শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | টাইট অন্তর্বাস পছন্দ? লাস্যময়ী হয়ে উঠতে আঁটোসাঁটো পোশাক পরেন? জানেন এই অভ্যাস কোন ভয়ঙ্কর 'অন্ধকারে' ঠেলে দিচ্ছে?

নিজস্ব সংবাদদাতা | ২৩ জুলাই ২০২৫ ১৯ : ৫৫Soma Majumder

পোশাক শুধুই ফ্যাশনের অঙ্গ নয়, শরীর-স্বাস্থ্যের সঙ্গেও এর যোগ রয়েছে। আর ফ্যাশনের প্রাথমিক শর্তই হল পোশাক হতে হবে আরামদায়ক। সাঁতার, সাইকেল চালানো, শরীরচর্চার সময়ে টাইট বা আঁটোসাঁটো পোশাক পরতে হয় ঠিকই। কিন্তু অনেকে সবসময়েই টাইট পোশাক পরতে পছন্দ করে কিন্তু দীর্ঘক্ষণ খুব আঁটোসাঁটো জামাকাপড় পরলে যে শরীরের উপর মারাত্মক প্রভাব পড়ে। আবার আজকাল বেশিরভাগ মানুষেরই টাইট অন্তর্বাস পরতে পছন্দ করেন। স্টাইলের দিক থেকে এটি আকর্ষণীয় মনে হলেও, এই অভ্যাস শরীরের বিপজ্জনক হতে পারে। 
 
* খুব টাইট পোশাক পরলে ত্বকে ঘষা লেগে জ্বালা, লালচেভাব এবং এমনকী ফুসকুড়ি হতে পারে। তাই অর্ন্তবাস একেবারেই টাইট পরা ঠিক নয়।

* টাইট পোশাকের একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল স্নায়ুর সংকোচন। যার ফলে অসাড়তা, ঝিনঝিন, এমনকী ব্যথার অনুভূতিও হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই স্নায়ুর সংকোচনের প্রভাব আরও খারাপ হতে পারে, বিশেষ করে যদি সারাক্ষণই কেউ টাইট পোশাক পরেন। 

* আঁটোসাঁটো পোশাক পরলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। শ্বাসকষ্ট, ক্লান্তির সঙ্গে শরীরে অক্সিজেন পরিমাণ কমে যেতে পারে।

আরও পড়ুনঃ নিশুতি রাতে নিঃশব্দ মৃত্যু! ঘুমের মধ্যেই আসছে বিপদ? নেপথ্যের ভয়ঙ্কর কারণ জানলে আঁতকে উঠবেন

* অত্যন্ত আঁটোসাঁটো পোশাক, বিশেষ করে পা বা কোমরের চারপাশে টাইট হলে শরীরে রক্ত চলাচল বাধা পায়। ​​ফলে ভ্যারিকোজ শিরা বা কিছু ক্ষেত্রে রক্ত ​​জমাটের মতো আরও গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

* দীর্ঘদিন টাইট অন্তর্বাস পরলে পুরুষদের নানা ধরনের সংক্রমণের ঝুঁকি বাড়ে। অণ্ডকোষের তাপমাত্রা বেড়ে যায়। এতে শুক্রাণুর সংখ্যা ও গুণমানেও প্রভাব পড়ে। আসলে অণ্ডকোষের স্বাভাবিক তাপমাত্রা শরীরের অন্যান্য অংশের তুলনায় কম থাকে, আর এই তাপমাত্রা বেড়ে গেলে তা প্রজনন ক্ষমতা নষ্ট করতে পারে। 

* মেয়েরা যদি নিজের মাপের থেকে ছোট প্যান্ট বা অন্তর্বাস পরেন, তাহলে ইউরিনারি ট্রাক ইনফেকশন হওয়ার আশঙ্কা বাড়ে। মহিলাদের খুব টাইট অন্তর্বাস পরলে ঘাম জমে চুলকানি হতে পারে। সারা দিন চাপা অন্তর্বাস পরে থাকলে বুকের হাড়ে ক্ষতি হতে পারে। পিঠে ব্যথা হতে পারে এমনকী, কিছু কিছু গবেষণা বলছে, স্তনে ক্যানসার পর্যন্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায়।

* আঁটোসাঁটো পোশাক পেটের চাপ বাড়ায়, পাকস্থলীর অ্যাসিডকে উপরের দিকে ঠেলে দেয়। ফলে পেটের চারপাশে ক্রমাগত চাপ অ্যাসিড রিফ্লাক্স, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস), এবং গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ জিইআরডি)-র মতো সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে টাইট পোশাক পরার অভ্যাস। 

* মহিলাদের যে সব আঁটোসাঁটো পোশাক শরীরের আর্দ্রতা ধরে রাখে, সেগুলি পায়ের ভাঁজে ছত্রাকের জন্ম দিতে পারে। বিশেষ করে আঁটোসাঁটো অন্তর্বাস বা সিন্থেটিক কাপড়ের পোশাক পরলে শরীরে ঠিক মতো বায়ুচলাচল করে না।

* টাইট পোশাকের কারণে দীর্ঘস্থায়ী রক্ত ​​প্রবাহ বাধা পাওয়ায় ভ্যারিকোজ শিরা তৈরি হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সীমাবদ্ধ রক্ত ​​সঞ্চালনের ফলে রক্ত ​​জমাট বাঁধতে পারে, যা শিরা থ্রম্বোসিসের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

* টাইট বেল্ট বা কোমরবন্ধ পিঠের নিচের অংশে অযথা চাপ তৈরি করে, যার ফলে পেশীতে ব্যথা হতে পারে। শরীরের ভঙ্গি বদলে যাওয়ার আশঙ্কা থাকে। খারাপ ভঙ্গির ফলে দীর্ঘস্থায়ী ঘাড়, পিঠ এবং জয়েন্টে ব্যথার আশঙ্কা থাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া