বিড়ালটির নিঃশর্ত যত্ন নিতে হবে। চিনের গুয়াংডং প্রদেশের ৮২ বছর বয়সী এক বৃদ্ধের এই অদ্ভুত ইচ্ছাকে ঘিরেই এখন তোলপাড় সে দেশের সোশ্যাল মিডিয়া।
লং নামের ওই বৃদ্ধ তাঁর আদরের পোষ্য ‘জিয়ানবা’-র ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছেন। চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, লং নিঃসন্তান। এক দশক আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি একাই থাকেন। এক বর্ষার দিনে তিনি চারটি বিড়ালকে আশ্রয় দেন। বড় বিড়ালটির নাম দেন জিয়ানবা। সঙ্গে ছিল তার তিনটি ছানাও। বর্তমানে জিয়ানবা ছাড়া আর কেউ তাঁর সঙ্গে নেই। তাই নিজের অবর্তমানে পোষ্যটির দেখভালের জন্য উপযুক্ত লোক খুঁজছেন তিনি।
গুয়াংডংয়ের একটি টেলিভিশন চ্যানেলকে লং জানিয়েছেন, যিনি তাঁর বিড়ালের ‘ভাল ভাবে যত্ন’ নিতে রাজি হবেন, তাঁকেই তিনি নিজের ফ্ল্যাট এবং সমস্ত জমানো টাকা দিয়ে যেতে ইচ্ছুক।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
এই খবর ছড়িয়ে পড়তেই অনলাইনে বহু মানুষ বিস্ময় প্রকাশ করেছেন। এক জন মন্তব্য করেছেন, “যদি কেউ এই প্রস্তাব গ্রহণ করতে রাজি না হয়, তার কারণ হয় তিনি সত্যিকারের বিড়ালপ্রেমী নন, অথবা বৃদ্ধের প্রস্তাবিত শর্তগুলি খুবই কঠোর।” যদিও চুক্তির শর্তগুলি এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তবুও বিষয়টির আইনি জটিলতা নিয়েও সতর্ক করেছেন অনেকে।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি
এক নেটিজেনের কথায়, “বৃদ্ধ হয়তো তাঁর সম্পত্তি দিয়ে দিতে চাইছেন, কিন্তু যিনি এই প্রস্তাব গ্রহণ করবেন, তাঁকে বৃদ্ধের আত্মীয়দের মামলার মুখে পড়তে হতে পারে। কারণ, তাঁরা ওই সম্পত্তির উপর নিজেদের অধিকার দাবি করতে পারেন।” প্রসঙ্গত, চীনে ২০২১ সালে চালু হওয়া নতুন নাগরিক আইন অনুযায়ী, কোনও ব্যক্তি দেশের সরকার, কোনও প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোনও ব্যক্তিকে তাঁর সম্পত্তি উইল করে দিয়ে যেতে পারেন।
অবশ্য অনেকেই লং-এর টাকা না নিয়েই বিড়ালটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, “আমি বিড়ালটিকে দত্তক নিতে চাই, ওঁর টাকার আমার প্রয়োজন নেই।” অন্য এক জন মহিলা লিখেছেন, “আমি দত্তক নিতে ইচ্ছুক।” তিনি আরও জানিয়েছেন যে, লং-এর উদ্বেগটা বুঝতে পারছেন। তাঁর কথায়, “আমিও একসময় এই একই বিষয় নিয়ে ভেবেছি। আমার বিড়ালকে ভরসা করে কার কাছে রেখে যাব, তা আমি জানি না। তাই দত্তক যিনি নেবেন, তাঁকে টাকা দিয়ে যাওয়াই ভাল। কারণ আমি চাই না আমার বিড়ালটা কারও বোঝা হয়ে উঠুক।”
তবে উল্টো বিপদের আশঙ্কাও করছেন অনেকে। তাঁদের মতে, টাকার লোভে খারাপ লোকেরাও বিড়ালটিকে দত্তক নিতে পারে এবং পরে তার উপর অত্যাচার করতে পারে। চিনে সম্প্রতি এই ধরনের অনেক ঘটনা সামনে এসেছে। বর্তমানে, সে দেশে পোষ্যদের উপর নির্যাতন রুখতে নির্দিষ্ট কোনও আইন নেই।
যদিও সাম্প্রতিক বছরগুলিতে চিনে পোষ্যের বাজার বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ‘২০২৫ চায়না পেট ইন্ডাস্ট্রি হোয়াইট পেপার’ অনুসারে, গত বছর চিনে কুকুর ও বিড়ালের সংখ্যা ছিল প্রায় ১২.৪ কোটি, যা ২০২৩ সালের তুলনায় ২.১ শতাংশ বেশি। পোষ্য কুকুর ও বিড়ালের বাজারও গত বছর ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০০ বিলিয়ন ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকা) ছুঁয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?